بسم الله الرحمن الرحیم
পবিত্র কোরআন ও হাদীসের আলোকে
আহলে বাইত (আঃ)-ই নাজাতের তরী বা ত্রাণকর্তা
মোহাম্মাদ নাজির হোসাইন
“ আর তোমাদের মধ্যে এমন এক দল থাকা আবশ্যক যারা মানুষকে কল্যাণের দিকে আহবান করবে এবং সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে , এরাই হল সফলকাম ।” (সূরা-আলে-ইমরান , আয়াত-১০৪)
“ আর তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধর পরস্পর বিচ্ছিন্ন (ফেরকাবন্দী) হইও না। ” (সূরা-আলে ইমরান , আয়াত-১০৩)
ইসলাম; অর্থ শান্তি ও আত্মসমর্পণ। ইসলাম গ্রহণ করার পর ধর্মের ব্যাপারে নিজের ইচ্ছা-চিন্তা-চেতনার কোন প্রকার প্রবেশ ঘটানোর কোন অবকাশ নাই। প্রতিটি কর্ম হতে হবে আল্লাহর নির্দেশিত ও তাঁর সন্তুষ্টি লাভের জন্য । সেটা নামাজ, রোজা, হজ্ব, যাকাত, খুমস্, কোরবানী কিংবা অন্য যে কোন আমল হোক না কেন , নিজের ইচ্ছা প্রকাশের কোন অবকাশ নেই । মানুষ মানেই আল্লাহর দাস, (বান্দা) দাস কখনো আল্লাহর উপর হুকুম চালাতে পারে না। দাস আবার দু‘ প্রকারের-এক বাধ্যগত, দুই অবাধ্য। যারা বাধ্যগত দাস, তারা আল্লাহ্ ও রাসূল (সাঃ)-এর নির্দেশ মাথানত করে পালন করে থাক। আর যারা অবাধ্য দাস , তারা আল্লাহ্ ও রাসূল (সাঃ)-এর নির্দেশ অমান্য করে নিজের মনমত ইজমা -কিয়াস করে আল্লাহর নির্দেশের সীমালঙ্ঘন করে জাহান্নামের চির বাসিন্দা হয়।
কিন্তু অতি দুঃখের সাথে বলতে হচ্ছে ! আজকে আমরা পবিত্র ইসলামে, মুসলিম উম্মাহর মাঝে , যে ফেরকাবন্দী বা দল বিভক্তি দেখছি, তা আল্লাহ , রাসূল (সাঃ) কিংবা পবিত্র কোরআনকে কেন্দ্র করে হয়নি , হয়েছে খিলাফত বা ইমামতকে হস্তক্ষেপ করার কারনে। মহানবী (সাঃ)-এর পর উম্মতে মুহাম্মদীকে “ সিরাতে মুস্তাকিমের” পথে পরিচালিত বা দিকনির্দেশনা দিবে তা নিয়ে, রাসূল (সাঃ) আজকের দিনের অবস্থা সম্পর্কে ভালো ভাবে অবগত ছিলেন। কেননা একটি প্রসিদ্ধ হাদীসে মহানবী (সাঃ) বলেছেন, “ আমার উম্মতেরা আমার পর ৭৩ দলে বিভক্ত হয়ে পড়বে, এদের মধ্যে ১টি দল পরকালে মুক্তি পাবে, আর বাকি দলগুলো পথভ্রষ্ট বা তারা জাহান্নামী হবে । ” সূত্রঃ-মুসতাদরাকে হাকেম , খঃ-৩ , পৃঃ-১০৯ ; মুসনাদে হাম্বাল , খঃ-৩ , পৃঃ-১৪ ; তিরমীজি , খঃ-৫ , হাঃ-২৬৪২ , ( ই , ফাঃ) ; “ মহানবী (সাঃ) এটাও বলেগেছেন-আমার উম্মতের একটি দল (মাযহাব) সর্বদাই হকের উপর প্রতিষ্ঠিত থাকবে।সূত্রঃ- সহীহ্ মুসলিম , খঃ-৫ , হাঃ-৪৭৯৭ , ( ই , ফাঃ) ; সহীহ তিরমীজি-(সকল খণ্ড একত্রে) পৃঃ-৬৯৩ , হাঃ-২১৯০ , ( তাজ কোং) ; সহীহ্ বুখারী (সকল খণ্ড একত্রে) পৃঃ-১১১৩ , হাঃ-৬৮০৪ , ( তাজ কোং)।
মহানবী (সাঃ)-এর উম্মত হওয়ার পরও আমরা কেন জাহান্নামে নিক্ষিপ্ত হবো? কারণ শুধু এটাই যে , মহানবী (সাঃ)-কে মুখে মানবো, ধর্ম পালন করবো নিজের মনমতো, আল্লাহ ও রাসূল (সাঃ) যাদেরকে অনুসরণ করতে বলেছেন, আমরা তাদেরকে আমলেই নিচ্ছি না। এবং রাসূল (সাঃ) অন্যত্র বলেছেন, “ আমার পরে এমন সব ইমাম হবে (নেতা হবে) যে আমার হেদায়েত অনুসারে আমল করবে না এবং আমার সুন্নাতকে আমলের উপযুক্ত মনে করবে না এবং শীঘ্রই তাদের মধ্যে হতে এমন লোকরা উঠে দাড়াবে, যাদের দেহ হবে মানুষের মত কিন্তু অন্তর হবে শয়তানের” ।সূত্রঃ-সহীহ্ মুসলিম , খঃ-৬ , পৃঃ-২০ , ( আরবি); সহীহ্ মুসলিম-(সকল খণ্ড একত্রে) , পৃঃ-৭৫১ , হাঃ-৪৬৩৩ ; ( তাজ কোং)।
কিন্তু প্রশ্ন হল? এই অবস্থা থেকে মুক্তি বা“ সিরাতে মুস্তাকিমের” সত্যপথ পাওয়ার কোন দিকনির্দেশনা কি তিনি দিয়ে যাননি? যদি তিনি পথনির্দেশনা দিয়ে থাকেন, তাহলে তা আমাদের অবশ্যই অনুসন্ধান করা উচিত। আর যদি কোন পথনির্দেশনা না দিয়ে থাকেন , তবে বেশ কয়েকটি মৌলিক প্রশ্ন আমাদের সামনে এসে দাড়াবে। যথাক্রমে তিনি তাহলে কিভাবে রাহমাতাল্লিল্ আলামিন হলেন? যিনি উম্মতের সমস্যাকে শনাক্ত করতে সক্ষম, কিন্তু সমাধান দিতে পারেন না! কিয়ামতের দিন আমরা মহান আল্লাহর দরবারে অজুহাতের স্বরে বলতে পারবো যে, “ ইয়া রাব্বুল আলামিন পৃথিবীতে আমরা বিভিন্ন দলের বা মাযেহাবের দেখানো পথের অনুসরণ করেছি। কোন পথে চলতে হবে সেক্ষেত্রে রাসূল (সাঃ)-এর কোন দিকনির্দেশনা পাইনি। তাই আমরা জন্ম সূত্র বাপ-দাদাদের কাছে যে মাযহাব পেয়েছি , তারই অনুসরণ করেছি” । কিন্তু এরকম সকল প্রকারের বাহানার ভিত্তিকেই মহান আল্লাহ্ পবিত্র কোরআনে বাতিল করে দিয়েছেন-“ সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে রাসূলদের আমি এজন্য প্রেরণ করেছি, যাতে রাসূলদের আগমনের পর আল্লাহর সামনে, মানুষের কোন ওজর আপত্তি না থাকে ” (সূরা-নিসা, আয়াত-১৬৫); “ আমিই আপনাকে সত্যসহ প্রেরণ করেছি সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে। আর এমন কোন উম্মত ছিল না, যাদের মধ্যে কোন সতর্ককারি আসেনি” (সূরা-ফাতির , আয়াত-২৪); “ আপনি তা কেবল সতর্ককারী মাত্র। আর প্রত্যেক কওমের জন্য আছে পথ প্রদর্শক ” (সূরা-রাদ , আয়াত-৭); “ আমি এ কিতাবের (কোরআনের) অধিকারী (ওয়ারিশ) করেছি তাদেরকে যাদেরকে আমি আমার বান্দাদের মধ্য থেকে পছন্দ করেছি ” (সূরা-ফাতির, আয়াত-৩২) ।
সিরাতে মুস্তাকিম বলতে কাঁদের পথকে বুঝানো হয়েছে ?
পবিত্র কোরআনে“ সূরা ফাতিহাতে ” আমাদের“ সরল সঠিক পথে ও যাদের প্রতি আপনি নেয়ামত দান করেছেন তাদের পথে পরিচালিত করুন। ” বলতে কাদের পথকে বুঝানো হয়েছে ?
সালাবী তার তাফসীরে কাবীর গ্রন্থে (সূরা ফাতিহার তাফসীরে) ইবনে বুরাইদা হতে বর্ণনা করেছেন যে ,“ সিরাতে মুস্তাকিম ” বলতে“ মুহাম্মদ (সাঃ) ও তাঁর ইতরাত , আহলে বাইতের পথকে বুঝানো হয়েছে ” । ওয়াকী ইবনে যাররাহ সুফিয়ান সাওরী সাদী আসবাত ও মুজাহিদ হতে এরা সকলেই ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণনা করেছেন , আমাদের সরল সঠিক পথে হেদায়েত কর , অর্থাৎ“ মুহাম্মাদ (সাঃ) ও তাঁর আহলে বাইতের পথ। ”
সূত্রঃ- ইয়া নাবিউল মুয়াদ্দাত , পৃঃ-১১১ ; আরজাহুল মাতালেব , পৃঃ-৫৪৪ ; বায়ানুস সায়াদাহ , খঃ-১ , পৃঃ-৩৩ ; তাফসীর আলী বিন ইবরাহীম , খঃ-১ , পৃঃ-২৮ ; সাওয়াহেদুত তানযিল , খঃ-১ , পৃঃ-৫৭ ; তাফসীরুল বুরহান , খঃ-১ , পৃঃ-৫২ ; মানাকেবে ইবনে শাহরে আশুব , খঃ-১ , পৃঃ-১৫৬ ; আল মোরাজয়াত , পৃঃ-৫৫ ; মাজমাউল বায়ান , খঃ-১ , পৃঃ-২৮ ; সাওয়ায়েকুল মোহরিকা , পৃঃ-১৬ ; কিফায়াতুল মোওয়াহহেদীন , খঃ-১ , পৃঃ-১৯২ ; রওয়ানে জাভেদ , খঃ -১ , পৃঃ-১০ ; তাফসীরে নূরুস সাকালাইন , খঃ-১ , পৃঃ-২০-২১ ; তাফসীরে নমূনা , খঃ-১ , পৃঃ-৭৫ ; তাফসীরে ফুরাত , খঃ-১ , পৃঃ-১০।
পবিত্র কোরআনে, মহানবী (সাঃ)-এর আহলে বাইত-এর
মুয়াদ্দাত ও অনুসরণ ফরজ করা হয়েছে ।
মহানবী (সাঃ) যে রেসালাতের দায়িত্ব পালন করে গিয়েছেন , আল্লাহ তার বান্দার কাছ থেকে তাঁর রেসালাতের পারিশ্রমিক বাবদ মহানবী (সাঃ) -এর আহলে বাইত-এর মুয়াদ্দাত (আনুগত্যপূর্ণ ভালোবাসা) ফরয করে দিয়েছেন। যদি আমরা আহলে বাইতকে প্রাণাধিক ভালো না বাসি , আনুগত্য না করি , তাহলে আল্লাহর হুকুম অকার্যকর থেকে যাবে বা মানা হবে না, প্রিয় পাঠক পারিশ্রমিক ছাড়া আমল কবুল হবে কি? তাই আল্লার হুকুম হচ্ছে ।
“ বলুন, আমি আমার রিসালাতের পারিশ্রমিক তোমাদের কাছে কিছুই চাই না, শুধু আমার কুরবাদের মুয়াদ্দাত (আনুগত্যপূর্ণ ভালোবাসা) ব্যতিত।” (সূরা-শুরা, আয়াত-২৩) ।
হযরত আবদুল্লাহ বিন আব্বাস (রাঃ) বর্ণনা করেছেন যে , যখন এই আয়াত নাযিল হলো তখন সাহাবাগণ জিজ্ঞেস করলেন ,“ ইয়া রাসূলুল্লাহ (সাঃ) কাঁরা আপনার নিকট আত্মীয় ? যাদের মুয়াদ্দাত (আনুগত্যপূর্ণ ভালোবাসা) পবিত্র কোরআনে উম্মতের উপর ফরজ করা হয়েছে। উত্তরে নবী (সাঃ) বললেন-আলী , ফাতেমা , হাসান ও হোসাইন এর মুয়াদ্দাত (আনুগত্য) । ”সূত্রঃ- কোরআন শরীফ (শুরা , ২৩) (আশরাফ আলী থানভী) , পৃঃ-৬৯২ ; তাফসীরে মাজহারী , খঃ-১১ , পৃঃ-৬৩ (ই , ফাঃ) ; তাফসীরে নুরুল কোরআন (মাওলানা আমিনুল ইসলাম) , খঃ-২৫ , পৃঃ-৬৭ ; মাদারেজুন নাবুয়াত , খঃ-৩ , পৃঃ-১১৭ , শায়খ আব্দুল হক মুহাদ্দেস দেহলভী তাফসীরে দূররে মানসুর , খঃ-৬ , পৃঃ-৭ (মিশর) ; তাফসীরে যামাখশারী , খঃ-২ , পৃঃ-৩৯৯ , ( মিশর) ; তাফসীরে তাবারী , খঃ-২৫ , পৃঃ-২৫ (মিশর) ; তাফসীরে কাশশাফ , খঃ-৩ , পৃঃ-৪০২ ; খঃ-৪ , পৃঃ-২২০ (মিশর) ; তাফসীরে কাবীর , খঃ-২৭ , পৃঃ-১৬৬ (মিশর) ; তাফসীরে বায়যাভী , খঃ-৪ , পৃঃ-১২৩ (মিশর) ; তাফসীরে ইবনে কাসির , খঃ-৪ , পৃঃ-১১২ (মিশর) ; তাফসীরে কুরতুবি , খঃ-১৬ , পৃঃ-২২ (মিশর) ; তাফসীরে নাসাফী , খঃ-৪ , পৃঃ-১০৫ (মিশর) ; তাফসীরে আবু সাউদ , খঃ-১ , পৃঃ-৬৬৫ ; তাফসীরে জামে উল বায়ান , ( তাবারী) , খঃ-২৫ , পৃঃ-৩৩ ; তাফসীরে আল আকাম , খঃ-২ , পৃঃ-১২১ ; তাফসীরে বাহরুল মুহিয়াত (ইবনে হাইয়্যান) , খঃ-৯ , পৃঃ- ৪৭৬ ; তাফসীরে বিহার আল মাদিদ (ইবনে আজি) , খঃ-৫ , পৃঃ-৪৩১ ; তাফসীরে আবু সাউদ , খঃ-৬ , পৃঃ-৮০ ; তাফসীরে কাবীর , খঃ-১৩ , পৃঃ-৪৩২ ; তাফসীরে বাইদাবী , খঃ-৫ , পৃঃ-১৫৩ ; তাফসীরে আল নাসাফী , খঃ-৩ , পৃঃ-২৮০ ; তাফসীরে আল নিশাবুরি , খঃ-৬ , পৃঃ-৪৬৭ ; ইয়ানাবিউল মুয়াদ্দাত , পৃঃ-১৭৩ , ( উর্দ্দু) ; আরজাহুল মাতালেব , পৃঃ-১০২ , ৫৮৭ , ( উর্দ্দু)।
আরো এরশাদ হচ্ছে:“ বলুন , যে পারিশ্রমিকেই আমি তোমাদের কাছ চেয়ে থাকি না কেন , তা তো তোমাদেরই জন্য। ” (সূরা-সাবা , আয়াত-৪৭)
হযরত আবু বকর (রাঃ) ও সে কথাটি বলেছেন যে ,“ মহানবী (সাঃ)-এর সন্তুষ্টি তাঁর আহলে বাইতের ভালবাসার মধ্যে নিহিত।” সূত্রঃ- সহীহ্ বোখারী , খঃ-৬, হাঃ-৩৪৪৭ , ৩৪৭৯, ( ই.ফাঃ); তাফসীরে ইবনে কাসির, খঃ-১৬ , পৃঃ-৫২৬ ; ( হুসাইন আল মাদানী প্রকাশনী , আহলে হাদীস)।
আল্লাহ্ সব সময় তার বান্দার মঙ্গল কামনা করে থাকেন। আল্লাহর ইচ্ছা তার বান্দারা যাতে পথভ্রষ্ট না হয়, সেই দিকে দৃষ্টি রেখে তাঁর রাসূল (সাঃ)-এর মারফত, বিদায় হজ্বে একলক্ষ বিশ হাজার সাহাবীদের মাঝে এরশাদ করেছিলেন।
হাদীসে সাকালাইন দু‘টি ভারী বস্তুর হাদীস
কোরআন ও ইতরাত , আহলে বাইত
হযরত যাবের ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ) থেকে বর্ণিত হয়েছে , মহানবী (সাঃ)-এর শেষ বাণী যা তিনি বিদায় হজ্জে একলক্ষ বিশ হাজার সাহাবীদের মাঝে এরশাদ করেছিলেন:“ হে মানব সম্প্রদায়! আমি তোমাদের মধ্যে দু‘ টি সমপরিমাণ ভারি বস্তু রেখে যাচ্ছি যদি এ দু‘ টিকে আঁকড়ে ধরে থাক (অনুসরণ কর) তাহলে কখনই পথভ্রষ্ট হবে না। আর যদি একটিকে ছাড় তাহলে পথভ্রষ্ট হয়ে যাবে। তার প্রথমটি হচ্ছে আল্লাহর কিতাব (কোরআন) দ্বিতীয়টি হচ্ছে আমার ইতরাত , আহলে বাইত [(আলী , ফাতেমা , হাসান ও হোসাইন (আঃ)]; এ দু‘ টি কখনই পরস্পর হতে বিচ্ছিন্ন হবে না যতক্ষণ না হাউজে কাউসারে আমার সাথে মিলিত হবে। তাদের সাথে তোমরা কিরূপ আচরণ কর এটা আমি দেখবো” ।
সূত্র-সহীহ্ তিরমীজি , খঃ-৬ , হাঃ-৩৭৮৬ , ৩৭৮৮ (ই , ফাঃ) ; সহীহ্ মুসলিম , খঃ-৫ , হাঃ-৬০০৭ , ৬০১০ , ( ই ; ফাঃ) ; মেশকাত , খঃ-১১ , হাঃ-৫৮৯২-৫৮৯৩ , ( এমদাদীয়া) ; তাফসীরে মাজহারী , খঃ-২ , পৃঃ-১৮১ , ৩৯৩ , আল্লামা সানাউল্লাহ পানিপথি (ইফাঃ) ; তাফসীরে হাক্কানী (মাওলানা শামসুল হক ফরীদপূরি) , পৃঃ-১২-১৩ (হামিদীয়া) ; তাফসীরে নূরুল কোরআন , খঃ-৪ , পৃঃ-৩৩ (মাওলানা আমিনুল ইসলাম) ; মাদারেজুন নাবুয়াত , খঃ-৩ , পৃঃ-১১৫ শায়খ আব্দুল হক মুহাদ্দেস দেহলভী , তাফসীরে মারেফুল কোরআন , খঃ-১ , পৃঃ-৩৭১ , মুফতি মোঃ সফী (ই , ফাঃ) ; কুরআনুল করিম (মাওলানা মহিউদ্দিন খান) , পৃঃ-৬৫ ; সিরাতুন নবী , খঃ-২ , পৃঃ-৬০৫ , আল্লামা শবলি নুমানী (তাজ কোং) ; আল বিদায়া ওয়ান নিহায়া , খঃ-৫ , পৃঃ-৩৪৫ খঃ-৭ , পৃঃ-৬১৬ (ই , ফাঃ) ; কাতেবীন ওহী , পৃঃ-১৬৬ (ই , ফাঃ) ; আশারা মোবাশশারা (ফাযেলে দওবন্দ) , পৃঃ-১৬৩ (এমদাদীয়া) ; বোখারী শরীফ , খঃ-৫ , পৃঃ-২৮০ , ২৮২ , ( হামীদিয়া) ; রিয়াদুস সালেহীন , খঃ-১ , পৃঃ-২৫৫ (ই , সেন্টার) ; মাসিক মদিনা (জুন , ২০০৫) , পৃঃ-১৫ ; সুফি দশর্ন , পৃঃ-৩৩ , ৩৮ , ( ই , ফাঃ) ; দিওয়ানে মইনুদ্দিন , পৃঃ-৪৯১ (জেহাদুল ইসলাম) ; বিশ্ব নবী বিশ্ব ধর্ম (ফজলুর রহমান) , পৃঃ-১৮৮ (মল্লিক ব্রাদার্স কলকাতা) ; বিশ্ব নবী , পৃঃ-৫৩৩ (অধ্যাপক মাওলানা সিরাজ উদ্দিন) ; যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা (মাওলানা আমিনুল ইসলাম) , প:-২৩০ ; শান্তির নবী , পৃঃ , ১৫৯-১৬২ , ( ফজলুর রহমান খান , দায়েমী কমপ্লেক্স) ; মাসিক সুরেশ্বর ,( মার্চ , ২০০১) , পৃঃ-১০ ; শাহাদাতে আহলে বাইত , পৃঃ-৮৪ , ( খানকা আবুল উলাইয়াহ) ; সাহাবা চরিত , পৃঃ-২৮ , ২৯ (মাওলানা , মোঃ যাকারিয়া) ; মহানবীর ভাষণ , পৃঃ-২১১ (আব্দুল কাইয়ুম নাদভী (ই , ফাঃ) ; আল মুরাজায়াত , পৃঃ-২৮ , ২২৩ (আল্লামা শারাফুদ্দীন মুসাভী) ; ওহাবী পরিচয় , পৃঃ-১৩৫-১৩৭ , ( রেদওয়ানিয়া লাইঃ ১৯৯০ ইং) ; ইসলামিয়াত , পৃঃ-৩৩ (ইমাম প্রশিক্ষণ একাডেমী (ই , ফাঃ) ; রহমতে দো আলম মোহাম্মদ , পৃঃ-১১২ , ( ইস্টার্ন , লাইব্রেরী) ; যুলফিকারই মুর্তুজা , পৃঃ-১৫৪ (আটরশি) ; মদীনার আলো , পৃঃ-৫৮ (ডাঃ সুফী সাগর সাম্স , আজিমপুর দায়রা শরিফ) ; কাসাসুল আম্বিয়া , পৃঃ-৫২১-৫২২ (তাজ কোং , ১৪১০ , বাংলা) ; রাষ্ট্র ও খিলাফত , পৃঃ-২০৬ (মোহাঃ আলাউদ্দিন খান) ; হযরত আলী , পৃঃ-৫৬ (এমদাদিয়া) ; আরজাহুল মাতালেব , পৃঃ-৫৬৮ (উদ্দু) ; ইয়ানাবিউল মুয়াদ্দাত , পৃঃ-৬৭-৭৬ , ( উর্দ্দু) ; মাদারেজুন নাবুয়াত , খঃ-২ , পৃঃ-৫৮৫ (উর্দ্দু) ; সহীহ্ মুসলিম , খঃ-৫ , পৃঃ-৩৭৪-৩৭৫ , হাঃ-৬১১৯ , ৬১২২ , ( আহলে হাদীস লাইব্রেরী) ; রিয়াদুস সালিহীন , খঃ-১ , পৃঃ-৩০৯ (হুসাইন আল মাদানী প্রকাশনী , আহলে হাদীস) ; সংক্ষিপ্ত তাফসীর আল মাদানী , খঃ-৮ , পৃঃ-১৫ (হুসাইন আল মাদানী প্রকাশনী , বংশাল , আহলে হাদীস) ; সিলসিলাত আল আহাদিস আস সাহীহাহ্ (নাসিরউদ্দিন আলবানী , কুয়েত আদদ্বার আস সালাফীয়া , খঃ-৪ , পৃঃ-৩৫৫-৩৫৮ , হাঃ-১৭৬১ , ( আরবী) ; ( নাসিরউদ্দিন আলবানীর মত এই হাদীসটি সহীহ্)।
মহানবী (সাঃ) সাহাবাদের প্রতি লক্ষ্য করে বললেন ,“ এখানে উপস্থিত লোকদের উচিত অনুপস্থিত ’ দের কাছে আমার এই বাণী (কিতাবুল্লাহর বিধান ও আহলে বাইত-এর সীরাত ও রেওয়ায়েত) পৌছিয়ে দেয়া , কেননা যাদের কাছে পৌছানো হবে , তাদের মধ্যে অনেক ব্যক্তি এমন আছে যে , শ্রবণকারীর চাইতে সংরক্ষণের দিক থেকে অধিকযোগ্য। আর তোমরা যেন আমার পরে কাফের হয়ে যেও না।” অর্থাৎ কুফরী আচরণে তৎপর হয়ো না। সূত্রঃ-সহীহুল বুখারী, খঃ-২ , হাঃ-১৭৩৯-১৭৪১ , ( তাওহীদ পাবলিকেশন্স); সহীহ্ আল বুখারী , খঃ-২ , হাঃ-১৬১৯-১৬২১ , ( আধুনিক , ১৯৯৮ইং ; সহীহ্ বোখারী , খঃ-৩ , হাঃ-১৬৩০-১৬৩২ , ( ই , ফাঃ , ২০০৩ইং ; সহীহ বোখারী শরীফ , পৃঃ-২৭৭ , হাঃ-১৬১৯-১৬২১ ; ( সকল খণ্ড একত্রে , তাজ কোং , ২০০৯ ইং)
মহানবী (সাঃ) নির্দেশ দিয়েছেন যে ,“ আহলে বাইত-এর আগে যাওয়ার চেষ্টা করোনা তাহলে ধ্বংস হয়ে যাবে । তাদের থেকে সরে যেও না তাহলে দুঃখ কষ্ট তোমাদের চির সাথী হয়ে যাবে। তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করোনা তাঁরা তোমাদের থেকে বেশি জ্ঞানী। ”সূত্র :-তাফসীরে দুররে মানসুর , খঃ-২ , পৃঃ-৬০ ; উসুদুল গাবা , খঃ-৩ , পৃঃ-১৩৭ ; সাওয়ায়েকুল মুহরেকা , পৃঃ-১৪৮ ; ইয়ানাবিউল মুয়াদ্দাত , পৃঃ-৩৫৫ ; কানযুল উম্মাল , খঃ-১ , পৃঃ-১৬৮ ; হায়সামী , মাজমাউজ যাওয়ায়েদ , খঃ-৯ , পৃঃ-২১৭ ; আবাকাতুল আনোয়ার , খঃ-১ , পৃঃ-১৮৪ ; আল-সিরাহ আল হালবিয়া , খঃ-৩ , পৃঃ-২৭৩ ; আল তাবরানি , পৃঃ-৩৪২।
আল্লামা সানাউল্লাহ পানিপথি স্বীয় তাফসীরে লিখেছেন [(মহানবী (সাঃ)] আহলে বাইত (আঃ)-এর কথা এজন্য তাগিদ করেছেন যে, “ হেদায়েত এবং বেলায়েতের ব্যাপারে আহলে বাইতই পথপ্রদর্শক। তাঁদের উসিলা ব্যতিত কেউ আল্লাহর ওলীর মর্তবায় পৌছাতে পারবে না। আহলে বাইত (আঃ)-এর মধ্যে সর্বপ্রথম রয়েছেন , হযরত আলী (আঃ) অতঃপর তাঁর সন্তানদের মধ্যে হযরত হাসান আসকারী পর্যন্ত, এই সিলসিলা অব্যাহত থাক।” সূত্রঃ-তাফসীরে মাযহারী , খঃ-২ , পৃঃ-৩৯৩ (ই , ফাঃ) ; তাফসীরে নুরুল কোরআন , খঃ-৪, পৃঃ-৩৩ , ( মাওলানা আমিনুল ইসলাম)।
বিদায় হজ্বের ভাষণে“ মহানবী (সাঃ) আমাদেরকে কিতাবুল্লাহর বিধান ও আহলে বাইত-এর সীরাত ও রেওয়ায়েত অনুসরণ করতে হুকুম দিয়েছেন , গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে , সেই সময় মহানবী (সাঃ)-এর সঙ্গে প্রায় এক লক্ষ বিশ হাজার সাহাবার জামাত ছিল এবং মহানবী (সাঃ) সাহাবাদের উদ্দেশ্যে বলেছিলেন যে, যদি কোরআন ও আহলে বাইত-এর একটিকেও ছাড় তবে পথভ্রষ্ট হয়ে যাবে, আর আমরা হলাম সাধারণ মানুষ আমরা যদি সেই দুটি বস্তুকে অনুসরণ না করি তবে পথভ্রষ্টতা থেকে রক্ষা পাবো কি?”
আল কোরআনের ঘোষণাঃ-“ আমি যেসব স্পষ্ট নিদর্শন এবং হেদায়েত মানুষের জন্য নাযিল করেছি, কিতাবে তা বিস্তারিত (হক কথা) বর্ণনা করার পরও যারা তা গোপন করে তাদেরকে আল্লাহ্ অভিসম্পাত দেন এবং অন্যান্য অভিসম্পাতকারীরাও তাদেরকে অভিসম্পাত দেয়। ” (সূরা-বাকারা , আয়াত-১৫৯)
আরো এরশাদ হচ্ছে:“ নিশ্চয় যারা গোপন করে সে সব বিষয় যা আল্লাহ কিতাবে নাযিল করেছেন (হক কথা) এবং বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে , তারা আগুন ছাড়া নিজেদের পেটে আর কিছুই পুরতেছে না। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং তাদের পবিত্র করবেন না। আর তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। এরাই হল সে সকল লোক যারা হেদায়াতের বিনিময়ে গোমরাহী এবং ক্ষমার পরিবর্তে আযাব খরিদ করেছে। হায়! কতই না ধৈর্যশীল তারা আগুনের উপর ” ! (সূরা-বাকারা , আয়াত-১৭৪-১৭৫)
হায় আফসাস! সেই সব দরবারী আলেমদের জন্য যারা জেনে-বুঝে (হক কথা) ইল্ম গোপন করে“ কোরআন পরিপন্থি রাজতন্ত্রী রাজা-বাদশাদের খুশি করার জন্য অনন্তকালের আগুনকে বরণ করে নিচ্ছে ” ।
কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে , আহলে বাইত (আঃ)-এর এই সহীহ্ হাদীসটিতে আহলে বাইত (আঃ)-কে বাদ দিয়ে ,‘ সুন্নাহ ’ ও‘ হাদীস ’ শব্দ যোগ করা হয়েছে , যেমনঃ বিদায় হজ্বে রাসূল (সাঃ)‘ কোরআন ও সুন্নাহ বা হাদীস ’ রেখে যাবার কথা বলেছেন বলে প্রচার করা হয়। অথচ এটা সঠিক নয়! কিছু দরবারী আলেমরা অনেকভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেন , যেমনঃ তারা বলেন , মহানবী (সাঃ) নাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ভাষণ দিয়েছেন যেমনঃ কোথাও“ কোরআন ও সুন্নাহ ” বলেছেন , আবার কোথাও ,“ কোরআন ও হাদীস ” বলেছেন , যখন আমি বললাম ঠিক আছে সহীহ্ হাদীস দ্বারা প্রমাণ দেখাতে পারবেন। তখন আর সদুউত্তর আসে না , আমি পাঠকদের অবগতির জন্য প্রমাণ স্বরূপ বলছি ,“ কোরআন ও সুন্নাহ বা হাদীস ” এই হাদীসটি মুয়াত্তা ইমাম মালেক তার গ্রন্থে উল্লেখ করেছেন মুরসাল হাদীস হিসাবে সেখানে সাহাবির ধারাবাহিকতা বিচ্ছিন্ন“ মেশকাত শরীফ ” খঃ-১ , হাঃ-১৭৭ , নুর মুহাম্মদ আজমী (এমদাদীয়া)ও“ তাহক্কীক মিশকাতুল মাসাবিহ ” , খঃ-১ , পৃঃ-১০৪ , হাঃ-১৮৬ , (আহলে হাদীস লাইব্রেরী থেকে প্রকাশিত) , সেখানে উল্লেখ আছে যে ,“ কোরআন ও সুন্নাহ বা হাদীস ” হচ্ছে (মুরসাল ও যইফ হাদীস) ; মাওলানা মুফতি মোঃ সফী ; তার সীরাতে“ খাতামুল আম্বিয়া” গ্রন্থের-৯৭-৯৮ ’ পৃষ্ঠায় বলেন , মহানবী (সাঃ) বিদায় হজ্বে সাহাবাদের সামনে বলেছেন“ শুধু কোরআন ” অনুসরণ করতে ;“ আর রাহীকুল মাখতূম ” আল্লামা সফিউর রহমান মোবারকপুরী , সালাফী , পৃঃ-৫২৩ , (প্রকাশনায়-তাওহীদ পাবলিকশন্স , ২০১১-ইং ,);“ আর রাহীকুল মাখতূম ” (সীরাত গ্রন্থ , অনুবাদ ও প্রকাশনা-খাদিজা আখতার রজায়ী ; জুন-২০০৩-ইং ,) আল কোরআন একাডেমী লন্ডন। আল্লামা সফিউর রহমান মোবারকপুরী , ওহাবী-সালাফী , আহলে হাদীসের আলেম , তার সীরাত গ্রন্থের-৪৭৬ , পৃষ্ঠায় বলেন , মহানবী (সাঃ) বিদায় হজ্বে একলক্ষ চব্বিশ হাজার সাহাবাদের সামনে বলেছেন“ শুধু কোরআন ” অনুসরণ করতে ;“ এই বিভ্রান্তির শেষ কাথায়” ? “ যারা বলেন. আল্লাহর কিতাব কোরআনই আমাদের জন্য যথেষ্ট। এটা আরেক পথভ্রষ্টতা। ”সূত্রঃ-কুরআনুল করিম ; ( মাওলানা মহিউদ্দিন খান) , পৃঃ-৬৬। “ আর তাদের অধিকাংশ সত্যক অপছন্দ করে । ” ( সূরা-মুমিনুন , আয়াত-৭০) ; “ আর তাদের মধ্যে একদল সত্যকে জেনেও গোপন করে। ” ( সূরা-বাকারা , আয়াত-১৪৬) ; “ তোমরা সত্যক মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং জেনে শুনে সত্যকে গোপন করো না। ” ( সূরা-বাকারা , আয়াত-৪২)
আহলে বাইত (আঃ)-গণই নাজাতের তরী বা ত্রাণকর্তা
রাসুল (সাঃ)-এর প্রখ্যাত সাহাবী হযরত আবুজার আল গিফারী (রাঃ) থেকে বর্ণিত , তিনি বলেন , আমি রাসূল (সাঃ)-কে বলতে শুনেছি ,“ আমার আহলে বাইত এর সদস্যগণ {আলী , ফাতেমা , হাসান ও হোসাইন (আঃ) }। আমার উম্মতের জন্য তেমনি নাজাতে র তরী , যেমনি আল্লাহর নবী নুহ (আঃ)-এর তরী মহাপ্রলয়ের সময় তার জাতির জন্য আশ্রয় ও নাজাতে র তরী ছিল। অর্থাৎ যারাই হযরত নুহ (আঃ)-এর তরীতে উঠেছিল তারাই মহাপ্রলয় থেকে নাজাত পেয়েছিল (হযরত নূহের ছেলে তরীতে উঠেনি আল্লাহ্ তাকেও ক্ষমা করেন নি) তেমনি এই উম্মতের যারা আমার আহলে বাইতকে অনুসরণ করবে তারাই নাজাত পাবে এবং যারা অনুসরণ করবে না তারা সুষ্পষ্ট পথভ্রষ্ট (জাহান্নামী) হবে ” ।সূত্রঃ- মেশকাত শরিফ , খঃ-১১ , হাঃ-৫৯২৩ ; কাশফুল মাহজুব , পৃঃ-৭০ , ( দাতাগঞ্জ বকস) ; মাসিক মদীনা (সপ্টম্বর ২০০০) পৃঃ-৬ ; পীরের মর্যাদা ও ভুমিকা , পৃঃ-১১৪ , ( মুহাঃ মুখলেসুর রহমান এডভোকেট) ; জ্ঞানধারা , পৃঃ-১০৬ , ( মুখলেসুর রহমান) ; আস সাওয়ায়েকুল মুহরিকা (ইবনে হাজার হায়সামী) , পৃঃ-২৩৪ ; তাফসীরে কাবির , খঃ-২৭ , পৃঃ-১৬৭ ; মুসনাদে হাম্বাল , খঃ-২ , পৃঃ-৭৮৬ ; কানযুল উম্মাল , খঃ-৬ , পৃঃ-২৫৬ ; মানাকেবে ইবনে মাগজিলি , পৃঃ-১৩২ ; মুস্তাদরাকে হাকেম , খঃ-৩ , পৃঃ-১৫১ , খঃ-২ , পৃঃ-৩৪৩ , কেফায়াতুত তালেব , পৃঃ , ২৩৩ , আরবাইন নাবহানী , পৃঃ , ২১৬ , তারিখে খোলাফা , পৃঃ , ৩০৭ ; যাখায়েরুল উকবা , পৃঃ-২০ ; সাওয়ায়েকুল মুহরিকা , পৃঃ-১৫০ (ইবনে হাজার মাকিক) ; ইয়ানাবিউল মুয়াদ্দাত , পৃঃ-৩৭০ , ৩০৮ ; মুয়াদ্দাতুল কুরবা , পৃঃ-৩৮ , ১১১ ; নুরুল আবসার , পৃঃ-১১৪ ; আল তাবরানি , খঃ-৩ , পৃঃ-৩৭-৩৮ ; হিলিয়াতুল আউলিয়া , খঃ-৪ , পৃঃ-৩০৬ ; আরজাহুল মাতালেব , পৃঃ-৫৫৯ (উর্দ্দু) ; Al-Hakim recorded the tradition in his book ‘al-Mustadrak’ vol-২ , p-৩৪৩ and declared it as Sahih according to the condition of Muslim;Imam Jalaluddin Suyuti in his book ‘Al-Jame al-Saghir’ vol-২, p-৫৩৩, declared it as Hasan; Imam Al-Sakhawi in his book ‘Al-Baldanyat’ p-১৮৬, declared it as Hasan;
যারা আহলে বাইতকে বাদ দিয়ে অত্র‘ হাদীস’ খানা (কোরআন ও হাদীস বা সুন্নাহ্) উপস্থাপন করে থাকেন , তাদের প্রতি আমাদের অনুরোধ রইল। “ যদি তোমরা সত্যবাদী হও তবে প্রমাণ নিয়ে এসো” (সূরা-বাকারা , আয়াত-১১১) ; আমরা তা সানন্দে গ্রহণ করব। আর যদি প্রমাণ পেশ করতে অক্ষম হন , তাহলে মেনে নিন যে , নবীজি তার উম্মতকে“ কোরআন ও ইতরাত, আহলে বাইতকে-ই অনুসরণ করতে হুকুম করে গিয়েছেন” । ইসলামে ঈমান বা বিশ্বাসের ব্যাপারে কোন জোর-জবরদস্তি নেই। যেমন এরশাদ হয়েছে, “ দ্বীনের ব্যাপারে কোন জোর-জবরদস্তি নেই। নিশ্চয় সুস্পষ্ট হয়ে গেছে সৎপথ ভ্রান্ত পথ থেকে ” (সূরা-বাকারা , আয়াত-২৫৬) ।“ তাদের অধিকাংশই অনুমানের অনুসরণ করে চলে । সত্যর ব্যাপারে অনুমান কোন কাজেই আসে না…” (সূরা-ইউনুস , আয়াত-৩৬) । ঈমান হচ্ছে , বিশ্বাস , আগ্রহ এবং আমলের একত্রিত নাম সুতরাং শক্তি প্রয়োগের দ্বারা তা অর্জন করা যায় না। এর সঠিক পন্থা হচ্ছে , মানুষের বিজ্ঞতা ও জ্ঞানের নিকট. শান্তি ও আত্মসমর্পণের সুন্দর পরামর্শ ও সদুপদেশের আবেদন জানানো। যুক্তির মাধ্যম আল্লাহ্ ও রাসূল (সাঃ)-এর জ্ঞান ও হুকুমকে বাস্তবায়িত ও প্রচারের চাবিকাঠি হচ্ছে , ভদ্রতা প্রদর্শন এবং মানুষের হৃদয় , আত্মা ও চিন্তা শক্তির নিকট হেকমত-এর সাথে‘ দাওয়াহ্ ’ ও‘ নসিহত ’ পেশ করতে হবে।‘ দাওয়াহ্ ’ ও‘ নসিহত ’ পেশ করার , এটাই সঠিক পন্থা।
উপসংহার
“ যারা মনোযোগ দিয়ে কথা শোনে অতঃপর যা উত্তম তার অনুসরণ করে এরাই তারা যাদের আল্লাহ্ হেদায়েত করেছেন তারাই বুদ্ধিমান” । (সূরা-যুমার, আয়াত-১৮)
এ ধরণের ঐশী উপদেশসমূহ এ জন্য যে, মানুষ যদি তার বিবেক শক্তিকে সতেজ না রাখে এবং সত্যের অনুসরণের চেষ্টা না করে, তাহলে কল্যাণ লাভ করতে পারে না ও কৃতকার্য হতে পারে না। বরং সে ছলচাতুরী ও তোষামোদপূর্ণ কথাবার্তা ও কাজকর্মে লিপ্ত থাকে এবং অর্থহীন ও কুসংস্কারাচ্ছন্ন চিন্তায় লিপ্ত হয়। মানুষ তখন সঠিক পথ থেকে বহু দূরে সরে পড়ে, কুপ্রবৃত্তির শিকার হয় এবং অজ্ঞতার জালে আটকা পড়ে যায়। কাজেই মানুষের সত্যান্বেষী বিবকশক্তি যদি মানুষের মাঝে জীবিত থাকে এবং সত্য অনুসরণের অভ্যাস তার মধ্যে স্বক্রিয় হয় উঠে তখন তার সামনে সত্যসমূহ একটির পর একটি উদ্ভাসিত হতে থাকে এবং প্রতিটি সত্যকে সে স্বাগত জানায় ও প্রতিদিনই কল্যাণ ও সৌভাগ্যের পথে এক ধাপ করে এগিয়ে যায়। সুতরাং আজকের মুক্তচিন্তার মানুষগণ যখন এ মহাসত্য“ আহলে বাইতের ফজিলত” জানবেন, তখন আশা করা যায়, তারাও সকল সংকীর্ণতা ঝেড়ে মুছে ফেলে, “ আহলে বাইতের নাজাতের তরীতে” আশ্রয় নেবেন। এবং আজকের যুগে জ্ঞানার্জন এর প্রদীপ জ্বেলে, যারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আহলে বাইতের ফজিলতকে প্রচার করার কাজে গবেষণা করে যাচ্ছেন। তাদের জন্য“ যাজাক আল্লাহ্ খেইর” তাতে আশা করা যায়, “ মহানবী (সাঃ)-এর ইতরাত, আহলে বাইতের ফজিলত” গোপনকারীদের ব্যবসা আর বেশি দিন চলবে না।
যারা সত্যকে জেনেও প্রত্যাখ্যান করেন, তাদের পরিনাম ফল ধ্বংস ছাড়া আর কি হতে পারে ? যতই চেষ্টা করা হোক না কেন, সত্যকে মিথ্যার সিন্দুকে আটকিয়ে রাখা যায় না। সত্য আপন মহিমায় প্রকাশিত হবেই।
তাই নবী করিম (সাঃ)-এর আনুগত্যের পাশাপাশি তার সকল আদেশ নিষেধ উপদেশ মান্য করতে হবে। নচেৎ প্রকৃত ও পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। বরং পথভ্রষ্ট হতে হবে। অতএব, মুমিন হতে হলে, পুলসিরাত অতিক্রম করতে হলে এবং জান্নাতে যেতে হলে জান্নাতের সর্দারদের আহলে বাইতদের“ আলী, ফাতেমা, হাসান ও হোসেইন” (আঃ)-কে জানতে হবে এবং তাঁদেরকে আনুগত্যপূর্ণ ভালোবাসতে হবে তাহলেই নিশ্চিত নাজাত। পরিশেষে এটাই বলতে চাই, আল্লাহ তায়ালা আমাদের যে অবকাশ দিয়েছেন তা ফুরিয়ে যাবার আগেই, বিবেককে জাগ্রত করুন। অধ্যয়ন করুন! বিচার করুন!! এবং সিদ্ধান্ত নিন!!!
“ কোরআন ও হাদীসের আলোকে আহলে বাইত (আঃ)-ই নাজাতের তরী বা ত্রাণকর্তা” ।
আল্লাহর কাছে প্রার্থনা , আল্লাহ যেন সকলকে“ সিরাতে মুস্তাকিমের ” সত্য পথ বুঝার ও“ সিরাতে মুস্তাকিমের ” সত্য পথে চলবার তৌফিক দেন- আমিন।
রাসূল (সাঃ) বলেছেন আমার উত্তরসূরী ও স্থলাভিষিক্তের সংখ্যা বারো হবে,
সকলে কুরাইশ বংশ থেকে হবেন
একটু চিন্তা করুন, দ্বীনের পথে পরিচালনার জন্যই আল্লাহ্ রাব্বুল আলামিন, নবী-রাসূলগণকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এবং মহানবী (সাঃ)-এর পর উম্মতে মোহাম্মদীকে “সিরাতে মুস্তাকিমের” পথে পরিচালিত বা দিকনির্দেশনার জন্যই ইমামত প্রতিষ্ঠিত করেছেন, যাতে তাঁরা দ্বীনকে পরিবর্তন ও বেদআত হতে রক্ষা করেন এবং যাতে করে প্রত্যেক ইমাম তাঁর আমলে ঐশী বিধানকে ব্যক্তিগত কামনা বাসনা ও স্বার্থের আক্রমণ হতে রক্ষা করতে পারেন এবং যে তার সময়কার ইমাম সম্পর্কে অনবহিত থাকবে, তাকে ক্ষমা করা হবে না। ইমামত বিষয়টা এত অধিক দলিল পত্র দ্বারা প্রমাণিত যে, কোন বুদ্ধিমান ব্যক্তির ইমামতকে অস্বীকার করার কোন পথ নেই।
“আপনি তো কেবল সতর্ককারী মাত্র। আর প্রত্যেক কওমের জন্য আছে পথ প্রদর্শক”। (সূরা-রাদ, আয়াত-৭) “আমি এ কিতাবের অধিকারী (ওয়ারিশ) করেছি তাদেরকে যাদেরকে আমি আমার বান্দাদের মধ্য থেকে পছন্দ করেছি”। (সূরা ফাতির, আয়াত-৩২)
“স্মরণ কর, সেদিনের (কিয়ামতের) কথা যখন আমি সকল মানুষকে তাদের ইমামসহ (নেতাসহ) আহবান করব; তারপর যাদেরকে ডান হাতে তাদের আমলনামা দেয়া হবে, তারা নিজেদের আমলনামা পাঠ করবে এবং তাদের উপর বিন্দু পরিমাণও জুলুম করা হবে না।” (সূরা-বনী ইসরাঈল, আয়াত-৭১)
“সেদিন (কিয়ামতে) যাকে তার আমলনামা তার ডান হাতে দেয়া হবে, সে বলবে: নাও তোমরাও আমার আমলনামা পড়ে দেখ; আমিতো জানতাম যে, আমাকে আমার হিসাবের সম্মুখীন হতে হবে। সুতরাং সে সন্তোষজনক জীবনযাপন করবে, সুমহান জান্নাতে।” (সূরা-হাক্কা, আয়াত-১৮-২২)
অথাৎ: “যারা আল্লাহ্ ও তাঁর রাসূল (সাঃ)-এর মনোনীত ইমামের আনুগত্য করবে তাদের আমলনামা ডান হাতে দেয়া হবে।”
“….কিন্তু যাকে তার আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে বলবে: হায়, কি ভাল হত, যদি আমার আমলনামা আমাকে দেয়াই না হত! আর আমি যদি না জানতাম, আমার হিসাব-নিকাশ কি? হায়! মৃত্যুই যদি আমাকে শেষ করে দিত! আমার ধন-সম্পদ আমার কোন কাজেই আসল না। আমার প্রতিপত্তিও আমার থেকে বরবাদ হয়ে গেল। ফেরেশতাদেরকে বলা হবে: একে ধর, এর গলায় বেড়ী পরিয়ে দাও, তারপর তাকে দোযখে প্রবেশ করাও…।” (সূরা-হাক্কা, আয়াত-২৫-৩১)
“আমি প্রত্যেক বস্তু গণনা করে রেখেছি এবং ষ্পষ্টভাবে তা বর্ণনা করেছি ইমামে মোবিনে”। (সূরা-ইয়াসিন, আয়াত-১২)
একটি প্রসিদ্ধ হাদীসে মহানবী (সাঃ) বলেছেন, “যে ব্যক্তি নিজের যুগের ইমামের মারফত ছাড়াই মৃত্যুবরন করল, সে জাহেলিয়াতের মৃত্যুবরণ করলো।”
সূত্রঃ-সহীহ্ মুসলিম, খঃ-৩, হাঃ-১৮৫১, (লেবানন); মুসনাদে হাম্বাল, খঃ-৪,পৃঃ-৯৬; কানজুল উম্মাল, খঃ-১, পৃঃ-১০৩; ইয়ানাবিউল মুয়াদ্দাত, পৃঃ-১৮৯, (উর্দ্দু); মাজমা আজ জাওয়াইদ. খঃ-৫, পৃঃ-২১৮; তাফসীরে ইবনে কাসির, খঃ-১, পৃঃ-৫১৭, (মিশর); আস সুনান আল কুবরা, খঃ-৮, পৃঃ-১৫৬; আল মুসনাদ, খঃ-৪, পৃঃ-৯৬, (মিশর); সহীহ্ মুসলিম, খঃ-৬, পৃঃ-২২, (মিশর); জাওয়াহির আল মুদিয়া, খঃ-২, পৃঃ-৪৫৭; শারাহ আল মাকাসিদ, খঃ-২, পৃঃ-২৭৫; হিলিয়াতুল আউলিয়া, খঃ-৩, পৃঃ-২২৪; সহীহ্ মুসলিম, পৃঃ-৭৫২, হাঃ-৪৬৪১, (সকল খন্ড একত্রে, তাজ কোং); সহীহ্ মুসলীম, খঃ-৬, পৃঃ-৩৯৭, হাঃ-৪৬৪২, (ই:, সেণ্টার); কওকাবে দুরির ফি ফাযায়েলে আলী, পৃঃ-৮১৫; (সৈয়দ মোঃ সালে কাশাফী, সুন্নি হানাফী, আরেফ বিল্লাহ)।
যেহেতু দ্বীন ইসলাম কিয়ামত অবধি স্থায়ী থাকবে এবং রাসূল (সাঃ)-এর পর আর কোন নবীর আগমন হবে না। এই জন্য রাসূল (সাঃ) নিজ দায়িত্ব হতে অব্যাহতি পেতে আল্লাহ্র নির্দেশে, “বারোজন” স্থলাভিসিক্ত (খলিফা বা ইমামদেরকে) মনোনিত করে, তাঁদের নাম উল্লেখ করে যান। মহানবী (সাঃ) এরশাদ করেন, “আমার পর দ্বীন ইসলামকে রক্ষা করতে কুরাইশ হতে বারোজন খলিফা বা ইমাম হবে।”
যেমনঃ-(সহীহ্ বুখারীতে) “জাবির বিন সামরাহ থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন আমি রাসূল (সাঃ)-এর কাছ থেকে শুনেছি যে, তিঁনি বলেছেন “বারোজন” আমির (নেতা) (আমার পরে) আগমন করবে। অতঃপর একটি শব্দ উচ্চারণ করলেন আমি শুনতে পাইনি। আমার পিতা বলেন তিঁনি মহানবী সাঃ) বলেছেন তাঁরা সকলে “কুরাইশ বংশ” থেকে হবেন।
সূত্রঃ-সহীহ্ আল বুখারী, খঃ-১০, হাঃ-৬৭২৯, (ই,ফাঃ); সহিহুল বুখারী, খঃ-৬, হাঃ-৭২২২, (আহ্লে হাদীস লাইব্রেরী থেকে প্রকাশিত,); সহীহ্ আল বুখারী, খঃ-৬, হাঃ-৬৭১৬, (আধুনিক); সহীহ্ মুসলীম, খঃ-৫, হাঃ-৪৫৫৪-৪৫৫৯, (ই,ফাঃ); সহীহ্ আবু দাউদ, খঃ-৫, হাঃ-৪২৩০-৪২৩১, (ইফাঃ); সহীহ্ মুসলীম, খঃ-৬, হাঃ-৪৫৫৭-৪৫৬৩, (ই,সেণ্টার); সহীহ্-আল বুখারী, খঃ-৫, হাঃ-৬৭৯৬, (বইরুত); মুসনাদে আহম্মাদ, খঃ-১, পৃঃ-৩৯৮; খঃ-৫, পৃঃ-৮৬, ১০৫, (আরবি); মুস্তাদরাক হাকেম, খঃ-৩, পৃঃ-৬১৭, (ভারত); তারিখে বাগদাদ, খঃ-১৪, পৃঃ-৩৫৩, হাঃ-৭৬৭৩, (আরবী); মুনতাখাব কানজুল উম্মাল, খঃ-৫, পৃঃ-৩১২, (হায়দারাবাদ); তারিখ আল খোলফা, পৃঃ-১০, (আরবি); আস সাওয়ায়েক আল মুহরেকা, ১৮৯, (আরবি); ইয়ানাবিউল মুয়াদ্দাত, পৃঃ-৬৯৭; কানজুল উম্মাল, খঃ-১২, পৃঃ-১৬৫, হাঃ-৩৪৫০১; মুয়াদ্দাতুল কুরবা, পৃঃ-৯৭; আরজাহুল মাতালেব, পৃঃ-৫৮৮।
মহানবী (সাঃ)-এর “বারোজন” উত্তরসূরীর হাদীসগুলোর কোন কোনটিতে ইসলামের সম্মান “বারোজন” নেতার মধ্যে নিহিত রয়েছে বলে বর্ণিত হয়েছে। আবার কোন কোনটিতে ধর্মের অস্তিত্ব ও আয়ু কিয়ামত পর্যন্ত তাদের হাতে ন্যস্ত রয়েছে বলে উল্লেখ করা হয়েছে এবং তারা সকলেই হবেন, কুরাইশ ও বনি হাশেম বংশোদ্ভূত। কিন্তু মহানবী (সাঃ)-এর ষ্পষ্ট ব্যাখ্যা করার পরও আমাদের কিছু আলেমগণ, মহানবী (সাঃ)-এর সেই “বারোজন” উত্তরসূরীকে বাদ দিয়ে তাদের মনগড়া ব্যাখ্যার মাধ্যমে তারা নিজেরাই আবার “বারোজন” উত্তরসূরীর নাম প্রকাশ করেছেন, এবং মহানবী (সাঃ)-এর ষ্পষ্ট ব্যাখ্যার সেই “বারোজন” উত্তরসূরীর নাম প্রকাশ করতে কিছু আলেম নারাজ। আমি পাঠকদের কাছে সেই সত্য প্রকাশ করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ্ কিন্তু তার আগে পবিত্র র্কোআন আমাদের কি হুকুম দিচ্ছে। যেমনঃ
“যেদিন তাদের চেহারা দোযখের আগুনের মধ্যে উলট-পালট করা হবে। সেদিন তারা বলবে হায়! আমরা যদি আল্লাহ্র আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম তারা আরো বলবে, হে আমাদের রব আমরা তো আনুগত্য করেছিলাম আমাদের (মনগড়া) নেতাদের এবং আমাদের (মনগড়া) প্রধানদের। অতএব তারাই আমাদের পথভ্রষ্ট করেছিলো।” (সূরা-আহযাব, আয়াত-৬৬-৬৭)
পবিত্র কোরআনের দৃষ্টিতে আল্লাহ্ এবং তাঁর রাসূল (সাঃ)-এর নির্দেশ হচ্ছে এমন এক উর্ধ্বতন হুকুম (ঝঁঢ়ৎবসব ঙৎফবৎ) যার মুকাবিলায় ঈমানদার ব্যক্তি শুধু আনুগত্যের পন্থাই অবলন্বন করতে পারে। যেসব ব্যাপারে আল্লাহ্ এবং তাঁর রাসূল (সাঃ) ফয়সালা করে দিয়েছেন, সে সব ব্যাপারে বিশ্বের সকল মুসলমান নিজের পক্ষ থেকে কোন ফয়সালা দেওয়ার অধিকার রাখে না। আর যদি কেউ আল্লাহ্ এবং রাসূল (সাঃ)-এর ফয়সালার উপর নিজের ফয়সালা দেয় তবে মানতে হবে নাউযুবিল্লাহ, সে আল্লাহ্ এবং রাসূল (সাঃ)-এর চেয়ে বেশি জ্ঞানী! তাই নয় কি? আল্লাহ্ এবং রাসূল (সাঃ)-এর ফয়সালা থেকে দূরে সরে দাঁড়ানো এবং তাঁর বিরোধিতা অবাধ্যতা, ঈমানের পরিপন্থী।
যাই হোক, আমাদের কিছু আলেমগণ সেই “বারোজন” উত্তরসূরীর হাদীস-এর ব্যাখ্যা করতে গিয়ে চরম অচল অবস্থায় নিপতিত হন। কারণ তারা নিজের মনগড়া ব্যাখ্যা করতে গিয়ে, গোল মাল পাকিয়ে ফেলেন, যেমনঃ- “বারোজন” হলেন, “চার খলিফা” ও তার পরে “বনি উমাইয়া ও আব্বাসীয়া” অথচ আমরা জানি যে, প্রথম চার খলিফার সবাই কুরাইশ ও বনি হাশেম গোত্রের ছিলেন না ও সংখ্যায় “চারজন” ছিলেন, “বারোজন” ছিলেন না, হিসাব কিন্তু মিলছে না। উমাইয়াদের যোগ করেও না, আর আব্বাসিয়দেরকে যোগ করেও না, আর দুঃখজনক হলেও সত্য যে, এই “বারোজন” নেতাকে জোরা দিতে গিয়ে, এজিদের মত ফাসেক, যালেম ও কাফেরকেও এই “বারোজন” নেতার অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা সবাই জানি যে, সে নবীর নাতি, জান্নাতের সরদার, খাতুনে জান্নাতের সন্তান-এর হত্যাকারী, আমি পাঠকদের অবগতির জন্য আমাদের আহ্লে সুন্নাত-এর ওলামার কিছু গ্রন্থের উদ্ধৃতি দিচ্ছি, যাতে “এজিদকে যালেম, ফাসেক ও কাফের।” বলে ফাতওয়া দেওয়া হয়েছে।
যেমনঃ এজিদকে লাঈন বলেছেন, মাওলানা আবদুল হক মুহাদ্দিসে দেহলবী, দিয়ারে হাবিব গ্রন্থে এবং আল্লামা জালাল উদ্দিন সূয়্যূতি তারিখে খোলফা গ্রন্থে।
আর এজিদকে পালীদ বলেছেন, শাহ আবদুল আযীয দেহলবী, তোহফা ইসনা আশারিয়া কিতাবে, কোন কোন আলেম চরম মন্তব্য করতে গিয়ে এজিদকে কাফের পর্যন্ত বলেছেন, মাওলানা আশরাফ আলী থানভী তাকে ফাসেক বলেছেন, এমদাদুল ফাতাওয়া কিতাবে, “এরা সকলেই সুন্নি আলেম।
তাই সুন্নি মতে এজিদ নূন্যতম পর্যায়ে ফাসিক, লাইন, ও পালীদ, আর চরম পর্যায়ে কাফের।”
সে মুর্ত্তাকি পরহেজগার মোটেই ছিল না। উক্ত বিশ্লেষনে এজিদের অবস্থান কোথায় তা অনায়াসে অনুমান করা যায়। এবং যে (মুয়াবিয়া) তাকে খলিফা বানায় ও যারা তার হাতে বায়াত করেছে, তারাও তার আযাবের অংশ পাবে।
আর হানাফী মাজহাব-এর প্রমাণ্য কিতাব হিদায়া গ্রন্থকার, এজিদের বাবাকে, মুয়াবিয়াকে জালিম বাদশার সারিতে উল্লেখ করেছেন; আল্লামা যাহাবী উল্লেখ করেন যে, “এজিদ, পবিত্র মদীনা শরিফ ধ্বংস ও অপবিত্র করার পর মক্কায় অভিযান পরিচালনা করে। পাথর নিক্ষেপক যন্ত্রের সাহায্য পবিত্র কা’বা ঘরে আঘাত হানে।
পবিত্র কা’বা ঘরের পবিত্র গিলাফে আগুন ধরিয়ে দেয়। পবিত্র কা’বা ঘরের দেয়ালে ভাঙ্গন ধরায়। ছাদে ফাটল সৃষ্টি করে। হযরত ইসমাইল (আঃ)-এর বদলে যে কুরবানিকৃত পশুর শিং ছিল তা জ্বলে পুরে ছারখার হয়ে যায়, এসব হল এজিদের আমলের কৃতিত্ব।
কোন কাফেরও পবিত্র কা’বা ঘরে আগুন ধরিয়ে দেয়নি। এজিদ তা করেছে। সে কাফেরকেও হার মানিয়েছে।” আল্লামা আলুসি, তাফসীরে রুহুল মায়ানীতে, এজিদ কাফের ছিল বলে উলামাদের অভিমত বর্ণনা করেছেন। ি
তনি বলেন, এজিদের কাফের হওয়া সর্ম্পকে এবং তার প্রতি লা’নত (অভিসম্পাত) করার বৈধতার বিষয়ে আহ্লে সুন্নাত-এর এক জামাত ওলামা পরিষ্কার মন্তব্য করেছেন। তারা হলেন, ইবনুল জাউজি আর তার পূর্বে কাযী আবু ইয়ালা, আর আল্লামা তাফতাযানী বলেছেন, আমরা এজিদের ব্যাপারে দ্বিধা করব না। “তার প্রতি তার সাহায্যকারীদের প্রতি এবং শুভানুধ্যায়ীদের প্রতি আল্লাহ্র লা’নত” (অভিসম্পাত) যারা ষ্পষ্টভাবে এজিদকে লা’নত করেছেন, তাদের মধ্যে জালালুদ্দিন সূয়ুতিও রয়েছেন।
সূত্রঃ-ফুরাত কুলে ইমাম হোসাইন, পৃঃ-৭৩-১০৪, (মাওলানা মোঃ ছমিরউদ্দিন গাজীপুরী); খিলাফতের ইতিহাস, পৃঃ-১৩২, (মুহাঃ আহসান উল্লাহ ১৯৮০ইং, ই,ফাঃ); জাজবুল কুলুব ইলাদিয়ারে হাবিব, তোহফা ইসনা আশারিয়া, সারহে আকাইদ নাসাফী, পৃঃ-১৬২; হিদায়া, খঃ-৩, পৃঃ-১৩৩; তারিখুল খুলফা, পৃঃ-১৯৭; তাবারী, খঃ-৫, পৃঃ-১৮৮; আল বিদায়া ওয়ান নিহায়া, খঃ-৮, পৃঃ-১১৫; আওজাযুল মাসালিক. খঃ-৩, পৃঃ-৪৮২; মাকতাল-ই-খাওয়ারিযমি, খঃ-১, পৃঃ-১৭৮-১৮০; এমদাদুল ফাতওয়া, খঃ-১, পৃঃ-৫৩০; তাফসীরে রুহুল মায়ানী, খঃ-২৫, পৃঃ-৭২, ৭৩, ও ৭৪।
পাঠকদের মনোযোগ আকর্ষণ করছি, উপরোক্ত আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে এজিদ হচ্ছে, ফাসেক ও কাফের, কিন্তু যারা এই ফাতওয়া দিয়েছেন, তারাই আবার এজিদকে মুসলমানদের খলিফা বলে ফাতওয়া দিয়েছেন! এটা কি সম্ভব? একই ব্যক্তি একই সময়ে মুক্তাকী আবার কাফের কিন্তু এটা করা হয়েছে। যেমন যারা এজিদ কে মুসলমানদের খলিফা বলে বিশ্বাস করেন, তাদের গ্রন্থের নাম ও সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করবো, যাতে পাঠকদের কাছে সত্যিকার “বারোজন” নেতার পরিচয় প্রকাশ পায়।
যারা এজিদকে মুসলমানদের খলিফা বলেছেন তাদের গ্রন্থের নাম, যেমনঃ- সূত্রঃ-সীরাতুন নবী, (আল্লামা শিবলী নুমানী), খঃ-৪, পৃঃ-১৪১৪, (সন, ১৯৮৯, ইং, তাজ কোং, ঢাকা); শরাহ্ ফিকেহ্ আকবার, পৃঃ-৫০, (হানাফী); সাওয়ায়েক আল মুহরেকা, পৃঃ-১২; তারিখ আল খুলফা, পৃঃ-১১; তারিখ আল খামেস, খঃ-২, পৃঃ-২৯১; উমদাতুল কারী ফি শারাহ বুখারি, খঃ-১১, পৃঃ-৪৩।
এখন আমি বিস্তারিত আলোচনা করবো যে নবীজির সেই “বারোজন” উত্তরসূরীর নাম বাদ দিয়ে যারা নিজের মনগড়া ব্যাখ্যার মাধ্যমে, যে বারোজন-এর নাম প্রকাশ করার চেষ্টা করেছেন, যা কিনা আমাদের সুন্নি আলেম ও বিশেষজ্ঞদের নিজস্ব মতামত।
ইবনে আল আরাবী বলেন
রাসূল (সাঃ) এর পর “বারোজন” নেতা আমরা গণনা করেছি তারা হলেন, (১) হযরত আবু বকর (২) হযরত ওমর (৩) হযরত উসমান (৪) হযরত আলী (৫) হযরত হাসান (৬) মুয়াবিয়া (৭) এজিদ (৮) মুয়াবিয়া বিন এজিদ (৯) মারওয়ান (১০) আবদুল মালিক বিন মারওয়ান (১১) এজিদ বিন আবদুল মালিক (১২) মারওয়ান বিন মোঃ বিন মারওয়ান আস সাফফাহ….এর পর বনি আব্বাসের ২৭ জন খলিফা ছিল। এখন যদি আমরা বারো সংখ্যাটিকে বিবেচনায় আনি তাহলে কেবল সুুলাইমান পর্যন্ত পৌছা যায়, আর যদি আমরা এর আক্ষরিক অর্থকে গ্রহণ করি তাহলে সর্বোচ্চ পাঁচ জন পর্যন্ত বিবেচনায় আনতে পারি যাদের চারজন হলেন খোলাফায়ে রাশেদীন এবং পঞ্চম ব্যক্তি হলেন (উমাইয়া) ওমর বিন আবদুল আজিজ আমি এ হাদীসের অর্থ বুঝতে পারছি না।
সূত্রঃ-ইবনে আল আরাবী-শারহে সুনান তিরমিজী, খঃ-৯, পৃঃ-৬৮-৬৯।
আল্লামা শিবলী নুমানী তার সীরাতুন নবীতে বলেন
আহ্লে সুন্নাত ওয়াল জামায়াতের বিশিষ্ট আলেম কাজী ইয়াজ এই হাদীসের ব্যাখ্যায় বলেছেন, সকল খলিফাদের মাঝে “বারোজন” দ্বারা ঐ সকল লোকদের বুঝানো হয়েছে যাদের দ্বারা ইসলামের খেদমত আঞ্জাম পেয়েছে বা যারা ইসলামের খেদমতে নিজেদের উৎসর্গ করেছেন, এমন কি তারা ছিলেন মুক্তাকী শ্রেণীভূক্ত। হাফেজ ইবনে হাজার আবু দাউদের এই বর্ণনাকে সামনে রেখে খোলাফায়ে রাশেদীন ও বনী উমাইয়্যাদের মাঝে নিম্নলিখিত বারোজনের নাম উল্লেখ করেছেন। “অর্থাৎ (১) হযরত আবু বকর (২) হযরত ওমর ফারুক (৩) হযরত ওসমান গণী (৪) হযরত আলী (৫) মুয়াবিয়া (৬) এজিদ (৭) আবদুল মালেক (৮) ওয়ালিদ (৯) সুলায়মান (১০) ওমর বিন আবদুল আজিজ (১১) এজিদ সানী বা দ্বিতীয় এজিদ এবং (১২) হিশাম ।
সূত্রঃ-সীরাতুন নবী (আল্লামা শিবলী নুমানী), খঃ-৪, পৃঃ-১৪১৪, (সন, ১৯৮৯, ইং, তাজ কোং, ঢাকা)।
পাঠকদের কাছে আমার প্রশ্ন ? “এজিদকে কাফের ঘোষণা করা হলো, আবার সেই এজিদ দ্বারা ইসলামের খেদমত আঞ্জাম পেয়েছে ও মুক্তাকিদের শ্রেণীভূক্ত? সে নবীর নাতি, জান্নাতের সরদার, খাতুনে জান্নাতের সন্তানকে হত্যা করে, ইসলামের অনেক খেদমত করেছে?”
একটি কথা না বললেই নয়, ইসলামে রাজতন্ত্রের অনুপ্রবেশ এজিদের বাবা মুয়াবিয়া ও এজিদের দ্বারা ঘটেছে এটা ঐতিহাসিক সত্য, যা বর্তমানে সৌদী আরব-সহ অনেক দেশে অব্যাহত রয়েছে, যে যার অনুসারী সে তারই পদ্ধতি-কে অনুসরণ করবে, এটাই বাস্তব, “কিন্তু অতি দুঃখের সাথে বলতে হচ্ছে! বর্তমানের সৌদী রাজতন্ত্রী রাজা-বাদশাদের, আইন, (মুয়াবিয়া ও এজিদের র্কোআন পরিপন্থি রাজতন্ত্রী আইন) ‘ওহাবী-সালাফীরা’ এজিদের নামের সাথে (রাঃ) ব্যবহার করে থাকেন ও তাদের অনুসারী আলোচিত বক্তা, ডাঃ জাকির নায়েক, সেও এজিদের নামের সাথে (রাঃ) ব্যবহার করে থাকে, মহান আল্লাহ্্ রাব্বুল আলামীনের কাছে একান্তভাবে আবেদন করছি, তাদের হাশর যেন এজিদের সাথেই হয়।”
মহানবী (সাঃ) এরশাদ করেন, “যে ব্যক্তি দুনিয়াতে যাকে ভালোবাসবে বা অনুসরণ করবে তার সাথেই তার হাশর হবে।” সূত্রঃ-সহীহ্ আত্ তিরমীজি, খঃ-৪, হাঃ-২৩৮৫-২৩৮৭, (তাহকীক আলবানী, হুসাইন আল মাদানী প্রকাশনী, আহ্লে হাদীস, ২০১১ইং); সহীহ্ মুসলিম, খঃ-৭, হাঃ-৬৪৭০, (ই,ফাঃ); সহীহ্ তিরমীজি, পৃঃ-৭২৮, হাঃ-২৩৪০, (সকল খন্ড একত্রে, তাজ কোং)।
আমি পাঠকদের গবেষণার মানবৃদ্ধির জন্য যারা “এজিদকে ফাসেক ও কাফের” বলে ফাতওয়া দিয়েছেন এবং তারা সবাই এটাও স্বীকার করেছেন যে, এজিদের হুকুমে ইমাম হোসেইনকে শহিদ করা হয়েছে।
সূত্রঃ-আল বিদায়া ওয়ান নিহায়া, খঃ-৮, পৃঃ-১১৪৬; সিয়ার আলম আল নুবালা, খঃ-৪, পৃঃ-৩৭; সাওয়ায়েক আল মুহরেকা, পৃঃ-১৩১; শারাহ ফেকাহ আকবার, পৃঃ-৭৩; ফাতওয়া আজিজি, পৃঃ-৮০; নুরুল আবসার, পৃঃ-৯৭; ইয়ানাবিউল মুয়াদ্দাত, পৃঃ-৩২৫; তারিখে ইবনে খালদুন, খঃ-১, পৃঃ-১৭৯; শরাহ আকায়েদ নাসাফি, পৃঃ-১১৩, তারিখে কামিল, খঃ-৩, পৃঃ-১৫২, ১৫৩, ও ৪৫০; আল ইমামা ওয়াস সিয়াসা, পৃঃ-১৬৫; তারিখ আল তাবারি, খঃ-৭, পৃঃ-১৪৬; তাজকিরাতুল খাওয়াজ, পৃঃ-১৬৪; তারিখ আল খুলফা, পৃঃ-২০৪; হায়াত আল হায়ওয়ান, খঃ-২, পৃঃ-১৯৬; তাফসীরে মাযহারী, খঃ- ৫, পৃঃ-৬১, (সুরা ইবরাহিম); তওফায়ে ইশনা আশারিয়া, পৃঃ-৬; মাতালেবাস সাউল, খঃ-২, পৃঃ-২৬; তাবাকাত আল আকবার, খঃ-৫, পৃঃ-৯৬; মুসতাদরাক হাকেম, খঃ-৩, পৃঃ-৫২২; তারিখে ইবনে আসাকির, পৃঃ-২৭৫; মিযান আল ইতিদাল, খঃ-৪, পৃঃ-৪৪০; ওয়াফা আল ওয়াফা, খঃ-১, পৃঃ-১২৭; মুজুম আল বুলদান, খঃ-২, পৃঃ-২৫৩; ফাতহুল বারি, খঃ-১৩, পৃঃ-৭০; ইরশাদ আল সারি, খঃ-১০, পৃঃ- ১৭১; সিররুস সাহাদাতাইন, পৃঃ-২৬; আল সাবিয়া (বেরেলভী), পৃঃ-৬০; আল মাফুজ, (বেরেলভী), পৃঃ-১১৪; আহসান আওলা, পৃঃ-৫২, (বেরেলভী); আহকামে শারিআত, খঃ-২, পৃঃ-৪৪, (বেরেলভি); ফাতওয়া রাশিদিয়া, খঃ-১, পৃঃ-৭; উমদাতউল কারী ফী শারাহ বুখারী, খঃ-১১, পৃঃ-৩৩৪।
বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে আমি আরও কিছু আহ্লে সুন্নাত-এর বিশেষজ্ঞদের মতামত এখানে তুলে ধরবো এজন্য যে, প্রকৃতপক্ষে কারা ছিলেন মহানবী (সাঃ)-এর ঐ “বারোজন” সঠিক উত্তরসূরী, খলিফা, আমীর ও ইমাম।
আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) বর্ণনা করেন, রাসূল (সাঃ) বলেন, “আমি নবীদের প্রধান এবং আলী ইবনে আবি তালেব, উত্তরসূরীদের প্রধান, আর আমার পর উত্তরসূরীর সংখ্যা হবে বারো, যাদের প্রথম ব্যক্তি হচ্ছে, আলী এবং শেষ ব্যক্তি হচ্ছে, মাহ্দী (আঃ)।”
সূত্রঃ-কওকাবে দুরির ফি ফাযায়েলে আলী, পৃঃ-২১৯, (সৈয়দ মোঃ সালেহ কাশাফী, সুন্নি হানাফী, আরেফ বিল্লাহ); তাজকিরাত আল হুফফাজ, খঃ-৪, পৃঃ-২৯৮; আল দুরাল আল কামেরা, (ইবনে হাজার আসকালানী), খঃ-১, পৃঃ-৬৭; ফারায়েজ সিমতাইয়ু, (আল জুওয়াইনি), পৃঃ-১৬০, (বৌরুত)।
হযরত ইবনে মাসউদ (রাঃ) (নবী করিম (সাঃ) এর বিশিষ্ট সাহাবী) বর্ণনা করেন যে, আমি রাসূল পাক (সাঃ)-কে জিজ্ঞেস করেছিলাম আপনার পরবর্তীকালে কতজন খলিফা হবেন, মহানবী (সাঃ) বলেন, “বনী ইসরাঈলের নকীবদের ন্যায় বারোজন হবে।” সূত্রঃ- শেইখ সুলাইমান কান্দুযী-ইয়ানাবিউল মুয়াদ্দাত, পৃঃ-৪১৫; সাওয়ায়েকে মোহরেকা পৃঃ ১৩, মিশরে মুদ্রিত;।
আল্লামা কামাল উদ্দিন মোহাম্মদ ইবনে তালহা শাফেয়ী বর্ণনা করেন যে, “মহানবী (সাঃ) বলেছেন যে, সমস্ত আয়েম্মাগণ কুরাইশ হতে হবেন। কারণ কুরাইশদের ব্যতিত অন্য কেউই মহানবী (সাঃ)-এর উত্তরাধিকারী হতে পারবে না।” সূত্রঃ-আল্লামা কামাল উদ্দিন মোহাম্মদ ইবনে তালহা শাফেয়ী, মাতালেবাস সাউল, পৃঃ-১৭।
মহানবী (সাঃ) এক হাদীসে বলেছেন যে, আমার পর “বারোজন” ইমাম (নেতা) হবেন, তাঁরা সবাই বনি হাশেমগণের মধ্যে হতে হবেন। সূত্রঃ-শেইখ সুলাইমান কান্দুযী-ইয়ানাবিউল মুয়াদ্দাত, পৃঃ-৪১৬।
“মাসনা বিন হারেসা বিন সালমা রাবয়ী সায়রানী বর্ণনা করেছেন যে, আমি হযরত আয়েশা (রাঃ)-কে জিজ্ঞাস করলাম যে, আল্লাহ্র রাসূলের উত্তরসূরী কত জন হবেন? তিনি আমাকে বললেন, “হযরত রাসূল (সাঃ) বলেছেন আমার উত্তরসূরী ও স্থলাভিষিক্তের সংখ্যা “বারোজন” হবে।” আমি জিজ্ঞাস করলাম তাঁরা কারা হবেন? তিনি (সাঃ) বললেনঃ তাদের নাম আমার কাছে লিখা আছে। আমি বললাম যে তাদের চিহ্ন আমাকে বলে দিন, কিন্তু তিনি তাঁদের কোন আলামত আমাকে বললেন না। সূত্রঃ-কেফায়াতুল মুওয়াহ্হেদীন, খঃ-২, পৃঃ-৩৮।
মহানবী (সাঃ)-এর বিশিষ্ট সাহাবী হযরত ইবনে মাসউদ (রাঃ) বর্ণনা করেন যে, “আমি মহানবী (সাঃ)-কে জিজ্ঞাস করলাম যে, আপনার পূর্ববর্তী কালে কতজন উত্তরসূরী বা ইমাম হবেন। মহানবী (সাঃ) বললেন যে, বনী ইসরাইলের নকীবদের ন্যায় “বারোজন” হবেন।”
সূত্রঃ-শেইখ সুলাইমান কান্দুযী, ইয়ানাবিউল মুয়াদ্দাত, পৃঃ-৪১৫; সাওয়ায়েকে মুহরেকা-পৃঃ, ১৩, (মিশর); আল্লামা সৈয়দ আলী হামদানী শাফায়ী সুন্নি, মুয়াদ্দাতুল কুরবা, পৃঃ-৯৬; কওকাবে দুরির ফি ফাযায়েলে আলী, পৃঃ-১৪৪; সৈয়দ মোঃ সালে কাশাফী, সুন্নি হানাফী, আরেফ বিল্লাহ)।
আমাদের আহ্লে সুন্নাতের প্রখ্যাত সুফি আরেফ বিল্লাহ আলেম, আল্লামা সৈয়দ আলী হামদানী শাফায়ী সুন্নি বর্ণনা করেন যে, আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) বলেন, আমি রাসূল (সাঃ) কে বলতে শুনেছি যে, “আমি, আলী, ফাতেমা, হাসান, ও হোসাইন এবং হোসাইন-এর পরবর্তী নয়জন সন্তান। পাক পবিত্র ও মাসুম একই গ্রন্থে তিনি আরো বর্ণনা করেন যে, মহানবী (সাঃ) বলেছেন, আমি সকল নবীদের সরদার (সাইয়্যেদুল আম্বিয়া) এবং আলী সকল ওয়াসীর সরদার (সাইয়্যেদুল আওসিয়া) আর আমার পর “বারোজন” উত্তরসূরী হবে। তাদের মধ্যে প্রথম হচ্ছেন, হযরত আলী ইবনে আবু তালেব ও শেষ হচ্ছেন, ইমাম মাহ্্দী, আলাইহিস সালাম (আখেরউজ্জামান)।” সূত্রঃ-মুয়াদ্দাতুল কোরবা, পৃঃ-৯৮; শেইখ সুলাইমান কান্দুযী, ইয়ানাবিউল মুয়াদ্দাত, পৃঃ-৪১৬।
ইমাম জাফর সাদেক (আঃ) থেকে বর্ণিত যে, “নবী করিম (সাঃ) বলেছেন, ইমাম আমার পর “বারোজন” হবে তাঁদের মধ্যে প্রথম আলী এবং শেষ কায়েম মেহ্দী “আলাইহিস সালাম” হবে, এবং তাঁরা আমার খলিফা, (ওয়াসি) উত্তরাধিকারী ও আমার আউলিয়া এবং আমার উম্মর্তের উপর আল্লাহ্র পক্ষ হতে হুজ্জাত (প্রমাণ) যারা তাঁদেরকে আনুগত্য ও বিশ্বাস করবে, তারা মমিন ও যারা তাদের আনুগত্য ও বিশ্বাস করবে না, তারা অবিশ্বাসী।” সূত্রঃ-কওকাবে দুরির ফি ফাযায়েলে আলী, পৃঃ-১৪৩, সৈয়দ মোঃ সালে কাশাফী, সুন্নি হানাফী, আরেফ বিল্লাহ) ।
ইমাম জয়নুল আবেদীন (আঃ) থেকে বর্ণিত তিনি বলেন, “নবী করিম (সাঃ) ইমাম আলী কে বলেন, আমার আহ্লে বাইত হতে “বারোজন” লোক হবে যাঁদের আমার জ্ঞান গরিমা দান করা হবে, তাদের মধ্যে তুমি আলী হচ্ছো প্রথম, ও তাঁদের ১২তম কায়েম ইমাম মাহ্দী “আলাইহিস সালাম” যার দ্বারা আল্লাহ্্’তায়ালা এই জমিনকে মাসরিক থেকে মাগরিব পর্যন্ত ইনসাফ কা’য়েম করবেন।” সূত্রঃ-কওকাবে দুরির ফি ফাযায়েলে আলী, পৃঃ-১৪৩, সৈয়দ মোঃ সালে কাশাফী, সুন্নি হানাফী, আরেফ বিল্লাহ।
হযরত যাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ) বর্ণনা করেছেন যে, যখন উক্ত আয়াত নাযিল হলঃ (সূরা নিসা-আয়াত-৫৯)
তখন আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ (সাঃ)! আমরা আল্লাহ্ এবং তাঁর রাসূলকে চিনেছি এবং “উলিল আমর” যার অনুসরণকে আল্লাহ্ নিজের এবং পয়গাম্বরের অনুসরণ বলে ঘোষণা করেছেন তাঁরা কারা?
দয়া করে তাঁদের নাম বলে দিন, মহানবী (সাঃ) উত্তরে বললেন, তাঁরা আমার স্থলাভিষিক্ত এবং আমার পর তোমাদের ইমাম। তাদের প্রথম হচ্ছেন হযরত আলী বিন আবু তালিব তাঁর পর আল হাসান ইবনে আলী আল মুজতাবা, তাঁর পর আল হোসাইন ইবনে আলী সাইয়্যেদুশ শুহাদা তাঁর পর আলী ইবনে আল হোসাইন জয়নুল আবেদীন তাঁর পর মোহাম্মাদ ইবনে আলী আল বাকের যিনি বাকের নামে প্রসিদ্ধ।
হে যাবির! তুমি তাঁর দেখা পাবে যখন তুমি তাঁর সাক্ষাত পাবে তখন তাকে আমার সালাম পৌছেদিও, তাঁর পর জাফর ইবনে মোহাম্মাদ আস সাদিক তাঁর পর মুসা ইবনে জাফর আল কাজীম তাঁর পর আলী ইবনে মুসা আল রেজা, তাঁর পর মোহাম্মাদ ইবনে আলী জাওয়াদ (আততাকী) তাঁর পর আলী ইবনে মোহাম্মাদ আল হাদী (আল নাকী) তাঁর পর আল হাসান ইবনে আলী আল আসকারী, তাঁর পর আমার নাম এবং উপাধি বহনকারী যে জগতে আল্লাহ্র প্রমাণ এবং আল্লাহ্র অস্তিত্বের মানবের মধ্যে চিহ্ন বহন করবে।
আল্লাহ’তায়ালা তাঁর মাধ্যমে পৃথিবীর পূর্ব পশ্চিম জয় করে দিবেন। নিজের ভক্ত ও বন্ধুদের মাঝ হতে অদৃশ্য হয়ে যাবেন। কিন্তু তাঁর অদৃশ্য হওয়া সব সময় থাকবে না এবং তাঁর ইমামতের উপর তারাই দৃঢ় থাকবে যাদের হৃদয়কে আল্লাহ্ তায়ালা ঈমানের জন্য পরীক্ষা করেছেন। তাঁর শুভ নাম হবে “মোহাম্মাদ আল মাহ্্দী” আলাইহিস সালাম।
হযরত যাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ) বলেন যে, আমি নবী (সাঃ) কে জিজ্ঞাস করলাম, “ইয়া রাসূলুল্লাহ (সাঃ) তাঁর অদৃশ্য থাকাকালীন তাঁর অস্তিত্ব দ্বারা তাঁর ভক্তরা ও অনুসারীদের কি লাভ হবে? তিনি বললেন ঐ আল্লাহ্র কসম যিনি আমাকে নবুয়্যত দিয়ে পাঠিয়েছেন, সে তাদের নিজের নূর দ্বারা আলোকিত করবে এবং নিজের বেলায়েত দ্বারা তাদের উপকার করবে, যেমন সূর্য দ্বারা মানুষ উপকৃত হয়। যখন সূর্য মেঘের আঁড়ালে থাকে।
হে যাবির! এটা আল্লাহ্ তা’য়ালার রহস্য ভেধ ও গুপ্ত বিদ্যা এটা সকলের কাছে প্রকাশ কর না। কিন্তু যারা হকদার, তাদের কাছে এটা অবশ্যই প্রকাশ করবে।”
সূত্রঃ-ইয়ানাবিউল মুয়াদ্দাত-পৃঃ-৪২৭, (বৈরুত); ইবনে আরাবী- ইবক্বাউল ক্বাইয়্যিম-২৬৬; অধ্যায়ে, মানাকেবে ইবনে শাহার আশুব, খঃ-১, পৃঃ-২৮২; রাওয়ানে যাভেদ, খঃ-২, পৃঃ-৭২; কিফায়া আল আসার, খঃ-৭, পৃঃ-৭; (পুরোনো প্রিন্ট) কিফায়া আল আসার, পৃঃ-৫৩, ৬৯; (কোম প্রিন্ট) গায়াতুল মারাম, খঃ-১০, পৃঃ-২৬৭; ইসবাতুল হুদা, খঃ-৩, পৃঃ-১২৩।
প্রসিদ্ধ ওলামা ও বিখ্যাত গবেষক আয যাহাবী তার তাজকিরাত আল হুফফাজ গ্রন্থে এবং ইবনে হাজার আসকালানী তার আল দুরাল আল কামেনা গ্রন্থে উল্লেখ করেন, সদরুদ্দীন ইব্রাহীম বিন মুহাম্মাদ বিন আল হামাওয়াই আল জুওয়াইনি আল শাফায়ী একজন সুবিখ্যাত হাদীস বিশারদ ছিলেন। উক্ত আল জুওয়াইনি হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস হতে বর্ণনা করেন।
রাসূল (সাঃ) বলেন, “আমি নবীদের প্রধান এবং আলী ইবনে আবি তালেব উত্তরসূরীদের প্রধান, আর আমার পর উত্তরসূরীর সংখ্যা হবে বারো, যাদের প্রথম ব্যক্তি হচ্ছে হযরত আলী, এবং শেষ ব্যক্তি হচ্ছে ইমাম মাহ্দী” আলাইহিস সালাম।” সূত্রঃ-তাজ কিরাত আল হুফফাজ, খঃ-৪, পৃঃ-২৯৮; আল দুরাল আল কামেরা (ইবনে হাজার আসকালানী), খঃ-১, পৃঃ-৬৭; ফারায়েজ সিমতাইয়ু (আল জুওয়াইনি), পৃঃ-১৬০, (বৌরুত), ।
প্রসিদ্ধ আহ্লে সুন্নাত-এর পন্ডিত, মুফতিয়ে আজম শেখ সুলাইমান কান্দুজী হানাফি তুর্কি, তার প্রসিদ্ধ গ্রন্থ ইয়ানাবিউল মুয়াদ্দাতে বর্ণনা করেছেন যে,
নাছাল নামক একজন ইয়াহুদি, মহানবী (সাঃ)-এর খেদমতে উপস্থিত হয়ে আরজ করলো, ইয়া মোহাম্মাদ কয়েকটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই ? যা কিছুদিন থেকে আমার মানসপটে আন্দোলিত হচ্ছে। যদি আপনি-এর সঠিক উত্তর আমাকে প্রদান করেন, তাহলে আমি আপনার হস্তে ইসলাম গ্রহণ করবো।
“মহানবী (সাঃ) বললেন, হে আবু আর্ম্মারা তুমি প্রশ্ন করে যাও কোন অসুবিধে নেই।
ঐ ব্যক্তি কয়েকটি প্রশ্ন করলো এবং প্রতিবারই বললো আপনি সঠিক উত্তর দিয়েছেন বলে সম্মতি প্রকাশ করলো।
লোকটি জিজ্ঞাস করলো আমাকে বলে দিন আপনার পর কে আপনার উত্তরসূরী হবে? কেন না কোন নবীই উত্তরসূরী না রেখে বা ঘোষণা না দিয়ে দুনিয়া ত্যাগ করেন নি, আমাদের নবী হযরত মুসা (আঃ) বলে গেছেন তাঁর অবর্তমানে হযরত ইউসা বিন নুন হলেন তার উত্তরসূরী।
“মহানবী (সাঃ) ইহুদি লোকটির প্রশ্নের উত্তরে বললেন, আমার পর আমার উত্তরাধিকারী বা উত্তরসূরী হচ্ছে আমার ভাই আলী ইবনে আবু তালেব, এবং তার পর আমার দুই সন্তান হাসান ও হোসাইন অতঃপর অবশিষ্ট্ নয়জন, ইমাম হোসাইন-এর বংশ থেকে আগমন করবেন।
লোকটি বললো ইয়া মুহাম্মাদ (সাঃ) দয়া করে বাকিগুলোর নাম বলে দিন। মহানবী (সাঃ) বললেন, হোসাইন-এর পরলোকগমনের পর তাঁর পূত্র জয়নুল আবেদীন হবে, তাঁর অন্তধানের পর স্বীয় পূত্র মোহাম্মাদ বাকের হবে, তাঁর ইন্তেকালের পর তদীয় পূত্র জাফর সাদেক হবে, আর জাফর সাদেক-এর তিরোধানের পর তদীয় পূত্র মুসা কাজেম হবে, তাঁর ইহলোকত্যাগের পর তদীয় পূত্র আলী রেজা হবে, তাঁর তিরোধানের পর তদীয় পূত্র মুহাম্মাদ তাকি হবে তাঁর তিরোধানের পর তদীয় পুত্র আলী নাকী হবে তাঁর তিরোধানের পর তদীয় পূত্র হাসান আসকারি হবে, আর তাঁর তিরোধানের পর তদীয় পুত্র ইমাম মাহদী “আলাইহিস সালাম” পর্যায়ক্রমে ইমাম হবেন।” তাঁরা আল্লাহ্র হুজ্জাত বা জমিনের বুকে অকাট্য দলিল, পরক্ষনেই ইহুদি লোকটি ইসলাম ধর্ম গ্রহণ করলো।
সূত্রঃ-ইয়ানাবিউল মুয়াদ্দাত, পৃঃ-৪৪১, (বৌরুত); ইয়ানাবিউল মুয়াদ্দাত, পৃঃ-৬৯১-৬৯৪, (উর্দ্দু); ফারায়েদ-আসসিমতাইন হামভিনি, খঃ-২, পৃঃ- ১৩৩, ৩১২; সিয়রানীও আল ইয়াওয়াক্বিত ওয়াল জওয়াহীর, খঃ-৩, পৃঃ-৩২৭; ইবনে আরাবী, ইবক্বাউল ক্বাইয়্যিম-২৬৬ অধ্যায়ে।
হযরত ইমাম জাফর সাদেক (আঃ)-কে জিজ্ঞাসা করা হয়েছিল যে, “উলিল আমরের” আদেশ মান্য করা কি অবশ্যই কর্তব্য? তিনি বললেন: হ্যাঁ, তাঁরা ঐসব ব্যক্তি যাদের আদেশ পালন করা এই আয়াতে (নিসা-৫৯) ওয়াজিব করা হয়েছে, আর “এই আয়াত আহ্লে বাইতগণের শানে নাযিল হয়েছে।”
সূত্রঃ-কওকাবে দুরির ফি ফাযায়েলে আলী, পৃঃ-১৬৫; সৈয়দ মোঃ সালে কাশাফী, সুন্নী হানাফী, আরেফ বিল্লাহ); ইয়ানাবিউল মাওয়াদ্দাহ্, পৃঃ-২১; তাফসীরে কাবীর-খঃ-৩, পৃঃ-৩৫৭; কেফাইয়াতুল মোওয়াহহেদীন, খঃ-২, পৃঃ-১৪১; মাজমাউল বয়ান, খঃ-৩, পৃঃ-৬৪; রাওয়ানে জাভেদ, খঃ-২, পৃঃ-৭১; বায়ানুস সায়াদাহ্, খঃ-২, পৃঃ ২৯; তাফসীরে কুম্মী, খঃ-১, পৃঃ-১৪১; শাওয়াহেদুত তানযিল, খঃ-১, পৃঃ-১৪৮; তাফসীরে ফুরাত, পৃঃ-২৮; রোওযাতুল আহবাব, খঃ-২, পৃঃ-১৩৪, ১৩৫।
আল্লাহ্ ও নবীর দ্বারা মনোনিত সেই বারোজন উত্তরসূরী বা ইমামের নাম বাদ দিয়ে, যারা নিজের মনগড়া ব্যাখ্যার মাধ্যমে, যে বারোজন-এর নাম প্রকাশ করার চেষ্টা করেছেন, যা কিনা আমাদের আলেমদের নিজস্ব মতামত।
হাফেজ ইবনে হাজার, আবু দাউদের বর্ণনাকে সামনে রেখে “খোলাফায়ে রাশেদীন” ও “বনী উমাইয়্যাদের” মাঝে নিম্নলিখিত “বারোজনের” নাম উল্লেখ করেছেন। অর্থাৎ
(১) হযরত আবু বকর ।
(২) হযরত ওমর ফারুক ।
(৩) হযরত ওসমান গণী ।
(৪) হযরত আলী ।
(৫) আমিরে মুয়াবিয়া ।
(৬) এজিদ ।
(৭) আবদুল মালেক ।
(৮) ওয়ালিদ ।
(৯) সুলায়মান ।
(১০) ওমর বিন আবদুল আজিজ ।
(১১) এজিদ সানী বা দ্বিতীয় এজিদ এবং ।
(১২) হিশাম।
সূত্রঃ- সীরাতুন নবী, (আল্লামা শিবলী নুমানী), খঃ-৪, পৃঃ-১৪১৪, (সন, ১৯৮৯,ইং,তাজ কোং, ঢাকা)।
ইবনে আল আরাবীর নিজস্ব ব্যাখ্যা
রাসূল (সাঃ)-এর পর বারোজন নেতা আমরা গণনা করেছি, তারা হলেন ।
(১) হযরত আবু বকর ।
(২) হযরত ওমর ।
(৩) হযরত উসমান ।
(৪) হযরত আলী ।
(৫) হযরত হাসান ।
(৬) মুয়াবিয়া ।
(৭) এজিদ ।
(৮) মুয়াবিয়া বিন এজিদ ।
(৯) মারওয়ান ।
(১০) আবদুল মালিক বিন মারওয়ান ।
(১১) এজিদ বিন আবদুল মালিক ।
(১২) মারওয়ান বিন মোঃ বিন মারওয়ান আস সাফফাহ…. ।
সূত্রঃ- ইবনে আল আরাবী-শারহে সুনান তিরমিজী, খঃ-৯, পৃঃ-৬৮-৬৯।
বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে আমি আরও কিছু আহ্লে সুন্নাত-এর বিশেষজ্ঞদের মতামত এখানে তুলে ধরবো এজন্য যে, প্রকৃতপক্ষে কারা ছিলেন মহানবী (সাঃ)-এর ঐ বারোজন সঠিক উত্তরসূরী, খলিফা, আমীর ও ইমাম।
“হে ঈমানদারগণ! আল্লাহর আনুগত্য কর, রাসূলের আনুগত্য কর, এবং তাদের যারা উলিল আমর।” (সূরা-নিসা, আয়াত-৫৯)।
হযরত যাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাঃ) বর্ণনা করেছেন যে, যখন উক্ত আয়াত নাযিল হলঃ (সূরা নিসা, আয়াত-৫৯) তখন আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ (সাঃ)! আমরা আল্লাহ্ এবং তাঁহার রাসূলকে চিনেছি এবং “উলিল আমর” যার অনুসরণকে আল্লাহ্ নিজের এবং পয়গাম্বরের অনুসরণ বলে ঘোষণা করেছেন তাঁরা কারা? দয়া করে তাঁদের নাম বলে দিন, নবী (সাঃ) উত্তরে বললেন, তাঁরা আমার স্থলাভিষিক্ত এবং আমার পর তোমাদের ইমাম। তাঁরা হচ্ছেনঃ-
আল্লাহ্ ও তাঁর রাসূল (সাঃ)-এর মনোনিত বারোজন উত্তরসূরী, খলিফা, আমীর ও ইমাম-এর নাম
(১) ইমাম আলী ইবনে আবু তালিব (আঃ)।
(২) ইমাম হাসান (আঃ)।
(৩) ইমাম হোসাইন (আঃ)।
(৪) ইমাম জয়নুল আবেদীন (আঃ)।
(৫ ) ইমাম বাকের (আঃ)।
(৬) ইমাম জাফর আস সাদিক (আঃ)।
(৭) ইমাম মুসা আল কাজীম (আঃ)।
(৮) ইমাম আলী রেজা (আঃ)।
(৯) ইমাম আততাকী (আঃ)।
(১০) ইমাম আল নাকী (আঃ)।
(১১) ইমাম হাসান আসকারী (আঃ)।
(১২) ইমাম মাহ্দী (আলাইহিস সালাম)
সূত্রঃ-ইয়ানাবিউল মুয়াদ্দাত, পৃঃ-৪২৭, (বৈরুত); মানাকেবে ইবনে শাহার আশুব, খঃ-১, পৃঃ-২৮২; কিফায়া আল আসার, খঃ-৭, পৃঃ-৭, (পুরোনো প্রিন্ট); কিফায়া আল আসার, পৃঃ-৫৩, ৬৯, (কোম প্রিন্ট); ফারায়েদ-আস সিমতাইন হামভিনি, খঃ-২, পৃঃ-১৩৩, ৩১২; সিয়রানীও আল ইয়াওয়াক্বিত ওয়াল জওয়াহীর, খঃ-৩, পৃঃ-৩২৭; ইবনে আরাবী-ইবক্বাউল ক্বাইয়্যিম, ২৬৬, অধ্যায়ে; আত্মদর্শনে সত্যদর্শন, (এ,টি খলীল আহমদ), খঃ-১, পৃঃ-৮৬, ৮৭; জ্ঞানধারা, (অধ্যাপক আলহাজ্ব মুহাঃ মুখলেছুর রহমান চৌধুরী, এডভোকেট), পৃঃ-১০৫; পীরের মর্যাদা ও ভুমিকা, (মুহাম্মাদ মুখলেছুর রহমান চৌধুরি, এডভোকেট), পৃঃ-১১৪, নবী বংশ পরিচিতি ও মহান কোরবানী, (সৈয়দ মোঃ ইসহাক), পৃঃ- ৫০; গুনিয়াতুত্ব তালেবিন, পৃঃ- ৩৮০, (তাজ কোং, ঢাকা); ইমামিয়া বিশ¡াসের সনদ, পৃঃ-১৫১, (মূল-আয়াতুল্লাহ্ জাফর সুবহানী, অনুবাদ-মোঃ মাঈনউদ্দিন); শাওয়াহেদুন নবুওত, পৃঃ-২১৩-২৮৫, আল্লামা আবদুর রহমান জামী (রহঃ), অনুবাদ-মাওলানা মুহিউদ্দিন খান, (মদীনা পাবঃ); “হজরত খাজা মঈনউদ্দিন চিশ্তী (রহঃ)-এর মাজারের প্রধান ফটকে পাক-পাঞ্জাতনের নাম ও ১২ ইমামের নাম খোদাই করে লেখা রয়েছে; এবং মসজিদে নববীর পিলারের চতুরপাশে ১২ ইমামের নাম খোদাই করে লেখা রয়েছে”।
“আর আপনার রব যা ইচ্ছা সৃষ্টি করেন এবং যাকে ইচ্ছা মনোনীত করেন এতে জনগণের কোন ক্ষমতা নেই।” (সূরা-কাসাস, আয়াত-৬৮);
“এবং স্মরণ কর যখন ইবরাহীমকে তাঁর পালনকর্তা কয়েকটি কথা দিয়ে পরীক্ষা করলেন অতঃপর সে তা পূর্ণ করল; তখন আল্লাহ বললেনঃ আমি তোমাকে মানবজাতির ইমাম (নেতা) বানাব। সে বললঃ আমার বংশধরদের মধ্য থেকেও? আল্লাহ বলেন (হ্যা কিন্তু) আমার অঙ্গীকার জালিমদের ব্যাপারে প্রযোজ্য নয়।” (সূরা-বাকারা, আয়াত-১২৪)
“স্মরণ কর, সেদিনের (কিয়ামতের) কথা যখন আমি সকল মানুষকে তাদের ইমামসহ (নেতাসহ) আহবান করব; তারপর যাদেরকে ডান হাতে তাদের আমলনামা দেয়া হবে, তারা নিজেদের আমলনামা পাঠ করবে এবং তাদের উপর বিন্দু পরিমাণও জুলুম করা হবে না।” (সূরা-বনী ইসরাঈল, আয়াত-৭১)
মহানবী (সাঃ) বলেছেন, “যে ব্যক্তি নিজের যুগের ইমামের মারফত ছাড়াই মৃত্যুবরন করল, সে জাহেলিয়াতের মৃত্যুবরণ করলো।” সূত্র:-মুসনাদে হাম্বাল- খঃ, ৪, পৃঃ, ৯৬)
আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বের প্রতি আমরা সজাগ ও সচেতন হই। “নিজের যুগের ইমামের মারেফাত অর্জনের চেষ্টা করি। অন্যথায় কুফ্রের মৃত্যু থেকে পরিত্রাণ পাবোনা। কুফ্রের মৃত্যুর পরিণাম ফল জাহান্নাম ছাড়া অন্য কিছু নয়।”
যারা আল্লাহ্ ও তাঁর রাসূল (সাঃ)-এর মনোনীত ইমামের আনুগত্য করবে তাদের আমলনামা ডান হাতে দেয়া হবে।
“যেদিন তাদের চেহারা দোযখের আগুনের মধ্যে উলট-পালট করা হবে। সেদিন তারা বলবে হায়! আমরা যদি আল্লাহ্র আনুগত্য করতাম রাসূলের আনুগত্য করতাম তারা আরো বলবে, হে আমাদের রব আমরা তো আনুগত্য করেছিলাম আমাদের (মনগড়া) নেতাদের এবং আমাদের (মনগড়া) প্রধানদের। অতএব তারাই আমাদের পথভ্রষ্ট করেছিলো।” (সূরা-আহযাব, আয়াত-৬৬-৬৭)
পাঠকদের বিবেক-এর কাছে আমার প্রশ্ন ? আপনারা কি আল্লাহ্ ও নবীর দ্বারা মনোনিত বারোজন ইমামের অনুসরণ করবেন? নাকি আলেমরা নিজের মনগড়া বারোজনের যে ব্যাখ্যা করেছেন, তাদের? আমার বিশ্বাস যারা “আল্লাহ্ ও তাঁর রাসূল (সাঃ)-এর উপর বিশ্বাস রাখেন, তারা অবশ্যই, আল্লাহ্ ও তাঁর রাসূল (সাঃ)-দ্বারা মনোনিতদের অনুসরণ করবেন।”
কারণ,এরশাদ হচ্ছে ঃ
“রাসূল (সাঃ) তোমাদেরকে যা কিছু প্রদান করেন তা গ্রহণ কর এবং যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেন তা হতে বিরত থাক এবং তোমরা আল্লাহ্কে ভয় কর। আল্লাহ্্ তো শাস্তি দানে কঠোর।” (সূরা হাশর- আয়াত-৭)
আরো এরশাদ হচ্ছে “আল্লাহ্ ও তাঁর রাসূল (সাঃ) কোন বিষয়ে নির্দেশ দিলে কোন মুমিন পূরুষ কিংবা মুমিন নারীর সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত দেওয়ার অধিকার থাকে না। তবে কেউ আল্লাহ্ এবং তাঁর রাসূল (সাঃ)-এর (কথাকে) অমান্য করলে সেতো স্পষ্টই পথভ্রষ্ট হবে।” (সূরা আহযাব- আয়াত-৩৬)
নবী করিম (সাঃ) এরশাদ করেছেন, “যে ব্যক্তি দুনিয়াতে যাকে ভালবাসবে (অনুসরণ করবে) তার সাথে তার হাশর হবে।” সূত্রঃ-সহীহ্ মুসলিম, খঃ-৭, হাঃ, ৬৪৭০, (ই,ফাঃ)।
পাঠকদের বিবেকের কাছে এটার সিদ্ধান্ত ছেড়ে দিচ্ছি যে, কার সাথে নিজের হাশর করতে চান? “মানুষের মনগড়া বারোজন নেতাদের সাথে। নাকি, আল্লাহ্ ও তাঁর নবী (সাঃ)-এর মনোনিত বারো ইমাম-এর সাথে” কারণ ইসলামে কোন জবরদস্তি নেই, এরশাদ হচ্ছেঃ-“দ্বীনের ব্যাপারে কোন জর জবরদস্তি নেই। নিশ্চয়ই সুষ্পষ্ট হয়ে গেছে সৎপথ ভ্রান্তপথ থেকে।” (সূরা বাকারা, আয়াত-২৫৬)
যারা ইসলামের সঠিক ইতিহাস এবং উক্ত প্রশ্নের সঠিক উত্তর জানতে চান, তাদের এই গ্রন্থ গুলো পড়ার অনুরোধ রইল।
বিশ্ব মানবতার নেতা
ইমাম হোসাইন ও কারবালা
মোহাম্মাদ নাজির হোসাইন
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া আলেহী ওয়া সাল্লাম বলেন : ‘নিশ্চয়ই হোসাইন হেদায়েতের প্রদীপ ও মুক্তির কান্ডারী’ (নাসিখুত্ তাওয়ারিখ-পৃ: ৫৭)
“কিয়া তামাসা হুয়া ইসলাম কে তাকদির কে সাথ, কাত’লে সাব্বির হুয়া নারায়ে তাকবীর কে সাথ”। (আল্লামা ইকবাল)
পবিত্র কোরআনের ঘোষণা “কোন মোমিনকে যে ব্যক্তি জেনেশুনে হত্যা করবে তার শাস্তি জাহান্নাম সে সেখানে চিরস্থায়ী হবে তার উপর আল্লাহর লা‘নত (অভিসষ্পাত) এবং তার জন্য বড় ধরনের আযাব তৈরি করে রেখেছেন।” (সূরা-নিসা, আয়াত-৯৩);
আরো এরশাদ হচ্ছে: “কেউ কাউকে প্রাণের বিনিময়ে প্রাণ কিংবা দুনিয়ায় ফ্যাসাদ সৃষ্টি করার কারণ ছাড়া হত্যা করলো সে যেন দুনিয়ার সব মানুষকেই হত্যা করলো, আর যে কেউ কারো জীবন রক্ষা করলো সে যেন সকল মানুষের জীবন রক্ষা করলো।” (সূরা-মায়দা, আয়াত-৩২);
কোন সমাজের সত্য পথের পথিকরা যখন আলোকিত মানুষের কথা বলেন, ন্যায়-ইনসাফপূর্ণ সমাজের কথা ভাবেন তখন তাঁরা মানবেতিহাসের গৌরবোজ্জ্বল উত্থানের মাঝে উপমা দেখতে চান। আর তা থেকে শিক্ষা নিতে চান। ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনগুলোর মধ্যে শীর্ষে যে আন্দোলনের অবস্থান তার অন্যতম হলো শহীদদের নেতা ইবনে আলী আল-ইমাম আল হোসাইন আলাইহিস সালাম-এর আন্দোলন যার বহুমাত্রিক আবেদন এই আন্দোলনকে একটি পূর্ণাঙ্গ বিপ্লবের ভিত্তি হিসেবে চিহ্নিত করেছে।
৬১ হিজরীর ১০ই মুহররম পূণ্যভূমি কারবালাতে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া আলেহী ওয়া সাল্লাম’র দৌহিত্র, বেহেশ্তের যুবকদের নেতা, ইমাম হোসাইন ইবনে আলী আলাইহিমাস সালাম’র এই মহান ত্যাগ ও কোরবানী কি পূর্বাপর সম্পর্কহীন নিছক একটি দুর্ঘটনা? না ভাগ্যের অপব্যাখ্যাকারী পাপিষ্ঠ এজিদের ভাষায় অদৃষ্টের লিখন? না বেহেশ্তের লোভে লোভাতুর ও শহীদের মর্যাদা পিয়াসী একদল আত্মহুতিদানকারীর কর্মকৌশলবিহীন আত্মদান? না খ্রিষ্টবাদের ইসলামী সংস্করণবাদিদের মত অনুযায়ী ইমাম হোসাইন আলাইহিস সালাম তাঁর আত্মত্যাগের মধ্যে দিয়ে কিয়ামত পর্যন্ত তাঁর প্রেমিকদের পাপ মোচন করে দিয়েছেন? তৎকালীন সময়ের সবচেয়ে জ্ঞানী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিটি কি সত্যিই কাহিনীকারদের কাহিনীর মত পথ ভুলতে ভুলতে কারবালা প্রান্তরে এসে উপস্থিত হয়েছিলেন? আর সত্যিই কি দু’দল মুসলমানের ভুল বোঝাবোঝির মাঝেই কারবালার মহাদুর্ঘটনার পটভূমি লুকায়িত? ইমাম হোসাইন আলাইহিস সালাম কি রাষ্ট্রক্ষমতা দখলের জন্যই এজিদের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়েছিলেন? এজিদ, ইমাম হোসাইন আলাইহিস সালামকে বাইয়াত বা আনুগত্যের জন্য চাপ দিচ্ছিলÑ এজন্যই কি ইমাম হোসাইন আলাইহিস সালাম ইয়াজিদের বিরুদ্ধে কথা বলেছিলেন?
বাইয়াতের জন্য চাপ দেয়ার পূর্বে কি ইমাম হোসাইন আলাইহিস সালাম ইয়াজিদী লানাতুল্লাহি আলাইহি শাসন সম্পর্কে কিছু না বলে চুপচাপ ইবাদতে মশগুল ছিলেন? কি কারণেই বা তিনি আসন্ন হজ্বের মাত্র কিছু দিন পূর্বে মক্কা ত্যাগ করে কুফা অভিমূখে রওয়ানা হলেন? সর্বোপরি মহানবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া আলেহী ওয়া সাল্লাম-এর ওফাতের মাত্র ৫০ বছর পর উল্লেখযোগ্য সংখ্যক সাহাবীর জীবদ্দশায় কিভাবে ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহি’র বিচ্যুত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো? কিভাবেই বা মহানবীর প্রিয় দৌহিত্র নির্মমভাবে শহীদ হলেন। কেনই বা এই মহামানবের এতো বড় আত্মত্যাগের ঘটনাটির ওপর নানা ধুম্রজাল তৈরি করে আজো তাকে মজলুম করে রাখা হয়েছে?
কারবালার মহাবিপ্লবকে ধামাচাপা দেয়ার ইয়াজিদী লানাতুল্লাহি আলাইহি অপকৌশল ও অপপ্রচার এসব হাজারো প্রশ্নের জন্ম দিয়েছে। এসব প্রশ্নের বিশ্লেষণধর্মী জবাব পেতে হলে আমাদের জানতে হবে ইমাম হোসাইন কে ছিলেন? তাঁর বংশধারা কি ছিল? তাঁর দাদা-দাদী, নানা-নানী, বাবা-মার ইতিহাস কি ছিল? ঠিক তেমনি ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহি কে ছিল? তার বংশধারা কি ছিল? তার দাদা-দাদী, নানা-নানী, বাবা-মার সঠিক ইতিহাস জানতে হবে। জানতে হবে তৎকালীন সমাজ-পরিস্থিতি ও ঐ সমাজের বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর ক্রিয়া-প্রতিক্রিয়া। কারবালা ট্র্যাজেডির ঘটনাপ্রবাহ। আশুরার পূর্বের ও পরের প্রতিক্রিয়া ও প্রভাব। আর পরবর্তী প্রজন্মের সাথে এ ঘটনার সম্পর্ক। আলোকিত সমাজ বিনির্মাণকারীদের জন্য প্রয়োজন এই মহাবিপ্লবের নেতা ইমাম হোসাইন আলাইহিস সালাম-এর প্রকৃত জীবনের প্রামাণ্য সূত্রভিত্তিক পূর্ণাঙ্গ জীবন ইতিহাসের সাথে পরিচিত হওয়া। মূলতঃ ইমাম হোসাইন আলাইহিস সালাম-এর আন্দোলনের সবচেয়ে মৌলিক ও গুরুত্বপূর্ণ উপাদান বা প্রেরণার উৎস ছিলো। “আমার বিল মারূফ ও নাহী আনিল মুনকার।” ‘সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ।’ ইমাম হোসাইন আলাইহিস সালাম কারবালার তপ্ত মরুভূমিতে এমন এক অসাধারণ বিপ্লবের সূচনা করেছিলেন যাকে নির্দিষ্ট গন্ডির মধ্যে সীমাবদ্ধ করা যাবে না। এই বিপ্লবকে পৃথিবীর মানুষ কারবালা নামে স্মরণ করে। এই বিপ্লবের ঘটনাবলী মানব বিশ্বের হৃদয়ে গভীর রেখাপাত করেছিল যার আলোচনা প্রায় সকল ভাষা ও সাহিত্যে স্থান পেয়েছে। কারবালার ঘটনায় জীবনের সমস্যা ও তার সমাধানের দিক নির্দেশনা পাওয়া যায়। কারবালার ছত্রছায়ায় মানবতার উৎকর্ষতা বৃদ্ধি ঘটতে দেখা যায়। দুর্বল নির্যাতিত নিপীড়িত মানুষকে কারবালা জীবনের এক নতুন দিগন্তের প্রতি ধাবিত করেছে।
কারবালা বিশ্বমানবতাকে একটি নতুন ইতিহাস দান করেছ এবং সত্যপন্থীদের দান করেছে বিপ্লব চিন্তা চেতনা। কারবালা সঠিক বিপ্লবের সঠিক পথ দেখিয়েছে, কারবালা নির্যাতিতদের একটি উত্তম অস্ত্রদান করেছে। কারবালা ধৈর্য্য ও সংকল্প সহিষ্ণুতা ও প্রশান্তি, বিনয় ও শৃঙ্খলা বোধের নাম।
কারবালা ঘটনাবলী রাষ্ট্র পরিচালকদের ন্যায়নীতি শিক্ষা দেয়। কারবালা মানুষের মৌলিক অধিকার অর্জনের পথ দেখায়। কারবালা নারীদের নতুন জীবন দান করেছে। কারবালা একটি পরিপূর্ণ জীবন বিধানের বাস্তব নমুনা। কারবালা একক ও সামাজিক জীবন বিধানের বিভিন্ন প্রশ্নের উত্তরের প্রতিচ্ছবি। কারবালা পিতা-পূত্র, ভগ্নি-স্ত্রী, স্বামী, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের দায়িত্ব পালনের একটি অনন্য আয়না স্বরূপ উপস্থাপন করেছে। কারবালা ইহলৌকিক ও পারলৌকিক জীবনের প্রকৃত পথ প্রদর্শন করে। কারবালার বিপ্লবে রাজনৈতিক ও রাষ্ট্রীয় সমস্যাবলীর সমাধান খুঁজে পাওয়া যায়। পৃথিবীর বুকে অসংখ্য বিপ্লব ঘটেছে। ইতিহাসের পাতা এ ধরনের ঘটনায় পরিপূর্ণ। আমরা যদি এ সকল ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করি তাহলে দেখা যাবে এ সকল ঘটনাবলী নির্দৃষ্টগন্ডির মধ্যে সীমাবদ্ধ। বিভিন্ন আন্দোলন ও বিপ্লবের ঘটনাবলীর প্রভাব নির্দ্দিষ্ট এলাকা, অঞ্চল, গোত্র, কিংবা সমাজ ও নির্দৃষ্ট ভৌগলিক সীমানা অতিক্রম করতে পারেনি, না বিশ্বব্যাপী সুনাম অর্জন করতে পেরেছে। ইমাম হোসাইন আলাইহিস সালামের সঙ্গী-সাথীÑ যুবক-যুবতী, বৃদ্ধ-বৃদ্ধা নারী-পুরুষ যেভাবে নির্ভীক চিত্তে অগণিত শত্রুসৈন্যদের মুখোমুখি বাধার প্রাচীর হয়ে দন্ডায়মান ছিল, পৃথিবীর ইতিহাসে এমন কোন ভূখন্ডে এমন কোন একটি ছোট্ট বাহিনী এরূপ সংকল্প ও প্রত্যয় নিয়ে নির্ভীক চিত্তে একটি বিরাট মানবতা বিরোধী সৈন্যবাহিনীর মুখোমুখি হতে দেখা যায়নি।
নিশ্চিত মৃত্যু অনিবার্য তারপরও হাসিমুখে মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়ার নজীরবিহীন ঘটনা। পৃথিবীর ইতিহাসে দুর্লভ। ইমাম হোসাইন আলাইহিস সালাম’র সংক্ষিপ্ত, বাহিনীতে মনোবল এটাই প্রমাণ করছিল যে, এর পেছনে একটি মহান উদ্দেশ্য আছে। “জাতীয় ঐক্য” জাতীয় ঐক্যের জন্য জরুরি হলো এ ধরনের বৈপ্লবিক ঘটনা এবং দৃষ্টিভঙ্গী অনুসন্ধান করা; যার মধ্যে মানবতা ভ্রাতৃত্ববোধ, প্রেম-প্রীতি ও সহানুভূতির পাশাপাশি জ্ঞান, চিন্তা-চেতনা অর্থনৈতিক, সামাজিক সংস্কৃতিক তাহজীব তামাদ্দুনের শিক্ষা পাওয়া যায়। এ ছাড়া বিপ্লব এমন হওয়া উচিৎ যার মধ্যেই সত্য ও ন্যায়, ত্যাগ-তিতীক্ষা এবং ন্যায়-নীতির বাস্তব চিত্র পরিস্ফুটিত হয়। বিশ্বমানবকে কারবালা এমন এক দুর্লভ ও অসাধারণ শিক্ষা দিয়েছে যার তুলনা খুঁজে পাওয়া যায় না।
‘কারবালা’ হক্ব ও বাতিলের উভয়ের মধ্যে একটি রেখা টেনে দিয়েছে। কারবালার ঘটনা ধনী-দরিদ্র বংশীয় পদমর্যাদা, দেশী-বিদেশী, ছোট বড় সবাইকে মানবতার মানদন্ডে পরিমাপ করে দেখিয়েছে। কারবালা জুলুমের বিষদাত ভাঙার মাধ্যমে জালিমরা কেয়ামত পর্যন্ত অপমানিত ও লাঞ্ছিত হয়েছে। ইমাম হোসাইন আলাইহিস সালাম সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় তার রণকৌশলের আয়োজন অর্থ, অস্ত্র কিংবা মানুষজনকে জমা করে নেননি।
ইমাম হোসেইন আলাইহিস সালামের বিপ্লব কোন দেশ, এলাকা, ভূখন্ড কিংবা কোন মাজহাব দল বা গোষ্ঠির জন্য ছিল না, মূলত: ছিল, বিশ্বের সকল স্বাধীনতাকামী মানুষের জন্য হোক সে হিন্দু, শিখ, খৃষ্টান বা মুসলিম। বরং তার সংগ্রাম ছিল ন্যায়নীতি সত্যের অনুশীলন, সত্যের অনুশাসন ও মানবতার ঐক্য প্রতিষ্ঠা বিশ্বের সকল ‘মজলুমের হোসেইন’।
জাতীয় ঐক্য তখনই হতে পারে যেখানে কোন মত পার্থক্য থাকে না। যেখানে লোভ, হিংসা এবং অহঙ্কার থাকে না যেখানে ‘আমি এবং আমার’ বলতে কিছু থাকে না, যেখানে অন্যের সবকিছু দখল করে অন্যের জীবন কেরে নিয়ে নিজের জীবন রক্ষা করা নয়, যেখানে নিজের সবকিছু আল্লাহর ইচ্ছার কাছে বিলীন করে লাঞ্ছিত-বঞ্ছিত মানবতার জীবন রক্ষা করা হয় তাকে বলে মানবতার নেতা।
কারবালায় দুঃখজনক ঘটনা কেউ অস্বীকার করতে পারবে না। তাদের সুষমন্ডিত আচরণ ও ন্যায় নিষ্ঠা এবং ভ্রাতৃত্ববোধ ছিল প্রশ্নাতীত।
কারবালার বিপ্লব মানবতা ও জাতীয় ঐক্যকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে। পৃথিবীর সকল সম্প্রদায় কারবালার ধ্বংসযজ্ঞের কথা স্বীকার করেছেন। পৃথিবীর অনেক বড় বড় নেতা তার স্বীয় জাতিকে কারবালার ঘটনা থেকে শিক্ষাগ্রহণ করে এবং হৃদয়ে এই ঘটনাকে সতেজ রাখায় তাকিদ করেছেন। আমাদের এই উপমহাদেশ বহু জাতিতে ও বিভিন্ন ভাষার সমন্বয়ে গঠিত। এই ভূখন্ডে কারবালার বিপ্লবের একটি সুগভীর প্রভাব পড়েছে যে কারণে সকল মাযহাব ও সম্প্রদায়ের লোক নিজ ভাষায় কারবালার ঘটনা উল্লেখ করেছেন এবং খুবই সম্মান মর্যাদার সাথে ঘটনাকে স্মরণ করেন। আমরা যদি ভারতের দিকে তাকাই তাহলে দেখতে পাব যে, এই মহান শাহাদাতের ঘটনা জাতীয় ঐক্যের এক অনুপম উপমা সৃষ্টি করেছে। হিন্দু, শিখ ও মুসলমানদের মধ্যে অসংখ্য কবি জন্ম নিয়েছেন যারা কারবালার লোমহর্ষক ও মর্মস্পর্শী ঘটনা বর্ণনার মাধ্যমে তাদের কাব্যিক চেতনাকে উৎকর্ষতার চরম সীমানায় পৌঁছাতে সক্ষম হয়েছে। কারবালা বিপ্লবকে কেন্দ্র করে হিন্দী কবি রাম রাও সিওয়া একটি মসনবী রচনা করেন এবং রওজাতুশ শোহাদা গ্রন্থের ছান্দিক তরজমা করেন। এ ছাড়া সেখানকার আঞ্চলিক ভাষা যেমন পাঞ্জাবী, গুজরাটি, বাংলা, মারাঠা ইত্যাদি ভাষায় লিখিত কবিতায় কারবালার ঘটনা একটি বিশেষ স্থান জুড়ে আছে যার দ্বারা জাতীয় ঐক্যের উপমা সৃষ্টি হয়। এ উপমহাদেশের প্রায় সকল জাতি ও সম্প্রদায় মুহররম মাসে ইমাম হোসেইন আলাইহিস সালামের শোক পালন করে। যার ভিতর দিয়ে জাতীয় ঐক্যের একটি নমুনা প্রকাশিত হয়। বাংলাদেশ ও ভারতের হিন্দু শিখ ও অনন্য সম্প্রদায় ইমাম হোসাইন আলাইহিস সালামের পবিত্র শাহাদাতে প্রভাবিত হয়ে মুহররম মাসে আহলে বাইতের অনুসারী ও ভক্তদের সাথে থেকে ইমাম হোসাইন আলাইহিস সালামের প্রতি সম্মান প্রদর্শন করে এটা প্রমাণ করার চেষ্টা করেন আমরা মানবতার নেতার সঙ্গে আছি। মানবতাহীন নেতা ইয়াজিদকে ধিক্কার জানাই।
ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান নেতা গান্ধীজি বলেন : কারবালার হৃদয় বিদারক ঘটনা আমি যখন পড়ি তখন আমি বয়সে তরুণ ছিলাম। কারবালার এই বীরের জীবনী খুব গভীর ভাবে বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌছেছি যে, হিন্দুস্থানের মুক্তির একমাত্র পথ ইমাম হোসাইনের আদর্শ অনুসরণের মাধ্যমেই সম্ভব।
গান্ধীজিকে জনৈক এক ব্যক্তি যখন প্রশ্ন করলেন আপনি এমন এক বৃহৎ সাম্রাজ্য শক্তির সাথে মোকাবিলা করছেন যার রাজ্যে সূর্য্য অস্ত যায় না? এ প্রশ্নের উত্তরে তিনি দৃঢ়তার সাথে কারবালার উদাহরণ উল্লেখ করে গর্বভরে বলেছিলেন যে শক্তি আমি ইমাম হোসাইন ইবনে আলীর কাছ থেকে পেয়েছি সে শক্তির সামনে বৃটিশ সাম্রাজ্যের কোন শক্তিই কাজে আসবে না।
গান্ধীজি আরো বলেন : আমি মনে করি ইসলাম তরবারির জোরে নয়, বরং ইমাম হোসাইন আলাইহিস সালামের চরম বা সর্বোচ্চ আত্মত্যাগের ফলেই বিকশিত হয়েছেন। ইমাম হোসাইন আলাইহিস সালামের মহত আত্মত্যাগের ব্যাপক প্রশংসা করছি এ কারণে যে তিনি শাহাদাত ও পিপাসার যাতনা সয়ে নিয়েছিলেন নিজের জন্য, নিজ সন্তানদের জন্য এবং নিজ পরিবারের জন্য আর এই সবই সয়েছেন যাতে জালেম শাসকের কাছে নত হতে না হয়। মজলুম হওয়া অবস্থায় কিভাবে বিজয় অর্জন করতে হয় আমি তার শিক্ষা পেয়েছি ইমাম হোসাইন আলাইহিস সালামের কাছে। ভারত যদি একটি বিজয়ী রাষ্ট্র হতে চায় তাহলে তাকে ইমাম হোসাইনের আদর্শ অনুসরণ করতে হবে। ইমাম হোসাইনের ৭২ জন বীর সেনানীর মত সেনা যদি আমার থাকতো তাহলে আমি ২৪ ঘন্টার মধ্যেই ভারতের স্বাধীনতা এনে দিতে পারতাম।
সর্দার কির্তার সিং বলেন : যদি ইমাম হোসাইন আলাইহিস সালাম রাষ্ট্রীয় ক্ষমতা পেতেন তাহলে সে রাষ্ট্র হতো ঐশ্বরিক। তা সত্ত্বেও শাহাদাতের পরও তিনি এমন এক রাষ্ট্র পরিচালনা করেছেন তা অন্য কোন মৃত ব্যক্তির পক্ষে সম্ভব নয়। তিনি চিরঞ্জীব সিংহাসন ও মুকুটের অধিকারী।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেন : ন্যায়বিচার ও সত্যকে বাঁচিয়ে রাখতে অস্ত্র ছাড়াই বিজয় আসতে পারে, জীবন উৎসর্গ করার মাধ্যমে ঠিক যেভাবে ইমাম হোসাইন আলাইহিস সালাম মানবতার নেতা ইমাম হোসাইন আলাইহিস সালাম শীতলতম হৃদয়কেও উষ্ণ করেন। ইমাম হোসাইনের আত্মত্যাগ আধ্যাত্মিক স্বাধীনতাকে তুলে ধরে।
বিখ্যাত ইংরেজ সাহিত্যিক চার্লস ডিকেন্স বলেন : যদি ইমাম হোসাইন আলাইহিস সালাম পার্থিব কামনা বাসনার জন্য যুদ্ধ করতেন তাহলে তিনি তাঁর বোন, স্ত্রী ও শিশুদের সঙ্গে আনতেন না। তিনি শুধু ইসলামের জন্যই ত্যাগ স্বীকার করেছেন।
ইংরেজ দার্শনিক ও ঐতিহাসিক টমাস কার্লাইল বলেন : আল্লাহর প্রতি ইমাম হোসাইন ও তাঁর সঙ্গীদের ঈমান ছিল মজবুত। তারা দেখিয়ে গেছেন যে, যেখানে সত্য ও মিথ্যা মুখোমুখি সেখানে সংখ্যার আধিক্য কোন বিচার্য বিষয় নয়। ইমাম হোসাইন আলাইহিস সালাম মুষ্টিমেয় কয়েকজনকে সঙ্গে নিয়ে যে বিজয় অর্জন করেছেন তা আমাকে বিস্মিত করেছে।
বিখ্যাত ইংরেজ প্রাচ্যবিদ অ্যাডওয়ার্ড ব্রাউন বলেন : এমন কোন অন্তর পাওয়া যাবে কি? যে, যখন কারবালার ঘটনা সম্পর্কে শুনবে অথচ দুঃখিত ও বেদনাহত হবে না? এমনকি কোন অমুসলিমও এই ইসলামী যুদ্ধকে ও তাঁর পতাকাতলে যে আত্মিক পবিত্রতা সাধিত হয়েছে তা অস্বীকার করতে পারে না।
মহাকবি ডক্টর আল্লামা ইকবাল বলেন : ইমাম হোসাইন আলাইহিস সালামের তরবারী ছিল “লা বা না” যার অর্থ আল্লাহ্ ছাড়া কোন মাবুদ নেই। আর এই তরবারি দিয়ে তিনি কুফুরিকে বা ঈমানহীনতাকে ধ্বংস করেছেন। কারবালায় তিনি তাওহিদের চিহ্ন এঁকে দিয়েছেন। এটা আমাদের মুক্তির শ্লোগান। আমরা আসলে ইমাম হোসাইন আলাইহিস সালামের কাছ থেকে তাওহিদের শিক্ষা পেয়েছি।
মরহুম মুফতি মো. শফি বলেন : পবিত্র আহ্লে বাইত আলাইহিস সালামের ভালবাসা ঈমানের অংশ বিশেষ। ইমাম হোসাইন আলাইহিস সালাম ও তাঁর সঙ্গীদের ওপর নিপীড়নমূলক ঘটনা এবং হৃদয়বিদারক শাহাদাত যার অন্তরে শোক ও বেদনা সৃষ্ঠি করে না, সে মুসলমান তো নয়ই, মানুষ নামের অযোগ্য।
কাজী নজরুল ইসলাম বলেন : ‘একদিকে মা ফাতেমার বীর দুলাল হোসাইনী সেনা আর এক দিকে যত তখত বিলাসি লোভী ইয়াজিদের কেনা”।
হিন্দের ওয়ালি খাজা মুইনউদ্দিন চিশ্তী (রহ.) বলেন : আধ্যাত্মিক জগতের সম্রাট হলেন ইমাম হোসাইন, বাদশা হলেন ইমাম হোসাইন। দীন হলেন ইমাম হোসাইন, দ্বীনের আশ্রয়দাতা হলেন ঈমাম হোসাইন। দিলেন মস্তক, না দিলেন হাত, ইয়াজিদের হাতে। হক্ব তো এটাই যে, লা-ইলাহার সমস্ত স্তম্ভ হলেন ইমাম হোসাইন।
খাজা মুইনুদ্দিন চিশ্তী (রহ.) আরো বলেছেন : আমি নিজেকে ইমাম হোসাইন আলাইহিস সালামের নামে সম্পূর্ণ উজার করেছি আমি তো কেবল তারই গোলাম, যে ইমাম হোসাইন আলাইহিস সালামের গোলাম।
আল্লামা নুরুদ্দিন আবদুর রহমান জামী (রহ.) বলেন : সমগ্র সৃষ্টির হৃদয় হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া আলেহী ওয়া সাল্লাম, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া আলেহী ওয়া সাল্লামের হৃদয় হলেন ইমাম হোসাইন ইবনে আলী আলাইহিস সালাম।
সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়া আলেহী ওয়া সাল্লামের হৃদয় নিজের সবকিছু কুরবান করে আল্লাহর দীন ও এক লক্ষ চব্বিশ হাজার নবী ও রাসূল-এর ইজ্জত সম্মান কিয়ামত পর্যন্ত রক্ষা করলেন, তাঁর জন্য মানবতার চোখ দিয়ে এক ফোটা পানি বেরিয়ে আসলে বেদাত ফতোয়া দিবেন?
বস্তুত কারবালার প্রান্তরে ইমাম হোসাইন আলাইহিস সালামের এ আত্মমুক্তির বিষয়টি ছিল, ইতিহাসের একটি জ্বলন্ত অধ্যায় যা থেকে অনাদিকালের মুক্তিকামী মানুষ শিক্ষাগ্রহণ করে উপকৃত হবে। হোসাইনী বিপ্লবের মূল লক্ষ্য উপলব্ধি করতে হলে পবিত্র কুরআনের একটি আয়াতের তাৎপর্য উপলব্ধি করতে হবে। উক্ত আয়াতে বলা হয়েছে ‘তোমাদের সেই উন্মত হওয়া চাই যারা সৎকাজের আদেশ করে এবং অসৎ কাজে বাধা দেবে।’ যে উন্মাতের মধ্যে এ গুণ আছে তারাই তো সফলকাম (সূরা : আলে ইমরান-১০৪)
মহানবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া আলেহী ওয়া সাল্লাম বলেছেন : তোমরা অবশ্যই সৎ কাজের উপদেশ দেবে এবং অসৎ কাজে বাধা দান করবে, নতুবা অধমরাই তোমাদের কাঁধে চেপে বসবে (ফুরুয়ে কাফী-৪/৫৬)
রাসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়া আলেহী ওয়া সাল্লাম তাঁর উন্মতকে হুঁশিয়ার করে দিয়ে বলেন : তোমরা যদি মাথা উঁচু করে বাঁচতে চাও তবে ‘আমর বিন মারূফ ওয়া নেহি আনিল মুনকার’ কায়েম কর। নতুবা তোমরা হীন-দুর্বল ও অপমানিত হবে।
কুরআন-হাদীসের আলোকে হযরত ইমাম হোসাইন আলাইহিস সালাম ইয়াজিদের শাসনের সূচনালগ্ন থেকেই এই অত্যাচারী শাসকের বিরুদ্ধে গর্জে ওঠেন। তাই ইমাম হোসাইন আলাইহিস সালাম বলেন : আমি ক্ষমতা বা যশের লোভে কিংবা ফিতনা-ফাসাদ সৃষ্টি করার জন্য বিদ্রোহ করছি না। আমি আমার নানার উন্মতের মধ্যে সংস্কার করতে চাই। আমি চাই সৎ কাজে উদ্বুদ্ধ করতে এবং অসৎ কাজে বাধা দিতে, সর্বোপরি, আমার নানা এবং পিতা হযরত আলী আলাইহিস সালাম যে পথে চলেছেন সে পথেই চলতে চাই (মাকতালু খাওয়ারেযমী ১/১৮৮)
দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে। রেগে গেলেন তো হেরে গেলেন। জানাকে মানায় রূপান্তর করতে না পারলে সে জানা অর্থহীন। সামাজিক মুখোশ নয়, অর্ন্তগত শক্তিই হচ্ছে ব্যক্তিত্ব। নিজের পরিবর্তন না এনে আমরা অন্যের পরিবর্তন দেখতে চাই। তাই আমাদের সত্যিকার পরিবর্তন আসে না।
একটি ভালো কথা এমন একটি ভালো গাছের মতো, যার শিকড় রয়েছে মাটির গভীরে আর শাখা-প্রশাখার বিস্তার দিগন্তব্যাপী, যা সারা বছর ফল দিয়ে যায় (সূরা: ইবরাহীম-২৪)
যে সমাজ মৃতপ্রায়, প্রাণস্পন্দনহীন হয়ে পড়েছে, যে সমাজে মানুষ তাদের বিশ্বাস হারাতে বসেছে। যে সমাজ আত্মসমর্পণ নীতি অবলম্বন করে নিজের সত্তাকে হারাচ্ছে যে সমাজের মানুষ নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্মৃত, যে সমাজের মানুষ তার মানবিক সত্তা ও মানবিক মর্যাদা সম্পর্কে অসচেতন, যে সমাজ তার উৎপাদিকা শক্তি হারিয়ে ফেলেছে, সেই সমাজের হৃৎপিন্ড হিসাবে ইমাম হোসাইন আলাইহিস সালাম সেই শুষ্ক ও মৃত সমাজে আজও আধ্যাত্মিক রক্ত সরবরাহ করছেন। সমাজের গতিহীন লাশে আধ্যাত্মিক প্রাণ সঞ্চার করছেন। এই আশায় যে হয়তো এক দিন প্রাণ ফিরে পাবে। হয়তো বা একদিন আমরা জাগ্রত হবো।
ইমাম হোসাইন আলাইহিস সালাম কোন দল, মাজহাবের বা গোত্রের নেতা নন। তিনি বিশ্বের মানবতার, মাজলুম ও মুক্তিকামি মানুষের নেতা। হোক সে হিন্দু, বোদ্ধ, খ্রিষ্টান, শিখ বা মুসলমান যাদের অন্তরে বিন্দু পরিমান মানবতা আছে তারা ইমাম হোসাইন আলাইহিস সালাম এর এই মহান আত্মত্যাগকে প্রতিটি মুহুত্যে স্মরণ করতে বাধ্য। আর যারা মানবতাহীন তারা স্মরণ করবে না, এবং বসে বসে বে’দাত ফতওয়া ঝারবে।
“ইনসানকো বের্দাতো হোলেনেদো, হার কোওম পুকারেগি হামারে হ্যায় হোসাইন।”
অর্থাৎ “মানুষকে জাগ্রত হতে দাও, বিশ্বের সকল জাতি বলবে আমাদের হোসাইন।
বিশ্ব বিখ্যাত আলেম আল্লামা শাহ আব্দুল আজিজ মোহাদ্দেসে দেহ্লাভী (রহ:) তার গ্রন্থ সিররুস শাহাদাতাইন-এ লিখেছেন: “জাহির তো ইয়ে কাতলে ইবনে বাতুল হে” পার গওর কিজিয়ে তো ইয়ে কাতলে রাসুল হে”
অর্থাৎ কারবালার ময়দানে আশুরার দিন এজিদী মুনাফেকরা খাতুনে জান্নাতের সন্তান, ইমাম হোসাইন আলাইহিস সালাম কে শহিদ করেনি, যদি অন্তরের মানবতার চোখ দিয়ে দেখলে সত্যিকার অর্থে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া আলেহী ওয়া সাল্লাম কে শহিদ করা হয়েছে।
ইমাম হোসাইন আলাইহিস সালাম বিশ্বের মানবতার নেতা ও ঐক্যের প্রতিক তার বড় প্রমাণ হচ্ছে: আমরা যখন কোন দেশে ভ্রমণ করি তখন সেই দেশের একটা পতাকা থাকে সেই পতাকা আমরা আমাদের দেশে ব্যবহার করি না কিন্তু হোসাইনী পতাকা আপনি যে কোন দেশে উত্তোলন করতে পারেন, আর এই হোসাইনী পতাকার ছায়ায় একটু বিশ্রাম নিয়ে দেখুন না ঐশ্বরীক ও আত্মিক পবিত্রতা সাধিত হবে। এবং শীতলতম হৃদয়কেও উষ্ণ করবে। এবং এমন এক আধ্যাত্মিকতার গভিরে প্রবেশ করবেন তখন আপনি নিজেকে প্রশ্ন করবেন আমি কে? আমি কেন এই পৃথিবিতে এসেছি? আমার দায়িত্ব কি? আমি কি পেলাম এটা উদ্দেশ্য নয় আমি কি দিলাম এটাই উদ্দেশ্য। নিজেকে জানো ! ! ! তুমি কে?
“মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু”
অর্থাৎ যে ব্যক্তি নিজেকে চিনেছে সে অবশ্যই তার রবকে চিনেছে।
পরিশেষে এটাই আবেদন করতে চাই যদি পৃথিবীর সকল সম্প্রদায় ইমাম হোসাইন আলাইহিস সালাম-এর নীতিকে গ্রহণ করে নেয় এবং এর উপর আমল করে তাহলে বিশ্বমানবতার সকল ঝগড়া ফ্যাসাদের পরিসমাপ্তি ঘটতে পারে।
“ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ”
আহলে সুন্নাত ওয়াল জামাত এর আলোকে ইয়াজিদ ইবনে মাবিয়া (লা..) কর্তৃক ইমাম হুসাইনকে (আ.) হত্যার প্রমানঃ
পবিত্র কোরআনের ঘোষণা “কোন মোমিনকে যে ব্যক্তি জেনেশুনে হত্যা করবে তার শাস্তি জাহান্নাম সে সেখানে চিরস্থায়ী হবে তার উপর আল্লাহর লা‘নত (অভিসষ্পাত) এবং তার জন্য বড় ধরনের আযাব তৈরি করে রেখেছেন।” (সূরা-নিসা, আয়াত-৯৩);
আরো এরশাদ হচ্ছে: “কেউ কাউকে প্রাণের বিনিময়ে প্রাণ কিংবা দুনিয়ায় ফ্যাসাদ সৃষ্টি করার কারণ ছাড়া হত্যা করলো সে যেন দুনিয়ার সব মানুষকেই হত্যা করলো, আর যে কেউ কারো জীবন রক্ষা করলো সে যেন সকল মানুষের জীবন রক্ষা করলো।” (সূরা-মায়দা, আয়াত-৩২);
কুখ্যাত ইয়াজিদ ক্ষমতায় বসেই মদিনার গভর্নর ওলিদকে চিঠি লেখে তাতেই ইমাম হুসাইন(আ:)-কে হত্যার নির্দেশ দেয়া হয়েছিল। ইয়াজিদের চিঠির অংশ তুলে ধরা হলঃ
فكتب إلى الوليد يخبره بموت معاوية، وكتاباً آخر صغيراً فيه: أما بعد فخذ حسيناً وعبد الله بن عمر وابن الزبير بالبيعة أخذاً ليس فيه رخصة حتى يبايعوا، والسلام.
“… হুসাইন, আব্দুল্লাহ ইবনে উমার ও আব্দুল্লাহ ইবনে যুবাইরকে বাইয়াত নিতে বাধ্য করো এবং বাইয়াত ছাড়া তাদের অন্য কোন পথ নেই।”
তারিখ তাবারি, আল বিদায়া ওয়ান নিহায়া, আল কামিল ফি তারিখ, আনসাব আল আশরাফ, মকাতিল এ হুসাইন, আল খরাযমি।
উপরের চিঠিতেই ইমাম হুসাইন আঃ সহ অন্যদের হত্যার নির্দেশ আছে যা সব রাজনীতিবিদ ও অফিসিয়াল চিঠি লেখকগন পড়লেই বুঝতে পারবেন। যেমন ওলিদ এই চিঠি পেয়ে মারোয়ান ইবনে হাকামকে ডেকে পাঠায় এই বিষয় আলোচনা করার জন্য। মারোয়ান চিঠির ভাব সম্প্রাশন করে।
আল বেদায়া ওয়া আন নেহায়া খন্ড ৮, পাতা ২৭৮: “আমার মত হল তারা মুয়াবিয়ার মৃত্যুর সংবাদ পাওয়ার আগেই তুমি তাদের বায়াতের জন্য ডেকে পাঠাও, যদি অস্বীকার করে তাদের গর্দান উড়িয়ে দাও”।
সুতারং এই চিঠিতে যে কথা বলা ছিল তা মারোয়ান বলে দিয়েছে। আর যদি ইমাম হুসাইন আঃ কে হত্যার নির্দেশ না থাকত তবে ইমাম হুসাইন আঃ-কে রাতের অন্ধকারে মক্কা ত্যাগ করতে হত না।
#আহমাদ বিন দাউদ আবু হানিফা দিনওয়ারি তার কিতাব, “আখবার আত তাউল”-এর পৃষ্ঠা নং ২৭৯ (মিশর প্রিন্ট) উবায়দুল্লা ইবনে যিয়াদের স্বীকারোক্তি উল্লেখ করেছেনঃ
ما قتلي الحسين فإنه خرج على إمام وأمه مجتمعة، وكتب إلى الإمام يأمرني بقتله، فإن كان ذلك خطأ كان لازما ليزيد، وأما بنائي القصر الأبيض، فما فكرتي
“আমি হুসাইনকে হত্যা করেছি এই কারনে যে, সে আমাদের ইমামের (ইয়াজিদ) বিরুদ্ধে ক্বিয়াম করেছে আর ঐ ইমাম (ইয়াজিদ) আমাকে লিখেছে, হুসাইনকে হত্যা করতে। এখন এটা যদি গোনাহ হয় তবে ইয়াজিদ এই জন্য দায়ি।”
#ইবনে জিয়াদের স্বীকারোক্তি ও রাজ সাক্ষীঃ
ইবনে আসির তার “আল কামিল ফিত তারিখ” কিতাব-এর তৃতীয় খণ্ডে ১৯০ নম্বর পৃষ্ঠায় (দারুল কিতাব, বৈরুত) লিখেছেনঃ
أما قتلي الحسين فإنه أشار إلي يزيد بقتله أو قتلي فاخترت قتله
“আমি হুসাইনকে হত্যা করেছি ইয়াজিদের কথায় অন্যথায় সে আমাকে হত্যা করে ফেলবে। সুতরাং আমি হুসাইকে হত্যা করার বিষয়টিকে বেছে নিয়েছি।”
#আল্লামা জালালুদ্দিন সুউতি তার “তারিখে খুলাফা” কিতাবে উল্লেখ করেছেনঃ
فكتب يزيد إلى واليه بالعراق عبيد الله بن زياد بقتاله، فوجه إليهم جيشًا أربعة آلاف عليهم عمر بن سعد بن أبي وقاص
“ইয়াজিদ ইরাকের গভর্নর উবাইদুল্লাহ ইবনে যিয়াদের কাছে তার (হুসাইনের) সাথে যুদ্ধ করার জন্য নির্দেশ দিয়ে লেখে। সেই জন্য সে (ইবনে যিয়াদ) চার হাজার লোকের একটা সেনাবাহিনী পাঠায় উমার বিন সাদ ইবনে আবি ওয়াক্কাসের নেতৃত্বে।”
#আল্লামা যাহাবি তার “সিয়ারু আ’লামিন নুবালা” কিতাবের খন্ড ৩ পাতা ৩০৫-এ উল্লেখ করেছেনঃ
[মুহাম্মাদ বিন যাহাক বর্ননা করেছে তার পিতা থেকে যে, যখন হুসাইন ক্বিয়াম করে, ইয়াজিদ তার গভর্নর ইবনে যিয়াদকে লেখে, “হুসাইন কুফার দিকে যাচ্ছে আর সে তোমার সময়ের সমস্যা অন্য সময়ের নয়, তোমার এলাকার সমস্যা অন্য এলাকার নয় এবং তোমার জন্য সমস্যা অন্য কোন গভর্নরের জন্য নয়। আর এখন তুমি মুক্ত হতে পার অথবা দাস (বন্দি) হতে পারো।”
তাই ইবনে যিয়াদ তাকে হত্যা করে ও তার মাথা ইয়াজিদের কাছে পাঠিয়ে দেয়।”]
#ইবনে যিয়াদের আবারো স্বীকারোক্তি যে, সে ইয়াজিদের নির্দেশে হুসাইন আঃ কে হত্যা করেছে।
وَقَدْ كَانَ يزيد كتب إلى عبد الله بن زياد أن يسير إلى ابن الزُّبَيْرِ فَيُحَاصِرَهُ بِمَكَّةَ، فَأَبَى عَلَيْهِ وَقَالَ: وَاللَّهِ لَا أَجْمَعُهُمَا لِلْفَاسِقِ أَبَدًا، أَقْتُلُ ابْنَ بِنْتُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَغْزُو الْبَيْتَ الْحَرَامَ؟
“(এর আগে) ইয়াযিদ উবাইদুল্লাহ ইবনে যিয়াদকে চিঠি লেখে যে, সে যেন মক্কায় গিয়ে (আব্দুল্লাহ) ইবনে যুবাইরকে অবরোধ করে অথবা তার সাথে যুদ্ধ করে। ইবনে যিয়াদ আদেশ অমান্য করে এবং বলে, ‘আল্লাহের কসম এই (ইয়াযিদ এর মত) ফাসিকের জন্য আমি দুটি বাজে কাজ একত্রে করতে পারবো না। তার একটা রাসুল আল্লাহর নবীর মেয়ের পুত্রকে হত্যা আরেকটা বাইতুল্লাহিল হারাম (মক্কা) এ যুদ্ধ করা”।
ইবনে কাসির তার ‘আল বিদায়া ওয়ান নিহায়া’ (বাংলা) খন্ড ৮, পাতা ৪০৪,
ইবনে আসির তার বিখ্যাত কেতাব ‘আল কামিল ফিত তারিখ’ খন্ড ৪, পাতা ২১২ (দারুল কেতাব আরাবি, বৈরুত)
##ইবনে আব্বাস এর সাক্ষী যে, ইয়াজিদের হুমুকে হুসাইন আঃ-কে হত্যা করা হয়েছে। “আল কামিল ফিত তারিখ” খন্ড ৩, পৃষ্ঠা ২২৪:
فَكَتَبَ إِلَيْهِ ابْنُ عَبَّاسٍ: أَمَّا بَعْدُ فَقَدْ جَاءَنِي كِتَابُكَ، فَأَمَّا تَرْكِي بَيْعَةَ ابْنِ الزُّبَيْرِ فَوَاللَّهِ مَا أَرْجُو بِذَلِكَ بِرَّكَ وَلَا حَمْدَكَ، وَلَكِنَّ اللَّهَ بِالَّذِي أَنْوِي عَلِيمٌ، وَزَعَمْتَ أَنَّكَ لَسْتَ بِنَاسٍ بِرِّي، فَاحْبِسْ أَيُّهَا الْإِنْسَانُ بِرَّكَ عَنِّي فَإِنِّي حَابِسٌ عَنْكَ بِرِّي، وَسَأَلْتَ أَنْ أُحَبِّبَ النَّاسَ إِلَيْكَ وَأُبَغِّضَهُمْ وَأُخَذِّلَهُمْ لِابْنِ الزُّبَيْر، فَلَا وَلَا سُرُورَ وَلَا كَرَامَةَ، كَيْفَ وَقَدْ قَتَلْتَ حُسَيْنًا وَفِتْيَانَ عَبْدِ الْمُطَّلِبِ مَصَابِيحَ الْهُدَى وَنُجُومَ الْأَعْلَامِ غَادَرَتْهُمْ خُيُولُكَ بِأَمْرِكَ
“ইবনে আব্বাস লিখল (ইয়াজিদের উত্তরে) ……তুমি হুসাইনকে হত্যা করেছো আর সাথে বনি আব্দুল মোত্তালিবের যুবকদের হত্যা করেছো যারা হেদায়াতের রশ্মি ও পরিচিত তারকার মত ছিল, তোমার হুকুমে তোমার সেনারা তাঁদের উপরে আক্রমন করেছে।”
#দ্বিতীয় মুয়াবিয়া, ইয়াজিদের নিজের ছেলের বক্তব্য তার বাবা ইয়াজিদ, হুসাইন আঃ কে কতল করেছেন।
হায়াত আল হাইয়ান, খন্ড ১, পৃঃ নং ৮৮।
“যখন ইয়াজিদের উত্তরসূরী হয়ে তার পুত্র মুয়াবিয়া সিংহাসনে বসল, তার প্রথম খুৎবায় বলল ‘আমরা ইয়াজিদের খারাপ কাজের ব্যাপারে সম্যক জানি, সে রাসুলের (সাঃ) পরিবারকে হত্যা করেছে, মদকে হালাল মনে করত এবং কাবাকে ব্যাথিত করেছিল।”
ইয়াজিদের ছেলে নিজেই তার বাবার কৃতকর্মকে তুলে ধরেছে।
#সালাফিদের ওস্তাদের ওস্তাদ ইবনে হজমের সাক্ষী ইয়াজিদ ইমাম হুসাইন আঃ-কে কতল করেছেঃ
“ইয়াজিদ ও উমাইয়্যাদের ভক্ত এবং সালাফিদের প্রিয় পাত্র ইবনে হজম যে ইয়াজিদেকে আমিরুল মোমিনিন বলে ডাকে তার কিতাব “জামহারাত আন্সাব আল আরব’ এর ১১২ পৃষ্ঠায় উল্লেখ করেছেঃ
ويزيد أمير المؤمنين؛ وكان قبيح الآثار في الإسلام؛ قتل أهل المدينة، وأفاضل الناس، وبقية الصحابة -رضي الله عنهم- يوم الحرة، في آخر دولته؛ وقتل الحسين -رضي الله عنه- وأهل بيته في أول دولته؛ وحاصر ابن الزبير -رضي الله عنه- في المسجد الحرام، واستخف بحرمة الكعبة والإسلام؛ فأماته الله في تلك الأيام
“ইয়াজিদ আমিরুল মোমিনিন, ইসলামে অনেক খারাপ কাজ করেছে। তার শাসন কালের শেষ দিকে হাররা এর ঘটনায় সে আহলে মদিনাকে হত্যা করেছে, সে সর্বোত্তম লোকেদের ও অবশিষ্ট সাহাবীদের হত্যা করেছে। তার শাসনের প্রথম দিকে হুসাইনকে ও তার আহলে বাইতেদেরকে হত্যা করে। সে মসজিদে হারামে ইবনে যুবাইরকে ঘেরাও করে। সে কাবা ও ইসলামের পবিত্রতা নষ্ট করে আর এই সময় আল্লাহ তাকে মউত দেয়।”
#যাহবী, সালাফিদের আর এক প্রিয় মুহাদ্দেস এর সাক্ষী যে, ইয়াজিদ ইয়াম হুসাইন আঃ কে হত্যা করেছেঃ
তার তারিখে খুলাফার কিতাব খন্ড ৫, পাতা ৩০- এ উল্লেখ করেছেনঃ
قلت: ولما فعل يزيد بأهل المدينة ما فعل، وقتل الحسين وإخوته وآله، وشرب يزيد الخمر، وارتكب أشياء منكرة، بغضه الناس، وخرج عليه غير واحد، ولم يبارك الله في عمره، فخرج عليه أبو بلال مرداس بن أدية الحنظلي
“আমি বলিঃ ‘যখন ইয়াজিদ আহলে মদিনার সাথে যা করেছিল তা করেছিল, আর সে #হুসাইনকে #হত্যা করেছিল আরো তার ভাই ও বংশধরদের হত্যা করেছিল। ইয়াজিদ মদ্য পান করত এবং ঘৃনিত কাজ করত, তার পরে লোকজন তাকে ঘৃনা করত ও তার বিরুদ্ধে জেগে উঠেছিল একের অধিক বার। আল্লাহ তার জীবনকে বরকতময় করেনি।”
#যাহাবি ইয়াজিদকে নাসেবী বলে উল্লেখ করেছেনঃ
“সে (ইয়াযীদ) ছিল অন্যতম নাসিবি (যারা নবীজীর আহলে বাইত আঃ কে ঘৃ্না করে), সে মদ্যপায়ী ছিল আর অন্যায় কাজ করেছিল। সে তার রাজত্ব শুরু করেছিল শহীদ হুসাইনকে হত্যার মাধ্যমে আর শেষ হয়েছিল হাররা এর ঘটনার মাধ্যমে (মদিনা শরীফ-এর আক্রমণ আর ধংসলিলাকে হাররা বলা হয়)। জনগণ সেই জন্য তাকে ঘৃনা করত, তার জীবনে বরকত ছিল না, আর অনেকেই হুসাইনের পর তার বিরুদ্ধে জেগে উঠেছিল- তারা আল্লাহের জন্য জেগে উঠেছিল”। (সিয়ারু আ’লামিন নুবালা, খণ্ড ৪, পৃঃ নং ৩৭-৩৮)
#প্রাচ্য ও পাশ্চাত্যের নাম করা ঐতিহাসিক ইবনে খলদুন এর স্বীকারোক্তিঃ
ইবনে খলদুন ও তার কিতাব ‘আল মুকাদ্দামা’-কে জানে না এমন কোন মুসলমান এবং অমুসলিম ওরিয়েন্টাল ঐতিহাসিক নেই। ইবনে খালদুন নিজে একজন নাসেবী ছিল তা সত্বেও তার স্বীকারোক্তিঃ
فلا يجوز نصرة يزيد بقتال الحسين ، بل قتله من فعلات يزيد المؤكدة لفسقه ، والحسين فيها شهيد
“হুসাইনের হত্যার ব্যাপারে ইয়াজিদেকে সমর্থন করা অসম্ভব। বরং হুসাইনের হত্যা ইয়াজিদের কাজ এবং এটা তাকে ফাসেক প্রমাণিত করে এবং হুসাইনকে শাহিদ।” (মুকাদ্দামাহ, পৃঃ নং ২৫৪)
#ইবনে কাসীরের স্বীকারোক্তি, ইয়াজিদ হত্যা করেছে ইমাম হুসাইনকেঃ
ইবনে কাসীর বরাবরই ইয়াজিদকে রক্ষা করার চেষ্টা করেছে কিন্তু আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে ৬৩ হিজরির ঘটনায় তিনি লিখেছেনঃ
وقد تقدم أنه قتل الحسين وأصحابه على يدي عبيد الله بن زياد
“এটা আগেই উল্লেখ করা হয়েছে যে, সে (ইয়াজিদ) হুসাইন ও তার সাথীদের কতল করেছিল ইবনে যিয়াদের দ্বারা।”
#দেওবন্দিদের হুজুরদের হুজুর কাজী সানাউল্লাহ পানিপথীঃ
কাজী সানাউল্লাহ পানিপথী তার তাফসীর মাজহারীতে সুরা মুহাম্মাদের ৫৫ নং আয়াতের তাফসীরে উল্লেখ করেছেন।
“এই আয়াত ইয়াজিদ ইবনে মুয়াবিয়াকে লক্ষ্য করে ব্যাখ্যা করা সম্ভব। ইয়াজিদ, রাসুল সাঃ- এর নাতীকে ও তার সাথীদের হত্যা করেছে, ঐ সাথীরা আসলে রাসুল সাঃ-এর পরিবার ছিল।”
আহলে সুন্নার মুহাদ্দেস ও রিজাল শাস্ত্রের আলেম, বুখারির বিখ্যাত শারাহ লেখক ইবনে হাজর আস্কালানীর লেখা আল ইমতা বিল আরবাইনের পৃষ্ঠা নং ৯৬ থেকে তুলে ধরা হলঃ
وأما المحبة فيه والرفع من شأنه فلا تقع إلا من مبتدع فاسد الاعتقاد فإنه كان فيه من الصفات ما يقتضي سلب الإيمان عمن يحبه لأن الحب في الله والبغض في الله من الإيمان والله المستعان
#ইয়াজিদের প্রতি লানতঃ
“………তাকে (ইয়াজিদকে) ভালবাসা ও তার বড়ত্ব একজন অধার্মিক ও ইমানশূন্য ব্যক্তি ছাড়া কেউ প্রকাশ করে না, কারণ ইয়াজিদ এমন চরিত্রের লোক যে, তার প্রেমীকরা ইমানশুন্য হতে বাধ্য, কারণ আল্লাহর জন্য ভালবাসা ও ঘৃনা ইমানের লক্ষন।”
সুতরাং এই ফতোয়া অনুযায়ী যে কেউ #ইয়াজিদকে #ভালোবাসে সে #ইমানহীন।
মহানবী (সাঃ) এরশাদ করেন, “যে ব্যক্তি দুনিয়াতে যাকে ভালোবাসবে বা অনুসরণ করবে তার সাথে তার হাশর হবে”। সূত্রঃ-সহীহ্ মুসলিম, খঃ-৭, হাঃ-৬৪৭০, (ই,ফাঃ); সহীহ্ তিরমীজি, (সকল খন্ড একত্রে) পৃঃ-৭২৮, হাঃ-২৩৪০ (তাজ কোং) ।
হযরত রাসূল (সাঃ) বলেন, “(শেষ বিচারের দিবসে) আমার শাফায়াত হবে মুসলিম উন্মাহ্র মধ্যে তাদের জন্য যারা আমার আহলে বাইতকে (অনুসরণ) মহব্বত করবে”। সূত্রঃ খতীব বাগদাদী, তারিখে বাগদাদ, খঃ-২, পৃঃ-১৪৬; হিন্দী, কানযুল উন্মাল, খঃ-৬, পৃঃ-২১৭; সুয্যুর্তী ইয়াহইয়া আল মাইয়্যিত, পৃঃ-৩৭; আরজাহুল মাতালেব, পৃঃ-৫৬৬, ৫৮১ (উর্দ্দু)।
আসুন, মহান আল্লাহ্র কাছে দোয়া করি , যারা ইয়াজিদ ইবনে মুয়াবিয়াকে ভালোবাসে তাদের হাশর ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার সাথে হোক, আর যারা ইমাম হুসাইন ইবনে আলীকে ভালোবাসে তাঁদের হাশর ইমাম হুসাইন ইবনে আলীর সাথে হোক । আমিন
পবিত্র কোরআনের ঘোষণা “কোন মোমিনকে যে ব্যক্তি জেনেশুনে হত্যা করবে তার শাস্তি জাহান্নাম সে সেখানে চিরস্থায়ী হবে তার উপর আল্লাহর লা‘নত (অভিসষ্পাত) এবং তার জন্য বড় ধরনের আযাব তৈরি করে রেখেছেন।” (সূরা-নিসা, আয়াত-৯৩);
সুন্নি মনীষীদের দৃষ্টিতেও কেন ইয়াজিদ চরম ঘৃণার পাত্র?
পবিত্র কোরআনের ঘোষণা …রাজা বাদশারা যখন কোন জনপদে প্রবেশ করে, তখন তাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার সম্ভ্রান্ত ব্যক্তিবর্গকে অপদস্থ করে। তারাও এরূপই করবে। (সুরা-নামাল-৩৪)
পবিত্র কোরআনের ঘোষণা “কোন মোমিনকে যে ব্যক্তি জেনেশুনে হত্যা করবে তার শাস্তি জাহান্নাম সে সেখানে চিরস্থায়ী হবে তার উপর আল্লাহর লা‘নত (অভিসষ্পাত) এবং তার জন্য বড় ধরনের আযাব তৈরি করে রেখেছেন।” (সূরা-নিসা, আয়াত-৯৩);
মহাশয়তান অভিশপ্ত ইয়াজিদ ও তার দলবল সব সময়ই ইমাম হুসাইন (আ.) সম্পর্কে নানা ধৃষ্টতাপূর্ণ, অশালীন ও অযৌক্তিক মন্তব্য করেছে। মহাবেয়াদব ইয়াজিদের কাছে ‘যখন ইমামের কর্তিত শির মুবারক আনা হয় তখন ইয়াজিদ তার হাতে থাকা বেতের ছড়িটি দিয়ে ওই পবিত্র শিরে খোঁচা মারতে থাকে। (হাসান বসরির বর্ণনা, ইবনে কাসিরের বই-বিদায়া ও নিহায়া। খণ্ড-৭, পৃষ্ঠা-১২২)
ইবনে কাসির অন্য এক সূত্রে উল্লেখ করেছেন: “ইয়াজিদের হাতে একটি বেতের ছড়ি ছিল। সে তা দিয়ে হযরত হুসাইন (আ.)’র দাঁত মুবারকের ওপর প্রহার করে দাগ বসিয়ে দেয়। এরপর (অভিশপ্ত) ইয়াজিদ বলে: এর এবং আমাদের দৃষ্টান্ত হল যেমনটি হুসাইন ইবনুল হারাম মুররি বলেছে: আমাদের কাছে শক্তিমান বহুজনের মস্তক চৌচির করে ফেলা হয় এমতাবস্থায় যে তারা ‘বড় নাফরমান’ ও ‘চরম জালিম’।
[অর্থাত ইয়াজিদের দৃষ্টিতে হযরত হুসাইন (আ.) ছিলেন নাকি বড় নাফরমান ও জালিম (নাউজুবিল্লাহ)। তাই তাঁকে ও তাঁর সঙ্গীদের পিপাসার্ত অবস্থায় হত্যার পাশাপাশি তাঁদের লাশের ওপর ঘোড়া দাবড়িয়ে সেসবকে ছিন্ন-ভিন্ন করাসহ তাঁদের সঙ্গে যেসব বর্বর-পৈশাচিক আচরণ করা হয়েছে সেসবই ছিল তার দৃষ্টিতে যৌক্তিক!!! (নাউজুবিল্লাহ)]
অন্য বর্ণনা অনুযায়ী ইয়াজিদ ইমাম হুসাইন (আ.)’র কর্তিত শিরের দু’টি চোখে ও তাঁর নাসিকায় বেত্রাঘাত করেছিল। আর এ দৃশ্য দেখে রাসূল (সা.)’র সাহাবি আবু বারজা (রা.) তীব্র প্রতিবাদ জানিয়ে ইয়াজিদকে বলেন: তুমি কি তোমার ছড়ি দিয়ে হুসাইনের দাঁতের সারিতে আঘাত করে দাগ বসিয়ে দিলে? সাবধান! তোমার ছড়িটি তাঁর দাঁতের সারিতে দাগ বসিয়েছে এমন স্থানে যেখানে মুখ রেখে চুষতে দেখেছি আমি রাসূলুল্লাহ (সা.)-কে। সাবধান রোজ হাশরে তথা বিচার দিবসে তোমার শাফায়াতকারী (বিদ্রূপাত্মক অর্থে) বা সঙ্গী হবে (অভিশপ্ত) ইবনে জিয়াদ। আর হুসাইনের শাফায়াতকারী হবেন খোদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা.)। এ কথা বলে তিনি ইয়াজিদের দরবার থেকে বের হয়ে যান। (তাবারি এবং বিদায়া ও নিহায়া। খণ্ড যথাক্রমে ৭ ও ৫ এবং পৃ-১৯২;২৬৮ ও ৫১৬।)
ইয়াজিদ মদিনায় নিযুক্ত উমাইয়া শাসক ওয়ালিদ ইবনে উতবাকে নির্দেশ দিয়েছিল-“ হুসাইনকে, আবদুল্লাহ ইবনে ওমরকে, আবদুর রহমান ইবনে আবুবকরকে ও আবদুল্লাহ ইবনে যোবাইরকে শক্তভাবে বায়আত করার জন্য পাকড়াও কর। যে-ই বায়আত তথা আমার আনুগত্য প্রকাশ করতে অস্বীকার করবে তার মাথা কেটে আমার কাছে পাঠিয়ে দাও” (মাকতালই খাওয়ারিজমি, ১ম খণ্ড, ১৭৮-১৮০পৃ.)
অভিশপ্ত ইয়াজিদ ইমাম হুসাইন (আ.) কে শহীদ করার ঘটনার পর বলেছিল: আমার পূর্বপুরুষরা যদি বেঁচে থাকতেন তাহলে তারা দেখতেন যে, কিভাবে আমি মুহাম্মাদের পরিবার ও (তাঁদের গোত্র) বনি হাশিমের কাছ থেকে প্রতিশোধ নিয়েছি।
অভিশপ্ত ইয়াজিদ এক কবিতা আবৃত্তি করে বলেছিল: আমি আহমদের (রাসূল-সা.) কাছ থেকে প্রতিশোধ নিয়েছি বদর যুদ্ধের বদলা হিসেবে যা সে (তিনি) করেছিল ওই যুদ্ধে আমাদের পূর্ব পুরুষদের বিরুদ্ধে।
লম্পট ও মদ্যপ ইয়াজিদ আরো বলেছিল: মদ যদি দ্বীনে মুহাম্মাদিতে হারাম হয়ে থাকে তবে ঈসা ইবনে মারিয়মের ধর্ম তথা খ্রিস্টান ধর্মের আলোকে হালাল হিসেবে খাও!!! (তাফসিরে ইবনে মাজহারি, খ-৫, পৃ-২১১-১২)
ইয়াজিদের এতসব কুফরি কাজ ও বর্বরতা সত্ত্বেও আজকাল ও অতীতেও নানা যুগে একদল জ্ঞান-পাপী ও অজ্ঞ (এদের অনেকই ইয়াজিদ ও মুয়াবিয়া বা তার সঙ্গীদের বংশধর) এবং একদল সুবিধাবাদী এটা দাবি করেন যে ইয়াজিদ নাকি হুসাইন (আ.)-কে হত্যার নির্দেশ দেয়নি। বরং ইমাম ও তাঁর সঙ্গীরা শহীদ হওয়ায় দুঃখ প্রকাশ করেছিলেন এবং ইবনে জিয়াদ ইমাম ও নবী-পরিবারকে হত্যা করায় ইয়াজিদ তাকে তিরস্কার করেছিল।
এটা যে আষাঢ়ে গল্প বা সত্য হয়ে থাকলেও তা যে ইয়াজিদের প্রতারণামূলক একটি ‘অভিনয়’ বা সংক্ষিপ্ত নাটক ছিল তাতে কোনো সন্দেহ নেই। তা-না হলে ইয়াজিদ ইমাম হুসাইন (আ.) ও নবী-পরিবারের হত্যাকারীদের বিচার করে তাদের শাস্তি দিত। এ ছাড়াও ইয়াজিদ এতটা বিবেকবান ও ভাল মানুষ হলে তার বাহিনী মক্কা ও মদীনায়ও হামলা চালিয়ে এ দুই পবিত্র শহরে হাজার হাজার সাহাবিদেরকে হত্যা করত না এবং মদীনার নারীদের ওপর গণ-ধর্ষণ চালাতে তার সেনাদের নির্দেশ দিত না। (ধর্ষিত হয়েছিল এক হাজার কুমারী মেয়ে)।মক্কা ও মদিনায় রক্ত-গঙ্গা বইয়ে দেয়ার পাশাপাশি ইয়াজিদের বাহিনী বিশ্বনবী (সা.)’র পবিত্র রওজা সংলগ্ন মসজিদকে ঘোড়ার আস্তাবল বানিয়ে এমন পবিত্র স্থানকে ঘোড়ার মল-মূত্র দিয়ে অপবিত্র করেছে এবং তারা পবিত্র কাবা ঘরে অগ্নিসংযোগ করেছিল। আর এইসব বর্ণনা নির্ভরযোগ্য সুন্নি ঐতিহাসিক সূত্রেই বর্ণিত হয়েছে। (বিস্তারিত জানার জন্য দেখুন মাওলানা শাহ আবদুল হক দেহলাভীর লিখিত ‘কারবালার পর পবিত্র মক্কা ও মদীনায় ইয়াজিদি তাণ্ডবলীলা’ শীর্ষক ঐতিহাসিক প্রবন্ধ)
ইমাম হুসাইন (আ.):
ইয়াজিদ ভাল মানুষ হলে ইমাম হুসাইন (আ.) এ কথা বলতেন না যে, ইয়াজিদের মত অসত লোক যদি মুসলমানদের (স্বীকৃত) নেতা হয় তাহলে ইসলাম চির-বিদায় নেবে। ইয়াজিদ ভাল মানুষ হলে মক্কা ও মদিনার বিখ্যাত সাহাবিরা তাকে সমর্থন করতেন, কিন্তু তারা তা করেননি বলেই মক্কা ও মদিনায় যুদ্ধ চাপিয়ে দেয় ইয়াজিদ।
সাহাবি আবদুল্লাহ ইবনে যোবাইর:
ইয়াজিদ এটা শুনেছিল যে সাহাবি আবদুল্লাহ ইবনে যোবাইর বলতেন: ইয়াজিদ এক প্রতারক, মাতাল ও সত্য পথ পরিত্যাগকারী এবং এমন এক ব্যক্তি যে গায়িকা নারীদের সঙ্গে থাকে। (বিদায়া ও নিহায়া, খণ্ড-৮ পৃ-২৭৯) তিনি মদীনায় ইয়াজিদ বাহিনীর হত্যা ও অপরাধযজ্ঞকেও বৃহত্তম ও কুতসিততম অপরাধ বলে উল্লেখ করেছিলেন।
এমনকি ইবনে জিয়াদও ইয়াজিদকে ফাসিক বলেছে:
এমনকি ইয়াজিদের দোসর ইবনে জিয়াদও মক্কায় হামলা চালানোর ব্যাপারে তার রাজা ইয়াজিদের হঠকারী নির্দেশে ক্ষুব্ধ হয়ে বলেছিল: আল্লাহর শপথ! এক ফাসিকের জন্য আমি দু’টি বিষয় সমন্বিত করব না। আমি এরিমধ্যে নবীর কন্যার সন্তানকে হত্যা করেছি। আর এখন সে (ইয়াজিদ) আমাকে বায়তুল হারামে যুদ্ধ বাধাতে বলছে। ইবনে জিয়াদ যখন ইমাম হুসাইন (আ.)-কে শহীদ করে তখন জিয়াদের মা মারজানা তীব্র তিরস্কার করে পুত্রকে বলেছিল: তোমার মৃত্যু হোক! তুমি কি করলে এবং কত বড় অপরাধ করেছ! (বিদায়া ও নিহায়া, খণ্ড-৮ পৃ-২৭৯)
ইয়াজিদের ছেলে মুয়াবিয়া ইবনে ইয়াজিদ:
ইয়াজিদ যে নিকৃষ্টতম ব্যক্তি ছিল তা তার ছেলে মুয়াবিয়া(দ্বিতীয়)ও উল্লেখ করেছিল বলে ইতিহাসে বর্ণনা এসেছে। ইয়াজিদ ইমাম হুসাইন (আ.) ও তাঁর পরিবার এবং সঙ্গীদের হত্যা করায় মুসলমানদের মধ্যে ইয়াজিদ পরিবার কলঙ্কিত হয়েছে বলে উল্লেখ করে মুয়াবিয়া ইবনে ইয়াজিদ এবং এ জন্য সে ইয়াজিদের মৃত্যুর পর কথিত খলিফা হতে রাজি হয়নি।
ইয়াজিদের অভিশপ্ত হওয়া সংক্রান্ত আরো এক অকাট্য যুক্তি:
সুন্নি মনীষী ইবনে কাসিরের বিদায়া ও নিহায়ার অষ্টম খণ্ডের ২৭৪ পৃষ্ঠায় এ হাদিসটি উল্লেখিত হয়েছে ইমাম হাম্বলের মুসনাদ থেকে। এতে বলা হয়েছে: যে অবিচার ছড়িয়ে দেয় ও মদীনার লোকদের ভীত-সন্ত্রস্ত করে তার ওপর আল্লাহর ও তাঁর ফেরেশতাদের এবং সব মানুষের অভিশাপ বর্ষিত হয়।
পবিত্র কুরআনেও (সুরা আহজাবে) বলা হয়েছে: যারা আল্লাহ ও তাঁর রাসূলকে বিরক্ত করে বা কষ্ট দেয় আল্লাহ দুনিয়া ও আখিরাতে তথা পরকালে তাদের ওপর অভিশাপ দেন এবং তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন অপমানজনক বা লাঞ্ছনাদায়ক শাস্তি। (৩৩:৫৭)
সুন্নি মনীষী ইমাম ইবনে হাজার আসকালানি:
কেবল কোনো বেদাআতির পক্ষেই ইয়াজিদকে ভালবাসা ও তাকে সম্মানিত করা সম্ভব। ইয়াজিদের চরিত্র ও বৈশিষ্ট্য এমনই যে তার ভক্তরাও ঈমানহীন হতে বাধ্য।
দ্বিতীয় ওমর নামে খ্যাত উমাইয়া শাসক:
তার সামনে একদিন এক (সালাফী আকিদা) ব্যক্তি ইয়াজিদকে আমিরুল মুমিনিন (মুমিনদের নেতা) বলে উল্লেখ করায় ওমর ওই লোকটির ওপর চাবুকের বিশটি আঘাত হানার নির্দেশ দিয়েছিলেন। (ইমাম হাজার আসকালানির তাহজিব আত্বতাহজিব, খণ্ড-৬, পৃ-৩১৩)
ইমাম সুয়ুতিও অভিশাপ দিয়েছেন ইয়াজিদকে:
তিনি তারিখুল খোলাফা বইয়ে লিখেছেন: আপনাকে (ইমাম হুসাইন-আ.) শহীদ করা হয়েছে এবং আপনার মস্তক প্লেটে করে নেয়া হয়েছে ইবনে জিয়াদের কাছে। আল্লাহর লানত বা অভিশাপ বর্ষিত হোক যে আপনাকে হত্যা করেছে এবং অভিশাপ বর্ষিত হোক ইবনে জিয়াদ ও ইয়াজিদের ওপর। (পৃ-১৬৫)
ইমাম ওয়াকিদি:
তিনি আবদুল্লাহ বিন খাজালাতুল ঘুসাইল (সাহাবী) থেকে জানিয়েছেন, ওই সাহাবি বলেছেন, ‘আমরা নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ না করলে আল্লাহর আজাব হিসেবে আকাশ থেকে আমাদের ওপর পাথর বর্ষিত হবে, খোদার কসম, (এই বিশ্বাসে) নিশ্চিত হওয়ার পরই আমরা বিদ্রোহ শুরু করি ইয়াজিদের বিরুদ্ধে।’ ইয়াজিদপন্থীরা তথা ইয়াজিদের অনুসারী ও সাঙ্গপাঙ্গরা নিজ মা, বোন ও কন্যাদের বিয়ে করা শুরু করেছিল (জাহেলি যুগের মত), তারা প্রকাশ্যে মদ পান করত এবং নামাজকে উপেক্ষা করত।
ইমাম জাহাবি:
ইয়াজিদ যখন মদিনাবাসীর সঙ্গে এইসব আচরণ (অপরাধযজ্ঞ) করল এবং এর আগে মদপানসহ নানা পাপে ডুবেছিল তখন মক্কার অধিবাসীরাও ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করে ও চার দিক থেকে জেগে ওঠে। এরপর আল্লাহ ইয়াজিদের জীবনে বরকত দেননি। এরপর ইয়াজিদ মক্কা আক্রমণ করে এবং আবদুল্লাহ ইবনে যোবাইরকে শহীদ করে বলে তিনি উল্লেখ করেছেন।(সুয়ুতির তারিখুল খোলাফা। পৃ-১৬৭)
তিনি আরো বলেছেন, ইয়াজিদ ছিল ঘৃণ্য নাসিবি তথা মহানবীর (সা.) পরিবারের পবিত্র সদস্যগণ তথা আহলে বাইত-বিদ্বেষী। সে মদ পান করত ও পাপাচারে লিপ্ত ছিল। ইমাম হুসাইন (আ.)-কে শহীদ করার মাধ্যমে সে তার রাজত্ব শুরু করে এবং মক্কা ও মদীনায় মহাবিপর্যয় ঘটায়। তাই লোকেরা তাকে ঘৃণা করত ও তার জীবনে কোনো বরকত ছিল না। ইমাম হুসাইন (আ.)’র শাহাদতের ঘটনার পর মদীনার অনেকেই আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই ইয়াজিদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেয়। (আসসিয়ার আল আলাম আন নাবুলা, খণ্ড-৪, পৃ-৩৭-৩৮)
ইমাম জাহাবি আরো লিখেছেন:
জিয়াদ হারিসি বলেছে, ইয়াজিদ আমাকে মদ পান করতে দেয়। সেরকম মদ আমি আর কখনও অতীতে পান করিনি। এই মদের উপাদান সম্পর্কে প্রশ্ন করতে ইয়াজিদ জানায়: এই মদ বানাতে ব্যবহৃত হয়েছে মিষ্টি ডালিম, ইস্পাহানের মধু, হাওয়াজের/ বা আহওয়াজের চিনি, তায়েফের আঙ্গুর এবং বুরাদার পানি।
আহমদ বিন মাসামা জানিয়েছেন:
একদিন ইয়াজিদ মদ পান করে নাচতে শুরু করে। হঠাত সে পড়ে যায় এবং তার নাক থেকে রক্ত ঝরতে থাকে। (আসসিয়ার আল আলাম আন নাবুলা, খণ্ড-৪, পৃ-৩৭)
ইয়াজিদ সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বল :
ইমাম হাইথামি ও আল বারাজানি লিখেছেন ইমাম আহমদকে তার ছেলে আবদুল্লাহ ইয়াজিদের ওপর অভিশাপ দেয়ার যুক্তি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান: পবিত্র কুরআনের সুরা মুহাম্মাদের ২২ ও ২৩ নম্বর আয়াতের আলোকে ইয়াজিদকে অভিশাপ দেয়া বৈধ। এই আয়াতে বলা হয়েছে:
‘ক্ষমতা লাভ করলে, সম্ভবত: তোমরা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করবে এবং আত্মীয়তা বন্ধন ছিন্ন করবে। এদের প্রতিই আল্লাহ অভিসম্পাত করেন, অতঃপর তাদেরকে বধির ও দৃষ্টিশক্তিহীন করেন।’
ইয়াজিদের চেয়ে বড় অনর্থ বা নৈরাজ্য পৃথিবীতে আর কে সৃষ্টি করেছিল? (ইমাম আলুসির তাফসির গ্রন্থ রুহুল মায়ানি। খণ্ড-৯, সুরা মুহাম্মাদ-২২-২৩)
কাজি সানাউল্লাহ পানিপথি:
তিনি সুরা ইব্রাহিমের ২৮ নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, বনি উমাইয়ারা সব সময়ই কুফুরির মধ্যে ডুবে থেকে এ নিয়ে আনন্দ-ফুর্তি করত। ইয়াজিদ ও তার সঙ্গীরা আল্লাহর নেয়ামতের কুফরি করেছে এবং রাসূলের আহলে বাইতের বিরুদ্ধে শত্রুতার পতাকা তুলে শেষ পর্যন্ত পৈশাচিকভাবে ইমাম হুসাইন (আ.)-কে শহীদ করেছে। সে এতটা শত্রুতা করেছে যে মুহাম্মাদ (সা.)’র ধর্মকেই অস্বীকার করেছে।
(তুমি কি তাদের কে দেখনি, যারা আল্লাহর নেয়ামতকে কুফরে পরিণত করেছে এবং স্ব-জাতিকে সম্মুখীন করেছে ধ্বংসের আলয়ে। দোযখের? তারা তাতে প্রবেশ করবে সেটা কতই না মন্দ আবাস। (সুরা ইব্রাহিম-২৮)
মাতাল ইয়াজিদ সম্পর্কে ইবনে জাওজির সাক্ষ্য:
তিনি লিখেছেন, ইয়াজিদ তার চাচাতো ভাই ওসমান বিন মুহাম্মাদ বিন আবু সুফিয়ানকে মদীনার গভর্নর পদে নিয়োগ দেয়। ওসমান মদিনাবাসীর একটি প্রতিনিধিকে ইয়াজিদের কাছে পাঠান। ইয়াজিদ নানা উপহার নিয়ে অপেক্ষা করছিল যাতে ওই প্রতিনিধিদলের আনুগত্য আদায় করা যায়। প্রতিনিধিদল ফিরে এসে মদিনাবাসীকে ও সাহাবিদের জানান: আমরা এমন একজন লোকের কাছে গিয়েছিলাম যার কোনো ধর্ম নেই, সে মদ পান করে, বাদ্যযন্ত্র বাজায়, গায়িকাদের সঙ্গে থাকে ও কুকুরের সঙ্গে (সঙ্গম) থাকে। আমরা তার প্রতি আনুগত্য করার শপথ পরিহার করলাম বলে ঘোষণা করছি। আবদুল্লাহ বিন আবি আমরো বিন হাফস ইয়াজিদের কাছ থেকে উপহার পাওয়া সত্ত্বেও তাকে আল্লাহর শত্রু ও মাতাল বলে উল্লেখ করে এবং তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার শপথ নেয়।
ইয়াজিদ সম্পর্কে ইবনে কাসির: নানা হাদিস থেকে জানা যায়, ইয়াজিদ ছিল নানা পাপে আসক্ত। সে মদপান করত, গান শুনত, বালকদের সঙ্গে সমকামে লিপ্ত হত, ঢোল বাজাত, কুকুরের সঙ্গে সঙ্গম করত। ইয়াজিদ ব্যাঙ, ভালুক ও বানরের মধ্যে যুদ্ধ বাধাত। প্রত্যেক সকালে সে মাতাল হত এবং ঘোড়ার লাগামের মধ্যে বানর বেধে ঘোড়াকে দৌড়াতে বাধ্য করত। (বিদায়া ও নিহায়া, খণ্ড-৮, পৃষ্ঠা-১১৬৯)
সুন্নি ঐতিহাসিক ও মনীষীরা ইয়াজিদ তো দূরের কথা মুয়াবিয়াকেও ন্যায়পরায়ণ ব্যক্তি ও শাসক বলে মনে করতেন না, যেমনটি তা মনে করতেন না আমিরুল মুমিনিন হযরত আলী (আ.)।
মুয়াবিয়া মুসলিম ইতিহাসের সর্বপ্রথম বাদশাহ বা রাজা
‘তারিখুল খোলাফা’ নামক বইয়ে মুয়াবিয়াকে ‘সর্বপ্রথম বাদশাহ’ বলা হয়েছে। (এ বিষয়ে একমত পোষণ করেছেন ভারতবর্ষের বিখ্যাত সুন্নি আলেম শাহ আবদুল আজিজ দেহলাভি।) একই বইয়ে মুয়াবিয়ার মাধ্যমে প্রচলিত নানা বিদাআত হিসেবে মসজিদে লোকজনের সামনে বসে খুতবা দেয়া, ঈদের জামাতে বিদাআতী পন্থায় খুতবা দেয়া, ঈদের জামাতের জন্য আযান চালুর বিদাআত ও ঈদের নামাজের তাকবিরের সংখ্যা কমিয়ে দেয়াকে মুয়াবিয়ার অপকীর্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।
মুয়াবিয়া সম্পর্কে শাহ আবদুল আজিজ দেহলাভির উদ্ধৃত তথ্য:
শাহ আবদুল আজিজ দেহলাভি তার বিখ্যাত বই তোহফায়ে ইসনা আশারিয়া বইয়ে লিখেছেন: ইমাম তিরমিজি বলেছেন, বনু উমাইয়াদের খলিফা হওয়ার দাবি মিথ্যা। তারাতো বাদশাহ মাত্র এবং তাও জঘন্য ধরনের বাদশাহ।
মিশকাত শরিফের হাদিসে সাহাবি আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে: রাসূল (সা.) বলেছেন, খিলাফত মদিনায় আর রাজতন্ত্র সিরিয়ায়। (মিশকাতুল মাসাবিহ, ৫৮৩, দিল্লি থেকে প্রকাশিত) অর্থাত রাসূল (সা.) সিরিয়া থেকে রাজতন্ত্র শুরু হবে বলে উল্লেখ করে গেছেন। হযরত আলী (আ.) মদিনাতেই খলিফা হয়েছিলেন এবং সেখানেই জনগণ তার প্রতি আনুগত্য ঘোষণা করেছেন। অবশ্য পরে তিনি তার রাজধানী মদীনা থেকে কুফায় স্থানান্তর করেন। অন্যদিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মুয়াবিয়ার রাজধানী ছিল সিরিয়ায়।
আল্লামা বুরহানুদ্দিন:
সুন্নি হানাফি ফিকাহর প্রসিদ্ধ গ্রন্থ হিদায়ায় আল্লামা বুরহানুদ্দিন মুয়াবিয়াকে ‘জালিম বাদশাহদের সারিতে’ স্থান দিয়েছেন এবং আলী (আ.) ন্যায় বা হকের পক্ষে ছিলেন বলে উল্লেখ করেছেন। (হিদায়া, খণ্ড-৩, পৃ-১৩৩, বিচারকার্য অধ্যায়)
সুন্নি মাজহাবের ফাতহুল কাদির গ্রন্থে এসেছে: “সত্য সে যুগে আলীর সঙ্গেই ছিল। কারণ, তাঁর (নেতৃত্বের প্রতি জনগণের) বায়আত (আনুগত্যের শপথ) বিশুদ্ধ ছিল ও তা গৃহীত হয়। তাই তিনি জামাল যুদ্ধে ন্যায়ের পথে ছিলেন ও মুয়াবিয়ার বিরুদ্ধে সিফফিনের যুদ্ধের সময়ও ন্যায়ের পথে ছিলেন। এ ছাড়াও আলী (আ.)’র ন্যায় পথে থাকার প্রমাণ পাওয়া যায় আম্মারের প্রতি রাসূলের (সা.) উক্তির আলোকে। রাসূল (সা.) আম্মারকে লক্ষ্য করে বলেছিলেন, তোমাকে বিদ্রোহী গোষ্ঠী হত্যা করবে। আর তাঁকে হত্যা করেছিল মুয়াবিয়ার সঙ্গীরা। এ থেকে প্রমাণিত হয় যে মুয়াবিয়ার ও তার সঙ্গীরা (আমর ইবনে আসসহ) বিদ্রোহী ছিল। ”
উল্লেখ্য আম্মার (রা.)-কে হত্যার ঘটনার পরও মুয়াবিয়া ও তার দল অন্যায্য পথে থাকার ব্যাপারে তাদের ভুল স্বীকার করেনি। ইমাম বুখারির বিখ্যাত হাদিস গ্রন্থ বুখারিতে (বুখারি, খণ্ড-১, পৃ-৩৯৪)এসেছে: …. হায়রে আম্মার! বিদ্রোহী গোষ্ঠী তোমাকে হত্যা করবে। আম্মার তাদেরকে আল্লাহর দিকে ডাকবে আর তারা (বিদ্রোহীরা) তাকে দোযখের আগুনের দিকে ডাকবে।(অর্থাত মুয়াবিয়ার দল জাহান্নামের দিকে আহ্বান জানাত। আর আম্মার ডাকতেন আলীর-আ. পথের দিকে তথা বেহেশতের দিকে।)
এমন স্পষ্ট হাদিসের পরও মুয়াবিয়া ইজতিহাদি (বা ইসলামী মূল নীতির ভিত্তিতে নতুন বা স্বতন্ত্র ব্যাখ্যা আবিষ্কার) ভুল করেছেন বলে সাফাই দেয়ার কোনো উপায় নেই। অন্যদিকে বুখারির হাদিসে (আম্মারের মানাকিব বা মর্যাদা অধ্যায়ে, ১ম খণ্ড, পৃষ্ঠ-৫৩০) এসেছে, (রাসুল-সা. বলেছেন,) ‘শয়তান কখনও আম্মারের ওপর প্রভাব ফেলতে পারবে না।’ আম্মার আগাগোড়াই ছিলেন আলীর (আ. পক্ষে। মুয়াবিয়া ও আমর ইবনে আস তা জানা সত্ত্বেও আলী (আ.)’র বিরুদ্ধে বিদ্রোহ অব্যাহত রেখেছিল এবং তারা আম্মারকে হত্যা করার পরও সঠিক পথ ধরেননি।
মুয়াবিয়ার নানা অপকীর্তির মধ্যে হযরত আলী (আ.)’র সঙ্গে নানা অন্যায় যুদ্ধে লিপ্ত হওয়া, ইমাম হাসান (আ.)-কে বিষ প্রয়োগে হত্যা করা এবং এই মহান ইমামের সঙ্গে করা চুক্তিগুলো লঙ্ঘনের কথা (যেমন, ইয়াজিদকে যুবরাজ নিয়োগ করা) বলা যায়। মুয়াবিয়া তৃতীয় খলিফা ওসমান হত্যার বদলা নেয়ার নাম করে ও সব কিছুর আগে ওই হত্যাকাণ্ডের বিচারের দাবি তুলে আলী (আ.)’র বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছিল। তার এইসব দাবি যে প্রতারণা ছিল তা স্পষ্ট হয়ে যায় যখন সে আলী (আ.)’র শাহাদতের পর থেকে নিজের মৃত্যুর আগ পর্যন্ত বহু বছরের মধ্যেও কখনও আর তৃতীয় খলিফাকে হত্যার বিচার প্রসঙ্গে কোনো পদক্ষেপই নেয়নি।
এবারে অভিশপ্ত ইয়াজিদ ও তার অভিশপ্ত নানা আচরণ সম্পর্কে আরো কয়েকজন প্রখ্যাত সুন্নি মনীষীর মন্তব্য বা মতামত এ নিবন্ধে তুলে ধরছি:
সুন্নি আকিদা বা বিশ্বাসের বিখ্যাত ও নির্ভরযোগ্য গ্রন্থ ‘আকায়েদে নাসাফী’-তে এসেছে:
“কোনো কোনো আলেম ইয়াজিদের প্রতি লানত বা অভিশাপ দিয়েছেন। কারণ, ইয়াজিদ হুসাইনকে হত্যা করে কাফেরের কাজ করেছে। এই হত্যা ও হত্যার নির্দেশের জন্য এবং হুসাইনকে হত্যা করা বৈধ বা হালাল মনে করা ও এইসব কাণ্ডে সন্তোষ প্রকাশের জন্য এমন লোকদের প্রতি লানত বা অভিশাপ দেয়াকে সবাই বৈধ মনে করেন।… ইয়াজিদ ইমাম হুসাইনের শাহাদতে উল্লাস প্রকাশ করে এবং নবী-পরিবারকে অপমান করে আনন্দিত হয়। এইসব তথ্য নির্ভুল ও ব্যাপকভাবে সমর্থিত। তাই আমরা আহলে সুন্নাত আল জামায়াত ইয়াজিদের ব্যাপারে এতটুকু দ্বিধা বোধ করব না ও এমনকি তার ঈমানের প্রশ্নেও না- ইয়াজিদের ওপর অভিশাপ ও তার সাহায্যকারীদের ওপরও অভিশাপ। ইয়াজিদের পক্ষ সমর্থনকারীদের প্রতিও অভিশাপ।” (পৃ-১৬২)
আল্লামা সুয়ুতি:
ইয়াজিদের পিতা (মুয়াবিয়া) ইয়াজিদকে যুবরাজ নিযুক্ত করেন, আর তা মেনে নেয়ার জন্য জনগণের ওপর বলপ্রয়োগ করেন।
আল্লামা আলুসি: ইয়াজিদ কাফির ছিল
তিনি লিখেছেন খবিসটি (ইয়াজিদ) নবী (সা.)-কে রাসূল বা নবী বলেই বিশ্বাস করতো না, অর্থাত সে কাফির ছিল। মক্কা ও মদিনার জনগণের সঙ্গে এবং নবীর (সা.) পরিবারের সঙ্গে সে যা করেছে তাতে প্রমাণিত হয় যে সে কাফির ছিল।(তাফসিরে রুহুল মাআনি)
প্রখ্যাত এই সুন্নি তাফসিরকারক পবিত্র কুরআনের ‘রুহুল মাআনি’ নামক তাফসির গ্রন্থে লিখেছেন: “আমি আমার এ বিশ্বাসকেই বেশি গুরুত্ব দেই যে, খবিসটি (ইয়াজিদ) নবী (সা.)-কে রাসূল বা নবী বলেই বিশ্বাস করতো না, অর্থাত সে কাফির ছিল। সে কখনও অনুতপ্ত হয়নি দৃশ্যত। তার অনুতপ্ত হওয়ার সম্ভাবনা ঈমানদার হওয়ার সম্ভাবনার চেয়েও দুর্বল। আমি মনে করি বেশিরভাগ মুসলমানের কাছেই ইয়াজিদের কার্যকলাপ অজানা ছিল না। কিন্তু মুসলমানরা তখন অসহায়ভাবে বশীভূত ছিল।
আর যদি ধরে নেই খবিসটি (অপবিত্র) মুসলমান ছিল, তাহলেও বলতে হবে সে যাবতীয় বড় পাপ একত্রে করেছে যা বর্ণনা করার ভাষা নেই। আমি মনে করি তার মত ব্যক্তির প্রতি অভিশাপ দেয়া বৈধ। তার মত বড় পাপী কেউ আছে বলেও ধারণা করা যায় না।
ইয়াজিদ ছাড়াও (তার গভর্নর) ইবনে জিয়াদ, ওমর সাদ ও তাদের দলবলও অভিশাপ পাওয়ার উপযুক্ত। তাদের সবার ওপর আল্লাহর অভিশাপ। তাদের সাহায্যকারী, শুভাকাঙ্ক্ষী ও সাঙ্গপাঙ্গদের ওপরও লানত তথা অভিশাপ। আর যারা তাদের প্রতি সহানুভূতি দেখাবে তাদের ওপরও অভিশাপ কিয়ামতের দিন পর্যন্ত এবং ততদিন যতদিন ইমাম হুসাইন (আ.)’র জন্য একটি মাত্র চোখ থেকেও অশ্রু ঝরবে। আর শিয়াদেরকে হেয় করার জন্য ইয়াজিদের পক্ষ নেয়াও মূর্খতার নিদর্শন।” (রুহুল মায়ানি, খণ্ড-২৫, পৃ-৭৩)
মাওলানা আশরাফ আলী থানবী:
ইয়াজিদ ছিল জালিম, ফাসিক ও নালায়েক (অযোগ্য)। আর ইমাম হুসাইন (আ.) ছিলেন মজলুম ও শহীদ। ইয়াজিদ বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতা দখলকারী। আর এ ধরনের কাজ অবৈধ বা নাজায়েজ।
ইয়াজিদকে বড় করে তুলে ধরার জন্য যুদ্ধ সংক্রান্ত কোনো কোনো হাদিস বিকৃত করা হয়েছে বা বানানো হয়েছে। এইসব বিকৃত হাদিসের সঙ্গে আসলে ইয়াজিদের কোনো সম্পর্ক নেই। যেমন: মুসলমানদের মধ্যে যারা প্রথম নৌ অভিযান চালাবে তাদের বেহেশত দেয়া হবে এবং মুসলমানদের মধ্যে যারা রোমান সম্রাট সিজারের শহরে প্রথম হামলা চালাবে তাদের সব গোনাহ মাফ করা হবে বলে রাসূল (সা.)’র একটি হাদিসের কথা বলা হয়।
এইসব হাদিস যদি সত্য হয়েও থাকে তাহলেও বাস্তবতা হল সিজারের শহরে হামলাকারী প্রথম সেনাদলের মধ্যে ইয়াজিদ ছিল না বলে হাদিস থেকে প্রমাণিত হয়েছে। মুয়াবিয়ার শাসনামলে সেখানে মুসলমানদের প্রথম হামলা হয়েছিল ৪২ হিজরিতে। ৪২ থেকে ৪৯ হিজরিতে সেখানে ছয়টি অভিযান চালায় মুসলিম যোদ্ধারা। আর ইয়াজিদকে কথিত অভিযানে পাঠানো হয় ৫০ হিজরিতে এবং তা ছিল সপ্তম অভিযান। তাকে পরবর্তীতে শাস্তি হিসেবে এক যুদ্ধে পাঠানো হয়েছিল মাত্র। ইয়াজিদ মুসলিম বাহিনীকে ব্যাঙ্গ-বিদ্রূপ করেছিল বলে শাস্তি হিসেবে মুয়াবিয়া তাকে যুদ্ধে পাঠায়। অর্থাত যুদ্ধ করার জন্য তাকে পাঠানো হয়নি বরং শাস্তি হিসেবে সাময়িক নির্বাসনের মধ্যে সময় কাটানোর জন্য।
ইমাম বদরুদ্দিন আইনি বলেছেন:
মুয়াবিয়া ইয়াজিদকে কোনো এক অভিযানের সেনাপতি করতে চাইলে বেশিরভাগ সাহাবিরা বেঁকে বসেন এবং একজন সাহাবির (সুফিয়ান বিন আওফ) নেতৃত্বে যুদ্ধে যোগ দেন তারা। অর্থাত তারা এমন অযোগ্য ও অথর্ব এবং চরিত্রহীন লোকের অধীনে যুদ্ধে যেতে প্রস্তুত ছিলেন না।
বলা হয় ইতিহাসে মাত্র একবারই ইয়াজিদের যুদ্ধ যাত্রার কথা এসেছে। মুয়াবিয়া তাকে নাকি নৌ-সেনাপতিও করেছিলেন। হয়তো ইয়াজিদকে বীর হিসেবে তুলে ধরার অপকৌশলের অংশ হিসেবেই সেই উদ্যোগ নেয়া হয়েছিল। বিষয়টা সত্য হলে বা ইয়াজিদ যদি সত্যিই বীর হত তাকে নানা স্থল যুদ্ধেও সেনাপতি করা হত। কিন্তু ইতিহাস বা হাদিস তা বলে না। ওই ঘটনা সত্য হলে ইয়াজিদ ও তার সঙ্গীরা নানা সময়ে গর্বভরে তা অবশ্যই উল্লেখ করত এবং এই ঘটনাকে তার যোগ্যতার প্রমাণ হিসেবে অবশ্যই তুলে ধরত। তথ্য-প্রমাণে দেখা গেছে মুয়াবিয়ার যুগ থেকেই হাজার হাজার নানা মিথ্যা ও বানোয়াট হাদিস প্রচার করা হয়েছে উমাইয়াদের স্বার্থে। এ ছাড়াও এটা মনে রাখা দরকার মানুষের অতীত অবস্থার চেয়ে শেষ অবস্থাই গুরুত্বপূর্ণ। মানুষ সারা জীবন ভালো থাকলেও শেষ মুহূর্তে যদি ঈমান হারায় বা আল্লাহর নাফরমানি করে তাহলে তার অতীতের সব ভালো কাজও মূল্যহীন হয়ে পড়ে। ইবলিস বা শয়তান ছিল একজন ভালো জিন। সে ৬ হাজার বছর আল্লাহর ইবাদত করে ফেরেশতার সম্মান অর্জন করেছিল। বলা হয় পৃথিবীর এমন স্থান খুব কমই ছিল যেখানে শয়তান আল্লাহর উদ্দেশ্যে সিজদা করেনি। কিন্তু আদমকে সিজদা করার নির্দেশ অমান্য করে সে অভিশপ্ত শয়তানে পরিণত হয়। আল্লাহর এই নির্দেশ অমান্য করার যুক্তি হিসেবে সে বলেছিল, আদম হল মাটির তৈরি কিন্তু সে হল আগুনের তৈরি। এই অহংকার তাকে অভিশপ্ত করে দেয়। সে বুঝতে পারেনি যে আদম বা মানুষের মধ্যে রয়েছে আল্লাহর নিজ থেকে ফুকে দেয়া রুহ বা খোদায়ী আধ্যাত্মিক সত্তা।
ইয়াজিদ যদি অতীতে কোনো একটি ভালো কাজ করেও থাকে তবুও তা মূল্যহীন হয়ে গেছে তার পরবর্তী মহাপাপগুলোর কারণে। সে মুসলিম সমাজের সবচেয়ে অযোগ্য ও নিকৃষ্টতম পাপী হওয়া সত্ত্বেও জোর করে ওই সমাজের শাসক হয়েছে এবং মুসলমানদের প্রকৃত ইমাম বা নেতা ও বেহেশতি যুবকদের নেতা ইমাম হুসাইন (আ.)-কে শহীদ করে অভিশপ্ত হয়ে গেছে। সে কখনও তওবা বা অনুশোচনা করেছে বলেও প্রমাণ নেই। বরং সে ইমাম ও নবী পরিবারের অবমাননার ঘটনায় উল্লাস প্রকাশ করেছে।
ইসলামী বর্ণনায় এসেছে, কোনো এক সময় মহানবী (সা.) স্বপ্নে দেখেন যে, বনী উমাইয়্যা তাঁর মিম্বরে বানরের মত নাচানাচি করছে। এ স্বপ্ন দেখে তিনি এমনই শোকাহত হলেন যে, এরপর যতদিন বেঁচে ছিলেন তিনি আর হাসেননি। তাঁর এই স্বপ্ন দেখার পর পবিত্র কুরআনের সুরা বনি ইসরাইলের ৬০ নম্বর আয়াত নাজেল হয়েছিল। ওই আয়াতে বলা হয়েছে:
“এবং (স্মরণ কর) যখন আমরা তোমাকে বলেছিলাম যে, নিশ্চয় তোমার প্রতিপালক মানুষকে পরিবেষ্টন করে আছেন এবং আমরা তোমাকে যে স্বপ্ন দেখিয়েছিলাম তা কেবল মানুষের জন্য পরীক্ষার মাধ্যম ছিল এবং কুরআনে বর্ণিত অভিশপ্ত বৃক্ষটিও। আমরা মানুষকে ভীতি প্রদর্শন করতে থাকি, কিন্তু তা তাদের চরম ঔদ্ধত্যকেই কেবল বৃদ্ধি করে।”তাফসিরে তাবারিসহ কয়েকটি সুন্নি সূত্রমতে, কুরআনে উল্লিখিত ওই “অভিশপ্ত বৃক্ষ” বলতে আবু সুফিয়ানের বংশধর তথা উমাইয়াদের বোঝানো হয়েছে এবং রাসূল (সা.) স্বপ্নে তাঁর মিম্বরে বানরদের নাচানাচির যে ঘটনাটি দেখেছিলেন তার অর্থ উমাইয়াদের মাধ্যমে খেলাফত দখল করা হবে। #
…রাজা বাদশারা যখন কোন জনপদে প্রবেশ করে, তখন তাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার সম্ভ্রান্ত ব্যক্তিবর্গকে অপদস্থ করে। তারাও এরূপই করবে। [ সুরা নাম’ল ২৭:৩৪ ]
পবিত্র কোরআনের ঘোষণা “কোন মোমিনকে যে ব্যক্তি জেনেশুনে হত্যা করবে তার শাস্তি জাহান্নাম সে সেখানে চিরস্থায়ী হবে তার উপর আল্লাহর লা‘নত (অভিসষ্পাত) এবং তার জন্য বড় ধরনের আযাব তৈরি করে রেখেছেন।” (সূরা-নিসা, আয়াত-৯৩);
যারা কারবালার সঠিক ইতিহাস জানতে চান, তাদের নিম্নের গ্রন্থ গুলো পড়ার অনুরোধ রইল।

শোকার্তের দীর্ঘশাস -দ্বিতীয় খন্ড


কারবালা ও হযরত ইমাম হোসাইন (আ:) এর শাহাদাত

ইমাম হুসাইন(আ:)-এর কালজয়ী বিপ্লব









a great site…
LikeLike
আল্লাহ আপনাকে এ কাজের উত্তম প্রতিদান দিন
LikeLiked by 1 person
Banglai jafria namaz shikha , dua o amal er book akanto proyojan
LikeLiked by 1 person
All namaz, maslamasael, bivinno dua’r arbi shoho bangla anuba er sia islamic book akanto proyojon
LikeLike